Geography

বর্জ্য ব্যবস্থাপনা (চতুর্থ অধ্যায়) – SAQ প্রশ্ন ও উত্তর | Class 10 Geography

  1. বর্জ্য কাকে বলে?
    উত্তর: দৈনন্দিন কাজের পর প্রয়োজনের অতিরিক্ত, বাতিল ও আপাতভাবে ব্যবহারের অযোগ্য যে সব কঠিন, তরল ও গ্যাসীয় দ্রব্য পরিত্যাগ করা হয় এবং যা মানুষসহ পরিবেশের ক্ষতি করে, তাকে বর্জ্য বলে।
  2. কঠিন বর্জ্য কাকে বলে?
    উত্তর: মানুষের ব্যবহারের অবশিষ্টাংশ যা কঠিন আকারে পরিবেশে আসে, তা হল কঠিন বর্জ্য। যেমন – কারখানার ভাঙা মন্ত্রাংশ, ভাঙা ইট, ইত্যাদি।
  3. কঠিন বর্জ্য পোড়ানো উচিত নয় কেন?
    উত্তর: কঠিন বর্জ্য পোড়ালে তা থেকে যে গ্যাসগুলি নির্গত হয়, যেমন – সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন ফ্লুরাইড, কার্বন মনোক্সাইড প্রভৃতি বায়ুতে মিশে পরিবেশ দূষণ ঘটায়।
  4. তরল বর্জ্য কাকে বলে?
    উত্তর: প্রকৃতিতে দূষণ সৃষ্টিকারী তরল অব্যবহৃত যৌগ যখন অপরিশোধিত অবস্থায় পরিবেশের ক্ষতি করে, তখন তাকে তরল বর্জ্য বলে। যেমন – গৃহস্থলি ও কলকারখানায় ব্যবহৃত দূষিত তেল।
  5. গ্যাসীয় বর্জ্য কাকে বলে?
    উত্তর: কঠিন ও তরল বর্জ্যের পচনের ফলে উৎপন্ন, যানবাহন, তাপবিদ্যুৎকেন্দ্র, কলকারখানা থেকে নির্গত সে সব গ্যাসীয় পদার্থ পরিবেশে মিশে পরিবেশের ক্ষতি করে, তাদের গ্যাসীয় বর্জ্য বলে। যেমন – রান্নার ধোঁয়া।
  6. বিষাক্ত বর্জ্য কাকে বলে?
    উত্তর: যেসব বর্জ্য মানুষসহ সমস্ত জীবের বিপাকীয় কাজকর্মে ব্যাঘাত ঘটিয়ে নানা রোগ সৃষ্টি করে এমনকি মৃত্যু ঘটায়, তাদের বিষাক্ত বর্জ্য বলে। যেমন – সিসা, ক্যাডমিয়াম, পারদ, আর্সেনিক, ডাইঅক্সিন, অ্যাসবেস্টস ইত্যাদি।
  7. ই-বর্জ্য বা বৈদ্যুতিন বর্জ্য কাকে বলে?
    উত্তর: ইলেকট্রনিক দ্রব্যগুলির অব্যবহৃত বাতিল অংশগুলিকে বৈদ্যুতিন বর্জ্য বলা হয়। সম্মিলিত জাতিপুঞ্জ এই বর্জ্যকে বর্জ্যের সুনামি বলে অভিহিত করেছেন। যেমন – সার্কিট বোর্ড, কম্পিউটার, মোবাইল ফোনের ভাঙা অংশ প্রভৃতি।
  8. হ্যাজার্ডস ওয়েস্ট কাকে বলে?
    উত্তর: বিষাক্ত ধাতু বর্জ্য যেমন – সিসা, পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিক, অ্যাসবেস্টস জাতীয় দ্রব্য পরিবেশে বিষক্রিয়া সৃষ্টি করে মানবদেহে রোগ সৃষ্টি করে, একে হ্যাজার্ডস ওয়েস্ট বলে।
  9. কোন বর্জ্য থেকে পরিবেশ দূষণের মাত্রা সর্বাধিক হয়?
    উত্তর: শিল্পজাত বর্জ্য থেকে।
  10. বর্জ্য পুড়িয়ে ফেলার যন্ত্রের নাম কী?
    উত্তর: ইনসিনারেটর।
  11. কঠিন বর্জ্যের অক্সিজেনবিহীন দহনকে কী বলা হয়?
    উত্তর: পাইরোলিসিস।
  12. বিশ্ব পরিবেশ দিবস কবে?
    উত্তর: ৫ জুন।
  13. তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ দাও।
    উত্তর: ট্রাইটিয়াম, সিজিয়াম-১৩৭, আয়োডিন-১৩১, রেডিয়াম-২২৬, কার্বন-১৪, রেডন-২২২, ইউরেনিয়াম, থোরিয়াম।
  14. তরল বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি কী?
    উত্তর: নিষ্কাশন।
  15. বিপদজনক গ্যাসীয় বর্জ্যকে জীবাণুমুক্ত করার উপায় কী?
    উত্তর: স্ক্রাবার।
  16. বিভিন্ন বর্জ্য ও আবর্জনা মাটির নিচে গর্ত করে জৈব সার তৈরির পদ্ধতিকে কী বলে?
    উত্তর: কম্পোস্টিং।
  17. চিকিৎসা সংক্রান্ত সংক্রামক বর্জ্যের নাম লেখো।
    উত্তর: ইনজেকশন সিরিঞ্জ, ছুরি, কাঁচি, ক্যাথিটার।
  18. বর্জ্য উৎপাদনে প্রথম কোন দেশ?
    উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।
  19. সিসা দূষণে কোন রোগ হয়?
    উত্তর: ডিসলেক্সিয়া।
  20. পারদ দূষণে কোন রোগ হয়?
    উত্তর: মিনামাটা।
  21. ক্যাডমিয়াম দূষণে কোন রোগ হয়?
    উত্তর: ইটাই ইটাই।
  22. আর্সেনিক দূষণে কোন রোগ হয়?
    উত্তর: ব্ল্যাক ফুট ডিজিজ।
  23. ফ্লুরাইড দূষণে কোন রোগ হয়?
    উত্তর: ফ্লুরোসিস।
  24. ময়লা আবর্জনা ধোয়া জলকে কী বলা হয়?
    উত্তর: লিচেট।
  25. লেজিওনিয়ার্স কী?
    উত্তর: নরওয়েতে স্ক্র্যাবার থেকে সৃষ্ট একটি রোগ।
  26. D-WASTE কাকে বলে?
    উত্তর: বিভিন্ন মেট্রোপলিটন শহর তথা মহানগরে পুরনো নির্মাণ কার্য ভেঙে নতুন নির্মাণ কার্য চলছে। পুরনো নির্মাণ সামগ্রী ভেঙে দেওয়ার ফলে যেসব বর্জ্য উৎপন্ন হচ্ছে তাকে D-WASTE বলে।
  27. ড্রেনেজ কাকে বলে?
    উত্তর: শহরাঞ্চলে নালা-নর্দমাগুলিকে নিয়মিতভাবে পরিষ্কার করে থকথকে কাদাসহ নোংরা জল সুষ্ঠুভাবে অপসারণ পদ্ধতিকে ড্রেনেজ বলে।
  28. সিউয়েজ কী?
    উত্তর: শহরের নালা নর্দমা ও সেপটিক ট্যাংকে কাদার মতো নোংরা তরল পদার্থকে সিউয়েজ বলে।
  29. স্লাজ কী?
    উত্তর: নর্দমার নীচে বা সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টে জলাধারের তলদেশে যে ভারী ও কঠিন উপাদান থিতিয়ে পড়ে, তাকে স্লাজ বলে।
  30. কলিফর্ম কী?
    উত্তর: নদীর জলে রোগ সৃষ্টিকারী জীবাণু হলো কলিফর্ম।
  31. গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে হয়?
    উত্তর: ১৯৮৫ সালে।
  32. একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ দাও।
    উত্তর: কাগজের টুকরো, শাকসবজি, খাবারের অবশিষ্টাংশ, ডাবের খোলা, ফলের খোসা, সবজির খোসা।
  33. একটি পরিবেশবান্ধব বর্জ্যের উদাহরণ দাও।
    উত্তর: ফলের খোসা।
  34. একটি বিষাক্ত বর্জ্যের নাম লেখো।
    উত্তর: ক্যাডমিয়াম।
  35. প্লাস্টিক কোন ধরনের বর্জ্য?
    উত্তর: জৈব অবিশ্লেষ্য বা জৈব অভঙ্গুর বর্জ্য।
  36. কৃষিজ বর্জ্য কী প্রকৃতির হয়?
    উত্তর: জৈব ভঙ্গুর।
  37. ফ্লাই অ্যাশ কী?
    উত্তর: তাপবিদ্যুৎ কেন্দ্রের ধোঁয়া মিশ্রিত সূক্ষ্ম ছাই (কয়লা দহনে সৃষ্ট সূক্ষ্ম আণুবীক্ষণিক ভস্ম)।
  38. বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে কী বলে?
    উত্তর: E-বর্জ্য।
  39. একটি ই-বর্জ্যের উদাহরণ দাও।
    উত্তর: ভাঙা টিভি, বাতিল মোবাইল ফোন, কম্পিউটার।
  40. PCB-এর সম্পূর্ণ নাম কী?
    উত্তর: Polychlorinated Biphenyls।
  41. গবাদিপশুর মল থেকে যে গ্যাস তৈরি করা হয় তাকে কী বলে?
    উত্তর: বায়োগ্যাস।
  42. তেজস্ক্রিয় দূষণে মানুষের শরীরে সৃষ্ট একটি রোগের নাম লেখো।
    উত্তর: ক্যান্সার, স্নায়বিক বৈকল্য।
  43. একটি ক্লোরিনযুক্ত বর্জ্যের নাম লেখো।
    উত্তর: DDT।
  44. তেজস্ক্রিয় বর্জ্যের একটি উৎসের নাম লেখো।
    উত্তর: পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / পারমাণবিক শিল্প।
  45. চিকিৎসা বর্জ্যের প্রায় কত শতাংশ সংক্রামক বর্জ্য?
    উত্তর: ১০%।
  46. মিনামাটা ব্যাধি দেখা গিয়েছিল কোন দেশে?
    উত্তর: জাপানে।
  47. জৈব ভঙ্গুর বর্জ্য কোন রঙের পাত্রে ফেলা উচিত?
    উত্তর: সবুজ।
  48. তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই রাস্তা নির্মাণে ব্যবহৃত হয় — এটি কী ধরনের বর্জ্য ব্যবস্থাপনা?
    উত্তর: পুনর্নবীকরণ।
  49. Reduce কী?
    উত্তর: বর্জ্য ব্যবস্থাপনার একটি পদ্ধতি (বর্জ্যের পরিমাণ কমানোর পদ্ধতি)।
  50. বর্জ্য পদার্থ বা আবর্জনা ধোয়া বিষাক্ত জলকে কী বলে?
    উত্তর: লিচেট।
  51. বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহনকে কী বলা হয়?
    উত্তর: ইনসিনারেশন।
  52. কম্পোস্টিং পদ্ধতিতে কী ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়?
    উত্তর: অ্যারোবিক ব্যাকটেরিয়া।
  53. গ্রামাঞ্চলে জৈব ভঙ্গুর বর্জ্যের সঞ্চয় স্থানকে কী বলে?
    উত্তর: ম্যানিয়োর পিট।
  54. ওশিয়ান ডাম্পিং কী?
    উত্তর: সমুদ্রে কঠিন বর্জ্য নিক্ষেপ করাকে ওশিয়ান ডাম্পিং বলে।
  55. স্ক্র্যাবার থেকে সৃষ্ট একটি রোগের নাম লেখো।
    উত্তর: লেজিওনিয়ার্স।
  56. স্ক্র্যাবার পদ্ধতিতে কোন শ্রেণির বর্জ্য পদার্থ পরিশোধন করা হয়?
    উত্তর: গ্যাসীয় বর্জ্য।
  57. নোংরা জলের সুষ্ঠু অপসারণকে কী বলে?
    উত্তর: ড্রেনেজ।
  58. গঙ্গানদীর প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়?
    উত্তর: নিম্নপ্রবাহে।
  59. রেম এককে কী মাপা হয়?
    উত্তর: রেম এককে তেজস্ক্রিয় বিকিরণে মানুষের শরীরে সম্ভাব্য ক্ষতির মাত্রা প্রকাশ করা হয়।
  60. দুটি বিষাক্ত ভারী বর্জ্য উপাদানের নাম লেখো।
    উত্তর: পারদ ও সীসা।
  61. জৈব বর্জ্য পদার্থের পচনের ফলে উৎপন্ন সারকে কী বলে?
    উত্তর: জৈবসার বা বায়োফার্টিলাইজার।
  62. দুটি লৌহ-ইস্পাত শিল্পের নাম লেখো যেখান থেকে দূষিত গরম জল নির্গত হয়।
    উত্তর: ব্লাস্ট ফার্নেস ও তাপবিদ্যুৎ কেন্দ্র।
  63. জৈব অভঙ্গুর দুটি বর্জ্যের উদাহরণ দাও।
    উত্তর: প্লাস্টিক, কাচ।
  64. কাগজ শিল্প থেকে কী বর্জ্য নির্গত হয়?
    উত্তর: সেলুলোজ।
  65. দুটি বিষাক্ত জৈব বর্জ্যের নাম লেখো।
    উত্তর: সিসা, পারদ।
  66. শিল্পের বায়ুকে শোধনের জন্য প্রচলিত পদ্ধতিকে কী বলে?
    উত্তর: স্ক্রাবার।
  67. জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন পদ্ধতিকে কী বলে?
    উত্তর: কম্পোস্টিং।
  68. বর্জ্য জল শোধনের পদ্ধতিকে কী বলে?
    উত্তর: নিষ্কাশন।
  69. মাটিতে পুঁতে বর্জ্য অপসারণ পদ্ধতিকে কী বলে?
    উত্তর: জমি ভরাটকরণ (Land Filling)।
  70. দুটি কৃষিবর্জ্যের উদাহরণ দাও।
    উত্তর: পেস্টিসাইড, কীটনাশক দ্রব্য।
  71. গৃহস্থালিতে ব্যবহৃত দুটি কঠিন বর্জ্যের উদাহরণ দাও।
    উত্তর: কোল্ড ড্রিংকসের বোতল, দুধের প্লাস্টিক প্যাকেট।
  72. গৃহস্থালিতে ব্যবহৃত দুটি তরল বর্জ্যের উদাহরণ দাও।
    উত্তর: সাবান কাচা জল, তরকারির জলীয় অবশিষ্টাংশ বা উচ্ছৃষ্ট অংশ।
  73. বর্জ্য ‘পুনর্নবীকরণ’ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে, উদাহরণ দাও।
    উত্তর: আখের ছিবড়া থেকে উৎপাদিত বিদ্যুৎ।
  74. বর্জ্যের পরিমাণ কমানোর পদ্ধতিকে কী বলে?
    উত্তর: Reduce।
  75. বর্জ্যের আবার ব্যবহারযোগ্য হওয়ার পদ্ধতিকে কী বলে?
    উত্তর: Reuse।
  76. বর্জ্যের মধ্যে যেগুলি জীবাণু দ্বারা বিয়োজিত হয় তাকে কোন ধরনের বর্জ্য বলে?
    উত্তর: Biodigradable বা জৈব ভঙ্গুর বর্জ্য।
  77. তেজস্ক্রিয় বর্জ্য কোন শিল্প থেকে মূলত নির্গত হয়?
    উত্তর: পারমাণবিক শিল্প।
  78. রাসায়নিক শিল্প থেকে নির্গত বর্জ্যের উল্লেখ করো।
    উত্তর: রং, অ্যাসিড, তেল।
  79. ভারতে শহরে প্রতিদিন কত পরিমাণ বর্জ্য সৃষ্টি হয়?
    উত্তর: ৫০০ গ্রাম/জন।
  80. ভারতে গ্রামে প্রতিদিন কত পরিমাণ বর্জ্য সৃষ্টি হয়?
    উত্তর: ৩০০ গ্রাম/জন।
  81. তৈলশোধনাগার থেকে অসম্পূর্ণ দহনের ফলে উদ্ভূত কণাকে কী বলে?
    উত্তর: পেট্রোকোক।
  82. কয়লা দহনে সৃষ্ট সূক্ষ্ম আণুবীক্ষণিক ভস্মকে কী বলে?
    উত্তর: ফ্লাই অ্যাশ।
  83. খননকার্যের ফলে সৃষ্ট বর্জ্য কী ধরনের বর্জ্য?
    উত্তর: কঠিন বর্জ্য।
  84. দূষিত বর্জ্য জলকে কী ধরনের বর্জ্য বলা যায়?
    উত্তর: তরল বর্জ্য।
  85. একটি গ্যাসীয় বর্জ্য বস্তুর নাম করো।
    উত্তর: সালফার অক্সাইড (SO₂)।
  86. একটি রাসায়নিক বিষাক্ত বর্জ্যের নাম করো।
    উত্তর: ইঁদুর মারা বিষ।
  87. শুকনো ফুল কী ধরনের বর্জ্য?
    উত্তর: বিষহীন বর্জ্য।
  88. বাড়ি থেকে সৃষ্ট একটি কঠিন বর্জ্যের নাম করো।
    উত্তর: সবজি ও ফলের খোসা।
  89. একটি বিপজ্জনক চিকিৎসা-সংক্রান্ত বর্জ্যের নাম করো।
    উত্তর: ক্যাথিটার।
  90. জৈব ভঙ্গুর বর্জ্য কাকে বলে?
    উত্তর: যেসব বর্জ্য পদার্থ বিয়োজক দ্বারা সরল উপাদানে বিশ্লেষিত হয়, তাদের জৈব ভঙ্গুর বর্জ্য বলে। যেমন – সবজির খোসা, কাগজ প্রভৃতি।
  91. কোন ধরনের বর্জ্যের কারণে আমাদের জলনির্গম প্রণালী বিঘ্নিত হয়?
    উত্তর: কঠিন বর্জ্য।
  92. কঠিন বর্জ্য নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি কোনটি?
    উত্তর: ভরাটকরণ বা স্যানিটারি ল্যান্ডফিল।
  93. বর্জ্য কখন সম্পদ হিসেবে বিবেচিত হয়?
    উত্তর: যখন তা ব্যবহার্য হয়।
  94. কাগজ তৈরিতে কাঠের বদলে সবচেয়ে ভালো বিকল্প কোনটি?
    উত্তর: আখের ছিবড়ে।
  95. ল্যান্ডফিলে জৈব পদার্থের পচন সম্পূর্ণ হতে কত সময় লাগে?
    উত্তর: ৪–৬ মাস।
  96. বিপজ্জনক বর্জ্য পদার্থের সর্বপ্রধান উৎস কী?
    উত্তর: শিল্পকারখানা।
  97. উচ্চ তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য পদার্থ কোন কাজে লাগে?
    উত্তর: ইট, সিমেন্ট প্রভৃতি তৈরি করতে।
  98. ভারতে বিপজ্জনক বর্জ্য আইনটি কবে প্রচলিত হয়?
    উত্তর: ১৯৮৯ সালে।
  99. একটি পারদঘটিত বর্জ্যের নাম করো।
    উত্তর: ভগ্ন থার্মোমিটার।
  100. কঠিন বর্জ্য পদার্থের সবথেকে বড়ো উৎস কোনটি?
    উত্তর: ইমারতি দ্রব্য।
  101. একটি বায়ো-মেডিকেল বর্জ্যের নাম করো।
    উত্তর: ইনজেকশনে ব্যবহৃত সিরিঞ্জ।
  102. একটি অর্গানোক্লোরিন বর্জ্যের নাম করো।
    উত্তর: DDT।
  103. জীব বিশ্লেষ্য বর্জ্য থেকে কী ধরনের সম্পদ উৎপাদন হয়?
    উত্তর: জৈব সার।
  104. DDT-এর পুরো অর্থ কী?
    উত্তর: ডাইক্লোরো-ডাইফেনাইল-ট্রাইক্লোরোইথেন।
  105. e-waste কী?
    উত্তর: বিভিন্ন প্রকার ইলেকট্রনিক দ্রব্য যেমন কম্পিউটার, মোবাইল ফোন প্রভৃতি যখন ব্যবহারের অযোগ্য বা নষ্ট হয়ে যায়, সেগুলিকে electronic-waste বা সংক্ষেপে e-waste (ই-বর্জ্য) বলে।
  106. বায়ুদূষণ নিয়ন্ত্রণ করতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?
    উত্তর: স্ক্রাবার।
  107. গ্যাসীয় বর্জ্যের পরিমাণ বৃদ্ধিতে জলবায়ুর কী পরিবর্তন ঘটছে?
    উত্তর: বিশ্ব উষ্ণায়ন।
  108. কম্পোস্ট সারে কোন কোন উপাদান বেশি থাকে?
    উত্তর: নাইট্রোজেন ও ফসফেট।
  109. কঠিন বর্জ্য থেকে কী ধরনের রোগ হতে পারে?
    উত্তর: কৃমিজাতীয় রোগ, আমাশয় প্রভৃতি।
  110. গোবর গ্যাস কী কাজে লাগে?
    উত্তর: রান্নার কাজে।
  111. গোবর গ্যাসের মূল উপাদান কী?
    উত্তর: ৪০ ভাগ কার্বন ডাইঅক্সাইড এবং ৬০ ভাগ মিথেন।
  112. মানুষ বা গবাদিপশুর মল থেকে যে গ্যাস তৈরি করা হয় তাকে কী বলে?
    উত্তর: বায়োগ্যাস।
  113. বর্জ্য থেকে তাপ উৎপাদনে একটি অক্সিজেনবিহীন দহনের প্রক্রিয়ার নাম করো।
    উত্তর: পাইরোলিসিস।
  114. কলকাতা পৌর নিগমের আবর্জনায় বেশিরভাগ কোন বর্জ্য থাকে?
    উত্তর: মাটি বা ছাই।
  115. একটি পুনঃচক্রীকৃত বর্জ্যের নাম করো।
    উত্তর: কাচ।
  116. বর্জ্য ব্যবস্থাপনার প্রথম লক্ষ্য কী?
    উত্তর: বর্জ্যের পরিমাণগত হ্রাস।
  117. কয়লা থেকে নির্গত হয় এমন একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম করো।
    উত্তর: ইউরেনিয়াম।
  118. টিটেনাস রোগটি কোন ধরনের বর্জ্য থেকে হতে পারে?
    উত্তর: কঠিন বর্জ্য থেকে।
  119. ১৯৮৫ সালে ভাগীরথী-হুগলি নদীকে দূষণমুক্ত করার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয়, তার নাম কী?
    উত্তর: গঙ্গা অ্যাকশন প্ল্যান।
  120. কোন ধাতুর প্রভাবে ব্ল্যাকফুট রোগ হয়?
    উত্তর: আর্সেনিক।
  121. দুটি কঠিন বর্জ্যের উদাহরণ দাও।
    উত্তর: ভাঙা কাচ এবং ভাঙা প্লাস্টিক।
  122. যেসব বর্জ্য পচনশীল এবং খুব সহজেই মাটিতে মিশে যেতে পারে, ভূগোলের পরিভাষায় তাদের কী বলে?
    উত্তর: জৈব ভঙ্গুর বর্জ্য (Biodegradable waste)।
  123. বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে BOD-এর সম্পূর্ণ নাম কী?
    উত্তর: বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড (Biological Oxygen Demand)।
  124. পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে নির্গত হয় এমন একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ দাও।
    উত্তর: রেডিয়াম (বা থোরিয়াম)।
  125. তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ফ্লাই অ্যাশ (Fly ash) বা তলানি ছাই প্রধানত কোন নির্মাণ সামগ্রী তৈরির কাজে ব্যবহৃত হয়?
    উত্তর: সিমেন্ট তৈরির কাজে ব্যবহৃত হয়।
  126. দূষণের ফলে জলাশয়ে অ্যালগি বা কচুরিপানা জাতীয় জলজ উদ্ভিদের অত্যধিক বৃদ্ধি পাওয়ার ঘটনাকে কী বলে?
    উত্তর: ইউট্রোফিকেশন (Eutrophication)।
  127. লোকালয় থেকে দূরে খোলা জমিতে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য উন্মুক্তভাবে ফেলে রাখার পদ্ধতিকে কী বলা হয়?
    উত্তর: ওপেন ডাম্পিং (Open dumping)।
  128. বিপজ্জনক বা বিষাক্ত বর্জ্য পদার্থ ফেলার নির্দিষ্ট জায়গাকে কী নামে ডাকা হয়?
    উত্তর: সিকিওর ল্যান্ডফিলিং (Secure land filling)।
  129. বর্জ্য ব্যবস্থাপনার 4R নীতির অন্তর্গত কোন পদ্ধতিতে বিজ্ঞানসম্মতভাবে বর্জ্যকে পুনরায় সম্পদে বা নতুন জিনিসে পরিণত করা হয়?
    উত্তর: রিসাইকেল বা পুনর্নবীকরণ (Recycle) পদ্ধতিতে।
  130. পরিবেশ দূষণকারী পদার্থ বোঝাতে ব্যবহৃত শব্দসংক্ষেপ ‘POP’-এর সম্পূর্ণ কথাটি কী?
    উত্তর: পারসিস্টেন্ট অর্গানিক পলিউট্যান্ট (Persistent Organic Pollutant)।
  131. ‘ম্যানিওর ও পিট’ পদ্ধতিতে বাড়ির আশেপাশের গর্তে গৃহস্থালির বর্জ্য সাধারণত কত মাস চাপা দিয়ে রাখলে তা জৈব সারে পরিণত হয়?
    উত্তর: ৫ থেকে ৬ মাস।

দশম শ্রেণির ভূগোল বিষয়ের বাকি অধ্যায়গুলিও দেখে নিতে পারো।

Chapter 1 বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

Chapter 2 বায়ুমণ্ডল

Chapter 3 বারিমণ্ডল

Chapter 4 বর্জ্য ব্যবস্থাপনা

Chapter 5 ভারতের প্রাকৃতিক পরিবেশ

Chapter 6 ভারতের অর্থনৈতিক পরিবেশ

Chapter 7 উপগ্রহ চিত্র ও ভুবৈচিত্র্যসূচক মানচিত্র

Leave a Reply