১. বহির্জাত শক্তির মূল উৎস হ’ল —
(ক) পারমাণবিক শক্তি
(খ) সৌর শক্তি
(গ) তেজস্ক্রিয় শক্তি
(ঘ) স্থিতিশীল শক্তি
উত্তর: (খ) সৌর শক্তি
২. পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে —
(ক) ক্রেভাস
(খ) সার্ক
(গ) বার্গমুন্ড
(ঘ) নূনাটাক
উত্তর: (ক) ক্রেভাস
৩. যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নীচে নেমে আসে তাকে বলে —
(ক) আবহবিকার
(খ) আরোহরণ
(গ) পুঞ্জিত ক্ষয়
(ঘ) সঞ্চয়
উত্তর: (গ) পুঞ্জিত ক্ষয়
৪. পাখীর পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায় —
(ক) মিসিসিপি-মিসৌরি
(খ) হোয়াংহো
(গ) ইরাবতী
(ঘ) তাইবার
উত্তর: (ক) মিসিসিপি-মিসৌরি
৫. একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো —
(ক) ভূমিকম্প
(খ) অগ্ন্যুৎপাত
(গ) পাত সঞ্চালন
(ঘ) আবহবিকার
উত্তর: (ঘ) আবহবিকার
৬. পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সঙ্কীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে —
(ক) বার্গসুন্ড
(খ) ক্রেভাস
(গ) অ্যারেট
(ঘ) সার্ক
উত্তর: (ক) বার্গসুন্ড
৭. যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুরভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে —
(ক) নগ্নীভবন
(খ) আরোহণ
(গ) পর্যায়ন
(ঘ) অবরোহণ
উত্তর: (গ) পর্যায়ন
৮. মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হলো —
(ক) অপসারণ
(খ) অবঘর্ষ
(গ) ঘর্ষণ
(ঘ) লম্ফদান
উত্তর: (ক) অপসারণ
৯. যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে —
(ক) অগ্ন্যুদগম
(খ) আরোহণ
(গ) সঞ্চয় কার্য
(ঘ) অবরোহণ
উত্তর: (ঘ) অবরোহণ
১০. দুটি নদী-অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে —
(ক) জলবিভাজিকা
(খ) নদীমঞ্চ
(গ) স্বাভাবিক বাঁধ
(ঘ) দোয়াব
উত্তর: (ক) জলবিভাজিকা
১১. হিমবাহ সৃষ্ট হ্রদ হলো —
(ক) করি হ্রদ
(খ) প্লায়া হ্রদ
(গ) অশ্বক্ষুরাকৃতি হ্রদ
(ঘ) উপহ্রদ
উত্তর: (ক) করি হ্রদ
১২. বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে —
(ক) বালিয়াড়ি
(খ) হামাদা
(গ) ব্রিয়ান
(ঘ) লোয়েস
উত্তর: (ঘ) লোয়েস
১৩. সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে —
(ক) শট্স
(খ) বোলসন
(গ) ধান্দ
(ঘ) তাল
উত্তর: (ক) শট্স
১৪. মরু সমপ্রায়ভূমিতে কঠিন শিলাগঠিত অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশকে বলে —
(ক) ইয়ার্দাং
(খ) জুইগেন
(গ) বালিয়াড়ি
(ঘ) ইনসেলবার্জ
উত্তর: (ঘ) ইনসেলবার্জ
১৫. যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে —
(ক) আরোহণ প্রক্রিয়া
(খ) অবরোহণ প্রক্রিয়া
(গ) আবহবিকার প্রক্রিয়া
(ঘ) নগ্নীভবন প্রক্রিয়া
উত্তর: (ক) আরোহণ প্রক্রিয়া
১৬. যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে —
(ক) বহির্জাত প্রক্রিয়া
(খ) অন্তর্জাত প্রক্রিয়া
(গ) গিরিজনি আলোড়ন
(ঘ) মহিভাবক আলোড়ন
উত্তর: (ক) বহির্জাত প্রক্রিয়া
১৭. লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো —
(ক) অবঘর্ষ ক্ষয়
(খ) ঘর্ষণ ক্ষয়
(গ) জলপ্রবাহ ক্ষয়
(ঘ) দ্রবণ ক্ষয়
উত্তর: (ঘ) দ্রবণ ক্ষয়
১৮. বিজ্ঞানী ব্যাগনল্ড তির্যক বালিয়াড়িকে কী নামে অভিহিত করেন?
(ক) বার্খান
(খ) সিফ
(গ) লোয়েস
(ঘ) হামাদা
উত্তর: (খ) সিফ
১৯. মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যে সৃষ্ট অস্থায়ী হ্রদকে কী বলে?
(ক) প্লায়া
(খ) লেগুন
(গ) অক্সবো
(ঘ) টার্ন
উত্তর: (ক) প্লায়া
২০. নদীর উৎস অঞ্চলে কোন ধরনের অববাহিকা সৃষ্টি হয়?
(ক) ধারণ অববাহিকা
(খ) প্লাবনভূমি
(গ) বদ্বীপ
(ঘ) মোহনা
উত্তর: (ক) ধারণ অববাহিকা
২১. ঝুলন্ত উপত্যকা কোন প্রক্রিয়ায় গঠিত হয়?
(ক) নদীর ক্ষয়
(খ) হিমবাহের ক্ষয়
(গ) বায়ুর সঞ্চয়
(ঘ) আগ্নেয় ক্রিয়া
উত্তর: (খ) হিমবাহের ক্ষয়
২২. মেরুঅঞ্চলে হিমরেখার উচ্চতা কত?
(ক) ১০০০ মিটার
(খ) ৫০০ মিটার
(গ) শূন্য মিটার
(ঘ) ২০০০ মিটার
উত্তর: (গ) শূন্য মিটার
২৩. সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে কী বলা হয়?
(ক) হিমবাহ
(খ) হিমশৈল
(গ) গ্লেসিয়ার
(ঘ) প্লায়া
উত্তর: (খ) হিমশৈল
২৪. সিফ বালিয়াড়ি কী থেকে সৃষ্টি হয়?
(ক) বার্খান বালিয়াড়ি
(খ) লোয়েস
(গ) হামাদা
(ঘ) প্লায়া
উত্তর: (ক) বার্খান বালিয়াড়ি
২৫. অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতার কী হয়?
(ক) বৃদ্ধি
(খ) হ্রাস
(গ) অপরিবর্তিত
(ঘ) বৃদ্ধি ও হ্রাস উভয়ই
উত্তর: (খ) হ্রাস
২৬. মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যে গঠিত সমভূমিকে কী বলে?
(ক) পেডিমেন্ট
(খ) প্লায়া
(গ) হামাদা
(ঘ) লোয়েস
উত্তর: (ক) পেডিমেন্ট
২৭. নদী দ্বারা অদ্রবীভূত সূক্ষ্ম বালু, পলি ও কাদা কোন পদ্ধতিতে পরিবাহিত হয়?
(ক) লম্ফদান
(খ) ভাসমান
(গ) দ্রবণ
(ঘ) ঘর্ষণ
উত্তর: (খ) ভাসমান
২৮. ভূপৃষ্ঠে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটায় যে প্রক্রিয়া তাকে কী বলে?
(ক) বহির্জাত প্রক্রিয়া
(খ) অন্তর্জাত প্রক্রিয়া
(গ) সঞ্চয়
(ঘ) ক্ষয়
উত্তর: (ক) বহির্জাত প্রক্রিয়া
২৯. প্রপাতকূপ (প্লাঞ্জপুল) কোথায় সৃষ্টি হয়?
(ক) নদীর উৎসে
(খ) জলপ্রপাতের পাদদেশে
(গ) বদ্বীপে
(ঘ) হ্রদে
উত্তর: (খ) জলপ্রপাতের পাদদেশে
৩০. ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে কী বলে?
(ক) বদ্বীপ
(খ) খাঁড়ি
(গ) উপসাগর
(ঘ) লেগুন
উত্তর: (খ) খাঁড়ি
৩১. বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় কী নামে পরিচিত?
(ক) এরগ
(খ) হামাদা
(গ) রেগ
(ঘ) প্লায়া
উত্তর: (ক) এরগ
৩২. নীলনদের বদ্বীপ কোন আকৃতির?
(ক) পাখির পা
(খ) ধনুকাকৃতি
(গ) ত্রিভুজাকৃতি
(ঘ) বৃত্তাকার
উত্তর: (খ) ধনুকাকৃতি
৩৩. দুটি করির মধ্যবর্তী উচ্চ অংশকে কী বলে?
(ক) অ্যারেট
(খ) সার্ক
(গ) হর্ন
(ঘ) মরেইন
উত্তর: (ক) অ্যারেট
৩৪. আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ প্রভাবে ভূমির পরিবর্তনকে কী বলা হয়?
(ক) আরোহণ
(খ) অবরোহণ
(গ) নগ্নীভবন
(ঘ) সঞ্চয়
উত্তর: (গ) নগ্নীভবন
৩৫. মরুঅঞ্চলে বায়ুর কোন কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়?
(ক) সঞ্চয়
(খ) অপসারণ
(গ) ঘর্ষণ
(ঘ) লম্ফদান
উত্তর: (খ) অপসারণ
৩৬. নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে কী বলে?
(ক) প্রপাতকূপ
(খ) গিরিখাত
(গ) পটহোল
(ঘ) প্লায়া
উত্তর: (গ) পটহোল
৩৭. বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগ সমতল হলে তাকে কী বলে?
(ক) আরোহণ
(খ) অবরোহণ
(গ) নগ্নীভবন
(ঘ) পর্যায়ন
উত্তর: (ঘ) পর্যায়ন
৩৮. হিমবাহ ও জলধারা বাহিত পদার্থ সঞ্চয়ে গঠিত দীর্ঘ আঁকাবাঁকা শৈলশিরা সদৃশ ভূমিরূপকে কী বলে?
(ক) এস্কার
(খ) ড্রামলিন
(গ) মরেইন
(ঘ) ইনসেলবার্জ
উত্তর: (ক) এস্কার
৩৯. বারিমণ্ডল থেকে যাত্রা শুরু করে বায়ু ও স্থলমণ্ডল হয়ে আবার বারিমণ্ডলে ফিরে আসার এই চক্রাকার গতিকে বলা হয় —
(ক) বহির্জাত প্রক্রিয়া
(খ) জলচক্র
(গ) জলবিভাজিকা
(ঘ) জলপ্রপাত
উত্তর: (খ) জলচক্র
৪০. জলচক্রের কোন পর্যায়ের অংশরূপে নদীর উৎপত্তি ঘটে?
(ক) উচ্চগতি
(খ) মধ্য গতি
(গ) নিম্নগতি
(ঘ) পৃষ্ঠপ্রবাহ
উত্তর: (ঘ) পৃষ্ঠপ্রবাহ
৪১. কোনো প্রধান নদী এবং তার বিভিন্ন উপনদী ও শাখানদী যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেই অঞ্চলটিকে প্রধান নদীটির কী বলা হয়?
(ক) জলবিভাজিকা
(খ) ধারণ অববাহিকা
(গ) অববাহিকা
(ঘ) জলচক্র
উত্তর: (গ) অববাহিকা
৪২. উৎস থেকে মোহনা পর্যন্ত ভূমির ঢল ও কাজের তারতম্য অনুসারে নদীর গতিপথকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
(ক) একটি
(খ) দুইটি
(গ) তিনটি
(ঘ) চারটি
উত্তর: (গ) তিনটি
৪৩. যেসব নদীর তিনটি গতি স্পষ্ট সেসব নদীকে বলা হয় —
(ক) আদর্শ নদী
(খ) উপনদী
(গ) শাখানদী
(ঘ) অন্তর্বাহিনী নদী
উত্তর: (ক) আদর্শ নদী
৪৪. নদীবাহিত বিভিন্ন বস্তুর মধ্যে কোন প্রক্রিয়ার সাহায্যে পরিবহিত বস্তুর পরিমাণ সর্বাধিক?
(ক) দ্রবণ প্রক্রিয়া
(খ) ভাসমান প্রক্রিয়া
(গ) লম্ফদান প্রক্রিয়া
(ঘ) আকর্ষণ প্রক্রিয়া
উত্তর: (ক) দ্রবণ প্রক্রিয়া
৪৫. পার্বত্য প্রবাহের প্রথম অবস্থায় নদী প্রধানত কোন ক্ষয় করে থাকে?
(ক) নিম্নক্ষয়
(খ) পার্শ্বক্ষয়
(গ) উভয়
(ঘ) কোনটি নয়
উত্তর: (ক) নিম্নক্ষয়
৪৬. বিশ্বের গভীরতম গিরিখাতটি হল —
(ক) গ্র্যান্ড ক্যানিয়ন
(খ) ইয়াংৎসে গিরিখাত
(গ) কালি গণ্ডকী গিরিখাত
(ঘ) ইন্দুস গিরিখাত
উত্তর: (ক) গ্র্যান্ড ক্যানিয়ন
৪৭. কালি গণ্ডকী গিরিখাতটি কোথায় অবস্থিত?
(ক) নেপাল
(খ) ভারত
(গ) চীন
(ঘ) ভুটান
উত্তর: (ক) নেপাল
৪৮. পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন হল —
(ক) ইয়াংৎসে গিরিখাত
(খ) ইয়ারলুং জ্যাংবো
(গ) গ্র্যান্ড ক্যানিয়ন
(ঘ) ইন্দুস গিরিখাত
উত্তর: (গ) গ্র্যান্ড ক্যানিয়ন
৪৯. পৃথিবীর গভীরতম ক্যানিয়ন হল —
(ক) গ্র্যান্ড ক্যানিয়ন
(খ) ইয়ারলুং জ্যাংবো
(গ) ইয়াংৎসে গিরিখাত
(ঘ) কোনটি নয়
উত্তর: (খ) ইয়ারলুং জ্যাংবো
৫০. ভারতের উচ্চতম জলপ্রপাত হল —
(ক) জগ জলপ্রপাত
(খ) নোহকালিকাই জলপ্রপাত
(গ) কুঞ্চিকাল জলপ্রপাত
(ঘ) শিবনাসমুদ্র জলপ্রপাত
উত্তর: (খ) নোহকালিকাই জলপ্রপাত
৫১. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল —
(ক) নায়াগ্রা জলপ্রপাত
(খ) অ্যাঞ্জেল জলপ্রপাত
(গ) ভিক্টোরিয়া জলপ্রপাত
(ঘ) ইগুয়াজু জলপ্রপাত
উত্তর: (খ) অ্যাঞ্জেল জলপ্রপাত
৫২. পলিশঙ্কু অর্ধগোলাকার আকৃতি ধারণ করে অনেকটা হাতপাখার মত দেখতে যে ভূমিরূপ গঠন করে তাকে বলা হয় —
(ক) বালিয়াড়ি
(খ) প্লাবনভূমি
(গ) পলল ব্যাজনী
(ঘ) বদ্বীপ
উত্তর: (গ) পলল ব্যাজনী
৫৩. নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে?
(ক) উর্ধ্ব ক্ষয়
(খ) নিম্ন ক্ষয়
(গ) পার্শ্ব ক্ষয়
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (গ) পার্শ্ব ক্ষয়
৫৪. নদীবাঁক (মিয়েন্ডার) কোন নদীর নাম থেকে এসেছে?
(ক) নাইল নদী
(খ) আমাজন নদী
(গ) মিয়েন্ডারেস
(ঘ) গঙ্গা নদী
উত্তর: (গ) মিয়েন্ডারেস
৫৫. প্রতিবছর প্লাবনের ফলে নদীর দুই তীরে পলি, কাদা, বালি সঞ্চিত হয়ে যে নতুন ভূমিরূপের সৃষ্টি হয় তা হল —
(ক) বদ্বীপ
(খ) প্লাবনভূমি
(গ) তরাই
(ঘ) ভাবর
উত্তর: (খ) প্লাবনভূমি
৫৬. সুন্দরবন অঞ্চলের দুটি বদ্বীপ হল —
(ক) মাজুলি দ্বীপ ও দিয়ারা দ্বীপ
(খ) লোহাচড়া দ্বীপ ও ঘোড়ামারা দ্বীপ
(গ) আন্দামান ও নিকোবর দ্বীপ
(ঘ) আন্দামান ও নিকোবর দ্বীপ
উত্তর: (খ) লোহাচড়া দ্বীপ ও ঘোড়ামারা দ্বীপ
৫৭. পৃথিবীর মোট সুপেয় জলের কত শতাংশ জল জমাট বাধা বরফের আকারে সঞ্চিত আছে?
(ক) ৬৮.৭%
(খ) ৯৪%
(গ) ৯৫%
(ঘ) ৯৬%
উত্তর: (ক) ৬৮.৭%
৫৮. পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ হল —
(ক) গ্যাংগোত্রী হিমবাহ
(খ) ল্যামবার্ট হিমবাহ
(গ) সিয়াচেন
(ঘ) হুবার্ড
উত্তর: (ঘ) হুবার্ড
৫৯. ভারতের দীর্ঘতম উপত্যকা হিমবাহ হল —
(ক) সিয়াচেন হিমবাহ
(খ) ল্যামবার্ট হিমবাহ
(গ) হাবার্ড হিমবাহ
(ঘ) গ্যাংগোত্রী হিমবাহ
উত্তর: (ক) সিয়াচেন হিমবাহ
৬০. হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট হাতলছাড়া ডেক চেয়ারের মত ভূমিরূপটি হল —
(ক) অ্যারেট
(খ) সার্ক
(গ) ড্রামলিন
(ঘ) কেটল
উত্তর: (খ) সার্ক
৬১. পাশাপাশি দুটি সার্কের মধ্যবর্তী সংকীর্ণ পঁচিলের মত শৈলশিরাকে বলা হয় —
(ক) ক্রেভাস
(খ) ড্রামলিন
(গ) করি
(ঘ) অ্যারেট
উত্তর: (ঘ) অ্যারেট
৬২. পার্বত্য হিমবাহের ক্ষয়ের ফলে একটিমাত্র শিলাখণ্ডের ওপর গঠিত ঢিবির মত আকৃতির ভূমিরূপকে বলা হয় —
(ক) রসে মতানে
(খ) ইন্সেলবার্জ
(গ) ড্রামলিন
(ঘ) অ্যারেট
উত্তর: (ক) রসে মতানে
৬৩. সমুদ্র উপকূল সংলগ্ন পার্বত্য ভূমিতে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হওয়া আংশিক জলপূর্ণ হিমবাহ উপত্যকাকে বলা হয় —
(ক) সার্ক
(খ) টেল
(গ) ফিয়র্ড
(ঘ) মন্থকূপ
উত্তর: (গ) ফিয়র্ড
৬৪. হিমবাহের সঞ্চয়কাজের ফলে সৃষ্ট আধখানা ডিম বা উল্টানো নৌকার মত ভূমিরূপটি হল —
(ক) ড্রামলিন
(খ) করি
(গ) রসে মতানে
(ঘ) এস্কার
উত্তর: (ক) ড্রামলিন
৬৫. মরু বা মরুপ্রায় অঞ্চলে সর্বাধিক কার্যকরী শক্তি হল —
(ক) সৌরশক্তি
(খ) বায়ুপ্রবাহ
(গ) নদীপ্রবাহ
(ঘ) পারমাণবিক শক্তি
উত্তর: (খ) বায়ুপ্রবাহ
৬৬. মরুভূমি ছাড়াও বালি দেখা যায় —
(ক) পার্বত্য অঞ্চলে
(খ) মেরু অঞ্চলে
(গ) মালভূমি অঞ্চলে
(ঘ) সমুদ্র উপকূল ও নদীর মোহনায়
উত্তর: (ঘ) সমুদ্র উপকূল ও নদীর মোহনায়
৬৭. অপসারণ গর্তগুলি থর মরুভূমিতে কী নামে পরিচিত?
(ক) ধান্দ্
(খ) ধৃয়ান
(গ) প্লায়া
(ঘ) শট্স
উত্তর: (ক) ধান্দ্
৬৮. মরু অঞ্চলে ব্যাঙের ছাতার মত দেখতে ভূমিরূপ হল —
(ক) ইনসেলবার্জ
(খ) ইয়ারদাঙ
(গ) গৌর
(ঘ) কোনটি নয়
উত্তর: (গ) গৌর
৬৯. বার্খান বালিয়াড়ি নামকরণ করেন —
(ক) রিখটহোফেন
(খ) পেনক
(গ) ব্যাগনল্ড
(ঘ) ডেভিস
উত্তর: (ক) রিখটহোফেন
৭০. মরুভূমিতে দেখতে পাওয়া শুষ্ক নদী উপত্যকা হল —
(ক) তাল
(খ) ধান্দ
(গ) প্লায়া
(ঘ) ওয়াদি
উত্তর: (ঘ) ওয়াদি
৭১. রাজস্থানে প্লায়া হ্রদগুলি কী নামে পরিচিত?
(ক) ধান্দ্
(খ) কয়াল
(গ) তাল
(ঘ) লেগুণ
উত্তর: (ক) ধান্দ্
৭২. বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় কী নামে পরিচিত?
(ক) শট্স
(খ) লোয়েস
(গ) ধৃয়ান
(ঘ) আর্গ
উত্তর: (ঘ) আর্গ
৭৩. রাজস্থান মরুভূমির চলমান বালিয়াড়িগুলোকে বলা হয় —
(ক) ধান্দ
(খ) ধৃয়ান
(গ) লোয়েস
(ঘ) বালিয়াড়ি
উত্তর: (খ) ধৃয়ান
৭৪. থর মরুভূমি —
(ক) পৃথিবীর বৃহত্তম মরুভূমি
(খ) ভারতের সপ্তম বৃহত্তম ঠান্ডা মরুভূমি
(গ) পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি
(ঘ) পৃথিবীর সপ্তম বৃহত্তম মরুভূমি
উত্তর: (ঘ) পৃথিবীর সপ্তম বৃহত্তম মরুভূমি
৭৫. শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় —
(ক) ক্যানিয়ন
(খ) ‘V’ আকৃতির উপত্যকা
(গ) মন্থকূপ
(ঘ) ধান্দ
উত্তর: (ক) ক্যানিয়ন
৭৬. নীলকণ্ঠ শৃঙ্গ রসেমতানের উদাহরণ।
(ক) তথ্যটি সত্য
(খ) তথ্যটি মিথ্যা
উত্তর: (খ) তথ্যটি মিথ্যা
৭৭. V আকৃতির উপত্যকা সৃষ্টি হয় যে প্রাকৃতিক শক্তির কার্যের ফলে তা হল —
(ক) নদী
(খ) বায়ু
(গ) হিমবাহ
(ঘ) সমুদ্রতরঙ্গ
উত্তর: (ক) নদী
৭৮. ড্রামলিন দেখা যায় —
(ক) পার্বত্য অঞ্চলে
(খ) মরু অঞ্চলে
(গ) নদী অববাহিকা অঞ্চলে
(ঘ) মালভূমি অঞ্চলে
উত্তর: (ক) পার্বত্য অঞ্চলে
৭৯. ‘সিফ’ শব্দের অর্থ হলো —
(ক) উট
(খ) বালির পাহাড়
(গ) নৌকা
(ঘ) তরবারি
উত্তর: (ঘ) তরবারি
৮০. ভারতের পশ্চিমে সমভূমি অঞ্চলে মাঝে মাঝে অবস্থিত ছোট ছোট বালিয়াড়িগুলিকে বলে —
(ক) ধ্রিয়ান
(খ) প্লায়া
(গ) হামাদা
(ঘ) ওয়াদি
উত্তর: (ক) ধ্রিয়ান
৮১. ‘পেডি’ শব্দের অর্থ হলো —
(ক) পাহাড়ের চূড়া
(খ) নদীগর্ভ
(গ) পাদদেশ
(ঘ) বালির স্তূপ
উত্তর: (গ) পাদদেশ
৮২. ইংরেজি ‘I’ আকৃতির নদী উপত্যকাকে বলে —
(ক) গিরিখাত
(খ) ক্যানিয়ন
(গ) পিরামিড চূড়া
(ঘ) হিমদ্রোণি
উত্তর: (খ) ক্যানিয়ন
৮৩. গ্র্যান্ড ব্যাঙ্ক একটি —
(ক) উষ্ণস্রোত
(খ) শীতল স্রোত
(গ) মগ্নচড়া
(ঘ) সমুদ্রখাত
উত্তর: (গ) মগ্নচড়া
৮৪. ব্যাঙের ছাতার মতো শিলাস্তম্ভকে বলে —
(ক) বালিয়াড়ি
(খ) গৌড়
(গ) জুইগেন
(ঘ) ইয়ার্দাঙ
উত্তর: (খ) গৌড়
৮৫. লোয়েস শব্দের অর্থ —
(ক) বালুকা
(খ) স্থানচ্যুত বস্তু
(গ) সমভূমি
(ঘ) ঢিবি
উত্তর: (খ) স্থানচ্যুত বস্তু
৮৬. ক্যানিয়ন দেখতে পাওয়া যায় —
(ক) শুষ্ক অঞ্চলে
(খ) শুষ্ক মরু অঞ্চলে
(গ) শুষ্ক পার্বত্য অঞ্চলে
(ঘ) সবকটিতেই
উত্তর: (ক) শুষ্ক অঞ্চলে
৮৭. মহাদেশীয় হিমবাহের উদাহরণ —
(ক) সিয়াচেন
(খ) গঙ্গোত্রী
(গ) ল্যাম্বার্ট
(ঘ) মালাসপিনা
উত্তর: (ঘ) মালাসপিনা
৮৮. দুটি সিফ বালিয়াড়ির মধ্যবর্তী বালিমুক্ত অংশকে বলে —
(ক) প্লায়া
(খ) করিডর
(গ) হামাদা
(ঘ) বাজাদা
উত্তর: (খ) করিডর
৮৯. কোটি কোটি বছর ধরে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিভাগ সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হল —
(ক) অবরোহণ
(খ) আরোহণ
(গ) পর্যায়ন
(ঘ) অবনমন
উত্তর: (গ) পর্যায়ন
৯০. পর্বতগাত্রে আলগা তুষার কণাগুলিকে বলে —
(ক) ফার্ন
(খ) নেভে
(গ) বার্গশ্ট্রুন্ড
(ঘ) ক্রেভাস
উত্তর: (খ) নেভে
৯১. পৃথিবীর বিখ্যাত প্রধান মগ্নচড়া হল —
(ক) গ্র্যান্ড ব্যাঙ্ক
(খ) ডগার্স ব্যাঙ্ক
(গ) সেবল ব্যাঙ্ক
(ঘ) গ্রেট ফিশার ব্যাঙ্ক
উত্তর: (ক) গ্র্যান্ড ব্যাঙ্ক
৯২. ভূপৃষ্ঠের প্রায় কত ভাগ অঞ্চলে নদী দ্বারা ভূমিরূপ গঠিত হয়?
(ক) ৫০ ভাগ
(খ) ৬০ ভাগ
(গ) ৭০ ভাগ
(ঘ) ৮০ ভাগ
উত্তর: (গ) ৭০ ভাগ
৯৩. ‘U’ আকৃতির হিমবাহ উপত্যকাকে বলে —
(ক) হিমশৈল
(খ) করি
(গ) হিমদ্রোণি
(ঘ) ফিয়র্ড
উত্তর: (গ) হিমদ্রোণি
৯৪. নিচের ভুল জোড়টি নির্ণয় করো —
(ক) পৃথিবীর উচ্চতম জলপ্রপাত — অ্যাঞ্জেল
(খ) নদীর নিম্নগতি — অশ্বক্ষুরাকৃতি হ্রদ
(গ) সুন্দরবনের দক্ষিণ প্রান্ত — নিউমুর দ্বীপ
(ঘ) বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপ — সার্ক
উত্তর: (ঘ) বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপ — সার্ক
৯৫. নিচের কোনটি হিমবাহ ও জলধারার সম্মিলিত সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ?
(ক) ড্রামলিন
(খ) রসে মতানে
(গ) এসকার
(ঘ) ক্র্যাগ
উত্তর: (গ) এসকার
৯৬. ভারতের দীর্ঘতম উপত্যকা হিমবাহ কোনটি?
(ক) গঙ্গোত্রী
(খ) যমুনোত্রী
(গ) সিয়াচেন
(ঘ) হিসপার
উত্তর: (গ) সিয়াচেন
৯৭. পর্যায়ন’ কথাটি প্রথম ব্যবহার করেন —
(ক) পায়েল
(খ) হপ কিংস
(গ) চেম্বারলিন
(ঘ) হোমস
উত্তর: (গ) চেম্বারলিন
৯৮. শিলাময় মরুভূমিকে বলা হয় —
(ক) আর্গ
(খ) হামাদা
(গ) সিরির
(ঘ) কুম
উত্তর: (খ) হামাদা
৯৯. যে প্রক্রিয়ায় নিম্নের ভূ-পৃষ্ঠ উন্মুক্ত হয়, তাকে বলে —
(ক) আবহবিকার
(খ) ক্ষয়ীভবন
(গ) নগ্নীভবন
(ঘ) পর্যায়ন
উত্তর: (গ) নগ্নীভবন
১০০. একটি আরোহন প্রক্রিয়া হল —
(ক) হিমানী সম্প্রপাত
(খ) অবরোহন প্রক্রিয়া
(গ) আবহবিকার প্রক্রিয়া
(ঘ) নগ্নীভবন প্রক্রিয়া
উত্তর: (ক) হিমানী সম্প্রপাত
১০১. পর্বতগাত্র থেকে শিথিল পাথরের টুকরো উৎক্ষেপিত হয় যে প্রক্রিয়ায় —
(ক) অবঘর্ষ
(খ) ঘর্ষণ
(গ) উৎপাটন
(ঘ) দ্রবণ
উত্তর: (গ) উৎপাটন
১০২. আকৃতিতে বড় ইনসেলবার্জকে বলে —
(ক) বিউট
(খ) টরস
(গ) বোনহার্ড
(ঘ) মেসা
উত্তর: (গ) বোনহার্ড
১০৩. আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল —
(ক) পর্যায়ন
(খ) পুঞ্জিত ক্ষয়
(গ) ক্ষয়ীভবন
(ঘ) নগ্নীভবন
উত্তর: (ক) পর্যায়ন
১০৪. বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হল —
(ক) সূর্য
(খ) নদী
(গ) বায়ু
(ঘ) হিমবাহ
উত্তর: (ক) সূর্য
১০৫. অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হল —
(ক) স্বাভাবিক বাঁধ
(খ) এসকার(গ) সিফ্ বালিয়াড়ি
(ঘ) জলপ্রপাত
উত্তর: (ঘ) জলপ্রপাত
১০৬. আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল —
(ক) গিরিখাত
(খ) রসে মতানে
(গ) বালিয়াড়ি
(ঘ) গৌর
উত্তর: (গ) বালিয়াড়ি
১০৭. নীচের যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয়, সেটি হল —
(ক) আবহবিকার
(খ) নগ্নীভবন
(গ) অগ্ন্যুদ্গম
(ঘ) পুঞ্জিত ক্ষয়
উত্তর: (গ) অগ্ন্যুদ্গম
১০৮. নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহনক্ষমতা বাড়ে —
(ক) ৭ গুণ
(খ) ২ গুণ
(গ) ৬ গুণ
(ঘ) ৬৪ গুণ
উত্তর: (ঘ) ৬৪ গুণ
১০৯. ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার প্রধান কারণ হল —
(ক) ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি
(খ) সাইক্লোন ও মানুষের হস্তক্ষেপ
(গ) জোয়ারভাটা ও বানডাকা
(ঘ) সমুদ্র তলদেশের অবনমন ও মৃত্তিকা
উত্তর: (ক) ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি
১১০. শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় —
(ক) ক্যানিয়ন
(খ) ‘V’ আকৃতির উপত্যকা
(গ) মন্থকূপ
(ঘ) ধান্দ
উত্তর: (ক) ক্যানিয়ন
১১১. নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয় —
(ক) অশ্বক্ষুরাকৃতি হ্রদ
(খ) প্লাবনভূমি
(গ) জলপ্রপাত
(ঘ) পলল শঙ্কু
উত্তর: (গ) জলপ্রপাত
১১২. ক্যানিয়ন ‘I’ আকৃতি হওয়ার প্রধান কারণ হল —
(ক) নদীর নিম্নক্ষয়
(খ) ভূমির খাড়া ঢাল
(গ) বৃষ্টিহীন শুষ্ক মরু অঞ্চল
(ঘ) নদীর পার্শ্বক্ষয়
উত্তর: (ক) নদীর নিম্নক্ষয়
১১৩. নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয় —
(ক) পুল
(খ) বিন্দুবার
(গ) প্লাঞ্জপুল
(ঘ) কাসকেড
উত্তর: (খ) বিন্দুবার
১১৪. প্রশস্ত নদী মোহনাকে বলে —
(ক) বদ্বীপ
(খ) খাঁড়ি
(গ) প্লাবনভূমি
(ঘ) ক্যানিয়ন
উত্তর: (খ) খাঁড়ি
১১৫. পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হল —
(ক) সাগরদ্বীপ
(খ) ইলহা-দ্য-মারাজো
(গ) মাজুলি
(ঘ) লাক্ষাদ্বীপ
উত্তর: (খ) ইলহা-দ্য-মারাজো
১১৬. পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে —
(ক) নিলনদের মোহানায়
(খ) হোয়াংহোর মোহানায়
(গ) সিন্ধুনদের মোহানায়
(ঘ) মিসিসিপি-মিসৌরির মোহানায়
উত্তর: (ঘ) মিসিসিপি-মিসৌরির মোহানায়
১১৭. পলল শঙ্কু —
(ক) পর্বতের উচ্চভাগে
(খ) পর্বতের পাদদেশে
(গ) বদ্বীপ অঞ্চলে
(ঘ) উপকূল অঞ্চলে দেখা যায়
উত্তর: (খ) পর্বতের পাদদেশে
১১৮. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ —
(ক) মিসিসিপি বদ্বীপ
(খ) গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ
(গ) সিন্ধু বদ্বীপ
(ঘ) নিলনদের বদ্বীপ
উত্তর: (খ) গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ
১১৯. যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তরখণ্ড পরস্পরের সঙ্গে সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি, বালি প্রভৃতিতে পরিণত হয়, তাকে বলে —
(ক) অবঘর্ষ ক্ষয়
(খ) দ্রবণ ক্ষয়
(গ) জলপ্রবাহ ক্ষয়
(ঘ) ঘর্ষণ ক্ষয়
উত্তর: (ঘ) ঘর্ষণ ক্ষয়
১২০. ঠিক জোড়াটি নির্বাচন করো —
(ক) নদীর অধিক নিম্নক্ষয় — প্লাবনভূমি
(খ) নদীর অধিক পার্থক্ষয় — গিরিখাত
(গ) নদীর গতিপথে কঠিন শিলার নীচে কোমল শিলার অবস্থান — জলপ্রপাত
(ঘ) নদীর উচ্চগতিতে অয়ির্ক ক্ষয়কাজ — বদ্বীপ
উত্তর: (গ) নদীর গতিপথে কঠিন শিলার নীচে কোমল শিলার অবস্থান — জলপ্রপাত
১২১. যে ক্ষয়কারী প্রক্রিয়া নদীর ক্ষয়কাজের সঙ্গে যুক্ত নয় সেটি হল —
(ক) অবার্য
(খ) অপসারণ
(গ) ঘর্ষণ
(ঘ) দ্রবণ
উত্তর: (খ) অপসারণ
১২২. হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত একটি ভূমিরূপ হল —
(ক) কৈটল
(খ) রসে মতানে
(গ) এসকার
(ঘ) কেটল হ্রদ
উত্তর: (খ) রসে মতানে
১২৩. ‘ডিস হর্ন’ পিরামিড চূড়া অবস্থিত —
(ক) ফ্রান্সে
(খ) সুইজারল্যান্ডে
(গ) ভারতে
(ঘ) নেপালে
উত্তর: (খ) সুইজারল্যান্ডে
১২৪. হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হল —
(ক) ফিয়ার্ড
(খ) বার্গযুন্ড
(গ) করি
(ঘ) এরিটি
উত্তর: (খ) বার্গযুন্ড
১২৫. ঠিক জোড়াটি নির্বাচন করো —
(ক) শৃঙ্খলিত শৈলশিরা — নদীর সঞ্চয়কাজ
(খ) এরিটি — হিমবাহের সঞ্চয়কাজ
(গ) অপসারণ গর্ত — বায়ুর সঞ্চয়কাজ
(ঘ) বালিয়াড়ি — বায়ুর সঞ্চয়কাজ
উত্তর: (ঘ) বালিয়াড়ি — বায়ুর সঞ্চয়কাজ
১২৬. পর্বতারোহণে সমস্যার সৃষ্টি হয় —
(ক) পিরামিড চূড়ার উপস্থিতিতে
(খ) ক্রেভাসের উপস্থিতিতে
(গ) রসে মতানের উপস্থিতিতে
(ঘ) এসকারের উপস্থিতিতে
উত্তর: (খ) ক্রেভাসের উপস্থিতিতে
১২৭. গ্রিনল্যান্ড ও নিউজিল্যান্ডের সমুদ্র উপকূলে আংশিক ডুবে থাকা উপত্যকা যে প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয় তা হল —
(ক) নদী
(খ) বায়ু
(গ) হিমবাহ
(ঘ) জলধারা ও বায়ুর মিলিত কার্য
উত্তর: (গ) হিমবাহ
১২৮. ভারতের হিমালয় পর্বতের একটি পার্বত্য হিমবাহ হল —
(ক) রুপাল
(খ) সিয়াচেন
(গ) হিসপার
(ঘ) জেমু
উত্তর: (ঘ) জেমু
১২৯. পৃথিবীর দ্রুততম হিমবাহ —
(ক) ল্যামবার্ট
(খ) মালাসপিনা
(গ) জ্যাকোবসাভোঁ
(ঘ) কোয়ারেক
উত্তর: (গ) জ্যাকোবসাভোঁ
১৩০. ‘Basket of egg topography’ গঠন করে —
(ক) এসকার
(খ) গ্রাবরেখা
(গ) ড্রামলিন
(ঘ) বহিঃবিধৌত সমভূমি
উত্তর: (গ) ড্রামলিন
১৩১. সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাতকে বলা হয় —
(ক) ফিয়র্ড
(খ) হিমদ্রোণী
(গ) করি
(ঘ) ঝুলন্ত উপত্যকা
উত্তর: (ক) ফিয়র্ড
১৩২. পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হল —
(ক) হুবার্ড
(খ) কোয়ারেক
(গ) মালাসপিনা
(ঘ) ল্যামবার্ট
উত্তর: (ঘ) ল্যামবার্ট
১৩৩. হিমরেখার উচ্চতা সবথেকে কম হয় —
(ক) নিরক্ষীয়
(খ) নাতিশীতোয়
(গ) উপক্রান্তীয়
(ঘ) মেরু অঞ্চলে
উত্তর: (ঘ) মেরু অঞ্চলে
১৩৪. মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বতশৃঙ্গকে বলে —
(ক) পিরামিড চূড়া
(খ) হিমশৈল
(গ) নুনাটাকস
(ঘ) হিমদ্রোণী
উত্তর: (গ) নুনাটাকস
১৩৫. ‘ফিয়ার্ডের দেশ’ বলা হয় —
(ক) রাশিয়া
(খ) নরওয়ে
(গ) ফিনল্যান্ড
(ঘ) সুইডেন
উত্তর: (খ) নরওয়ে
১৩৬. ভারতের দীর্ঘতম হিমবাহ হল —
(ক) গঙ্গোত্রী
(খ) সিয়াচেন
(গ) জেমু
(ঘ) বলটারো হিমবাহ
উত্তর: (খ) সিয়াচেন
১৩৭. পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত হল —
(ক) সম্বর
(খ) পুষ্কর
(গ) কাতারা
(ঘ) প্লায়া
উত্তর: (গ) কাতারা
১৩৮. মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বহির্জাত শক্তি হল —
(ক) বায়ু
(খ) নদী
(গ) হিমবাহ
(ঘ) কোনোটিই নয়
উত্তর: (ক) বায়ু
১৩৯. মরু সমপ্রায়ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায় —
(ক) ইয়ার্দাং
(খ) জিউগেন
(গ) বালিয়াড়ি
(ঘ) ইনসেলবার্জ রূপে
উত্তর: (ঘ) ইনসেলবার্জ রূপে
১৪০. ইয়ার্দাং —
(ক) নদীর
(খ) বায়ুর
(গ) সমুদ্রতরঙ্গের
(ঘ) হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ
উত্তর: (খ) বায়ুর
১৪১. মরু অঞ্চলের শুষ্ক নদীখাত হল —
(ক) প্লায়া
(খ) হামাদা
(গ) মরুদ্যান
(ঘ) ওয়াদি
উত্তর: (ঘ) ওয়াদি
১৪২. শুষ্ক মরু বা মরুপ্রায় অঞ্চলে অবস্থিত লবণাক্ত হ্রদকে বলে —
(ক) ওয়াদি
(খ) বাজাদা
(গ) প্লায়া
(ঘ) পেডিমেন্ট
উত্তর: (গ) প্লায়া
১৪৩. চলমান বালিয়াড়িকে বলে —
(ক) শট্স
(খ) ওয়াদি
(গ) ধ্রিয়ান
(ঘ) প্লায়া
উত্তর: (গ) ধ্রিয়ান
১৪৪. বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ হল —
(ক) ওয়াদি
(খ) গারা
(গ) বালিয়াড়ি
(ঘ) ইনসেলবার্জ
উত্তর: (ক) ওয়াদি
১৪৫. পেডিমেন্টের উপর যে ক্ষয়জাত ও অবশিষ্ট পাহাড় সৃষ্টি হয় তাকে বলে —
(ক) মোনাডঙ্ক
(খ) ইনসেলবার্জ
(গ) প্রিয়ান
(ঘ) হামার
উত্তর: (খ) ইনসেলবার্জ
১৪৬. পলল শঙ্কু (Alluvial Cone) গঠিত হয় নদীর —
(ক) উচ্চ গতিতে
(খ) মধ্য গতিতে
(গ) নিম্ন গতিতে
(ঘ) উচ্চ ও মধ্য গতির সংযোগস্থলে (পাদদেশে)
উত্তর: (ঘ) উচ্চ ও মধ্য গতির সংযোগস্থলে (পর্বতের পাদদেশে)
১৪৭. অশ্বখুরাকৃতি হ্রদ (Ox-bow lake) সৃষ্টি হয় নদীর —
(ক) উচ্চ গতিতে
(খ) মধ্য গতিতে
(গ) নিম্ন গতিতে
(ঘ) মধ্য ও নিম্ন গতির বাঁকে
উত্তর: (ঘ) মধ্য ও নিম্ন গতির বাঁকে
১৪৮. ঝুলন্ত উপত্যকায় (Hanging Valley) সাধারণত সৃষ্টি হয় —
(ক) নদীবাঁক
(খ) জলপ্রপাত
(গ) হ্রদ
(ঘ) বালুচর
উত্তর: (খ) জলপ্রপাত
১৪৯. পৃথিবীর দ্রুততম হিমবাহ হলো —
(ক) সিয়াচেন
(খ) জেকবস চ্যাভন
(গ) হুবার্ড
(ঘ) ফেডচেঙ্কো
উত্তর: (খ) জেকবস চ্যাভন
১৫০. পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হলো —
(ক) আলাস্কার মালাসপিনা
(খ) ল্যাম্বার্ট
(গ) সিয়াচেন
(ঘ) গঙ্গোত্রী
উত্তর: (ক) আলাস্কার মালাসপিনা
১৫১. মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ হলো —
(ক) ইয়ার্দাঙ
(খ) জিউগেন
(গ) গৌর
(ঘ) ইনসেলবার্জ
উত্তর: (গ) গৌর
১৫২. চলমান বালিয়াড়িকে থর মরুভূমিতে বলা হয় —
(ক) ধ্রিয়ান
(খ) ভাদ
(গ) ধান্দ
(ঘ) প্লায়া
উত্তর: (ক) ধ্রিয়ান
১৫৩. লোয়েস (Loess) কথাটির অর্থ কী?
(ক) স্থানচ্যুত বস্তু
(খ) পলিমাটি
(গ) বালুকণা
(ঘ) পাথর
উত্তর: (ক) স্থানচ্যুত বস্তু
১৫৪. অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে কী বলা হয়?
(ক) সিফ
(খ) বার্খান
(গ) লোয়েস
(ঘ) ধ্রিয়ান
উত্তর: (খ) বার্খান
১৫৫. মরু অঞ্চলে কঠিন শিলা ও কোমল শিলা উলম্বভাবে অবস্থান করলে কোন ভূমিরূপ গঠিত হয়?
(ক) জিউগেন
(খ) ইয়ার্দাঙ
(গ) গৌর
(ঘ) ইনসেলবার্জ
উত্তর: (খ) ইয়ার্দাঙ
১৫৬. শুষ্ক ও শুষ্কপ্রায় অঞ্চলের ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে কী বলে?
(ক) পেনিপ্লেন
(খ) পেডিপ্লেন
(গ) প্যানপ্লেন
(ঘ) মন্যাডনক
উত্তর: (খ) পেডিপ্লেন
১৫৭. মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত গর্তগুলিকে কী বলা হয়?
(ক) প্লায়া
(খ) ধান্দ
(গ) ব্লো-আউট বা অপসারণ গর্ত
(ঘ) বাজাদা
উত্তর: (গ) ব্লো-আউট বা অপসারণ গর্ত
১৫৮. মরুভূমির শুষ্ক নদীখাতকে কী বলা হয়?
(ক) প্লায়া
(খ) ওয়াদি
(গ) বাজাদা
(ঘ) পেডিমেন্ট
উত্তর: (খ) ওয়াদি
১৫৯. পৃথিবীর বৃহত্তম লোয়েস সমভূমি কোথায় দেখা যায়?
(ক) ভারতে
(খ) চীনে (হোয়াংহো অববাহিকায়)
(গ) আমেরিকায়
(ঘ) রাশিয়ায়
উত্তর: (খ) চীনে
১৬০. হিমসিঁড়িতে সৃষ্ট হ্রদকে কী বলা হয়?
(ক) করি হ্রদ
(খ) প্যাটার্নস্টার হ্রদ
(গ) কেটল হ্রদ
(ঘ) টার্ন
উত্তর: (খ) প্যাটার্নস্টার হ্রদ
১৬১. নদীর ক্ষয়কার্যের শেষ সীমা কোনটি?
(ক) হ্রদ
(খ) মোহনা
(গ) সমুদ্রতল
(ঘ) বদ্বীপ
উত্তর: (গ) সমুদ্রতল
১৬২. ইনসেলবার্জ (Inselberg) কোন অঞ্চলে দেখা যায়?
(ক) হিমবাহ অঞ্চলে
(খ) নদী অববাহিকায়
(গ) মরু অঞ্চলে
(ঘ) উপকূলীয় অঞ্চলে
উত্তর: (গ) মরু অঞ্চলে
১৬৩. সুন্দরবনের লোহাচড়া দ্বীপটি ডুবে যাওয়ার প্রধান কারণ কী?
(ক) ভূমিক্ষয়
(খ) বন্যা
(গ) বিশ্ব উষ্ণায়ন ও সমুদ্র জলতল বৃদ্ধি
(ঘ) ভূমিকম্প
উত্তর: (গ) বিশ্ব উষ্ণায়ন ও সমুদ্র জলতল বৃদ্ধি
১৬৪. ‘U’ আকৃতির উপত্যকা সৃষ্টি করে —
(ক) নদী
(খ) হিমবাহ
(গ) বায়ু
(ঘ) সমুদ্রতরঙ্গ
উত্তর: (খ) হিমবাহ
১৬৫. ‘V’ আকৃতির উপত্যকা সৃষ্টি করে —
(ক) হিমবাহ
(খ) নদী
(গ) বায়ু
(ঘ) বৃষ্টিপাত
উত্তর: (খ) নদী
১৬৬. করি (Corrie) বা সার্ক (Cirque)-এর মধ্যে জল জমে যে হ্রদ তৈরি হয়, তাকে কী বলে?
(ক) প্যাটার্নস্টার হ্রদ
(খ) টার্ন
(গ) কেটল
(ঘ) প্লায়া
উত্তর: (খ) টার্ন
১৬৭. পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি?
(ক) গঙ্গা
(খ) আমাজন
(গ) নীল
(ঘ) মিসিসিপি
উত্তর: (খ) আমাজন
১৬৮. লবণাক্ত জলের হ্রদকে মরু অঞ্চলে কী বলা হয়?
(ক) ধান্দ
(খ) প্লায়া
(গ) বাজাদা
(ঘ) ওয়াদি
উত্তর: (খ) প্লায়া
১৬৯. গ্রেট গ্রিন ওয়াল (Great Green Wall) কোথায় নির্মাণ করা হচ্ছে?
(ক) সাহারা মরুভূমির প্রান্তে (আফ্রিকায়)
(খ) থার মরুভূমিতে
(গ) গোবি মরুভূমিতে
(ঘ) অস্ট্রেলিয়ায়
উত্তর: (ক) সাহারা মরুভূমির প্রান্তে (আফ্রিকায়)
১৭০. নদীখাতে মন্থকূপ (Pot holes) সৃষ্টির কারণ কী?
(ক) দ্রবণ ক্ষয়
(খ) অবঘর্ষ ক্ষয়
(গ) ঘর্ষণ ক্ষয়
(ঘ) জলপ্রবাহ ক্ষয়
উত্তর: (খ) অবঘর্ষ ক্ষয়
১৭১. মহাদেশীয় হিমবাহে বরফমুক্ত পর্বতশৃঙ্গকে কী বলে?
(ক) হর্ন
(খ) নুনাটকস
(গ) অ্যারেট
(ঘ) পিরামিড চূড়া
উত্তর: (খ) নুনাটকস
১৭২. একটি ধনুকাকৃতি বদ্বীপের উদাহরণ হলো —
(ক) মিসিসিপি
(খ) গঙ্গা-ব্রহ্মপুত্র
(গ) টাইবার
(ঘ) এব্রো
উত্তর: (খ) গঙ্গা-ব্রহ্মপুত্র
১৭৩. ফিওর্ড (Fiord) উপকূল কোন দেশে বেশি দেখা যায়?
(ক) ভারত
(খ) নরওয়ে
(গ) জাপান
(ঘ) ইতালি
উত্তর: (খ) নরওয়ে
১৭৪. মাশরুম রক (Mushroom Rock) নামে পরিচিত কোনটি?
(ক) ইয়ার্দাঙ
(খ) জিউগেন
(গ) গৌর
(ঘ) ইনসেলবার্জ
উত্তর: (গ) গৌর
১৭৫. বহিস্বিধৌত সমভূমি (Outwash Plain) নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কী বলে?
(ক) ড্রামলিন
(খ) ভ্যালি ট্রেন
(গ) এসকার
(ঘ) কেম
উত্তর: (খ) ভ্যালি ট্রেন
দশম শ্রেণির ভূগোল বিষয়ের বাকি অধ্যায়গুলিও দেখে নিতে পারো।
Chapter 1 বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
- বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ SAQ
- বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ MCQ
- বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ Mock Test 1
- বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ Mock Test 2
- বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ Mock Test 3
- বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ Mock Test 4
- বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ Mock Test 5
- বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ Mock Test 6
- বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ Mock Test 7
Chapter 2 বায়ুমণ্ডল
- বায়ুমণ্ডল SAQ
- বায়ুমণ্ডল MCQ
- বায়ুমণ্ডল MCQ Mock Test 1
- বায়ুমণ্ডল MCQ Mock Test 2
- বায়ুমণ্ডল MCQ Mock Test 3
Chapter 3 বারিমণ্ডল
Chapter 4 বর্জ্য ব্যবস্থাপনা
- বর্জ্য ব্যবস্থাপনা SAQ
- বর্জ্য ব্যবস্থাপনা MCQ
- বর্জ্য ব্যবস্থাপনা MCQ Mock Test 1
- বর্জ্য ব্যবস্থাপনা MCQ Mock Test 2
- বর্জ্য ব্যবস্থাপনা MCQ Mock Test 3
- বর্জ্য ব্যবস্থাপনা MCQ Mock Test 4
- বর্জ্য ব্যবস্থাপনা MCQ Mock Test 5
Chapter 5 ভারতের প্রাকৃতিক পরিবেশ
- ভারতের প্রাকৃতিক পরিবেশ SAQ
- ভারতের প্রাকৃতিক পরিবেশ MCQ
- ভারতের প্রাকৃতিক পরিবেশ MOCK TEST 1
- ভারতের প্রাকৃতিক পরিবেশ MOCK TEST 2
Chapter 6 ভারতের অর্থনৈতিক পরিবেশ
- ভারতের অর্থনৈতিক পরিবেশ MCQ
- ভারতের অর্থনৈতিক পরিবেশ MOCK TEST 1
- ভারতের অর্থনৈতিক পরিবেশ MOCK TEST 2
- ভারতের অর্থনৈতিক পরিবেশ MOCK TEST 3
- ভারতের অর্থনৈতিক পরিবেশ MOCK TEST 4
