WBSSC 2016 Life Science IX-X Question Paper
- নিম্নে বিবৃত কোনটির কারণে হিমোগ্লোবিন বাফার হিসাবে কাজ করে ?
Hemoglobin acts as a buffer because of its –
(A) গ্লাইকোপ্রোটিন প্রকৃতি (Glycoprotein nature)
(B) লৌহ অণুর উপস্থিতি (Presence of iron molecule)
(C) হিস্টাডিন অ্যামাইনো অ্যাসিড অংশের উপস্থিতি (Presence of histidine residue)
(D) দুর্বল অম্লধর্মী (Weak acidic nature) - নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির মধ্যে প্রচুর পরিমাণ ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে ?
Which of the following contains a rich supply of omega fatty acids?
(A) সারলোইন (Sirloin)
(B) মুরগীর মাংস (Chicken)
(C) ব্রোকোলি (Broccoli)
(D) সালমন (Salmon) - হাইপারক্যাপনিয়া জনিত কারণে শ্বাস প্রক্রিয়া মূলত প্রভাবিত হয় কাকে উদ্দীপ্ত করতে ?
Hypercapnia affects respiration primarily by stimulating the –
(A) ক্যারোটিড এবং অ্যাওটিক বডি (Carotid and aortic bodies)
(B) হাইপোগ্লসাল নার্ভ (Hypoglossal nerve)
(C) কেন্দ্রীয় মেডুলারী রসায়ন গ্রাহক (Central medullary chemoreceptors)
(D) আর্টেরিয়াল ব্যারোরিসেপটর (Arterial baroreceptors) - নিম্নলিখিত কোন রস বা ক্ষরণটির সবচেয়ে বেশি পি-এইচ (pH) পরিলক্ষিত হয় ?
Which of the following has highest pH?
(A) লালা ক্ষরণ / Salivary secretion
(B) পাকস্থলীয় রস / Gastric juice
(C) অগ্ন্যাশয় রস / Pancreatic juice
(D) আন্ত্রিক ক্ষরণ / Intestinal secretion - ত্বকে উপস্থিত মেলানিনের একটি গুরুত্বপূর্ণ কাজ কী?
What is an important function of melanin in the skin?
(A) ত্বককে শীতলতর করা / Cause the skin to be cooler
(B) ত্বকে রক্ত প্রবাহের পরিমাণ বৃদ্ধি করা / Increase the amount of blood flow
(C) ত্বককে শক্তিশালী করা / Strengthen the skin
(D) ক্ষতিকারক বিকিরণ শোষণ করা / Absorb harmful radiation - নিম্নলিখিতগুলির মধ্যে কোন ক্ষেত্রে উদ্দীপনা পরিবহণের গতিবেগ সর্বাপেক্ষা কম?
Which of the following has the lowest impulse conduction velocity?
(A) A নার্ভতন্তু / A nerve fibre
(B) Ag নার্ভতন্তু / Ag nerve fibre
(C) B নার্ভতন্তু / B nerve fibre
(D) C নার্ভতন্তু / C nerve fibre - নিম্নলিখিত কোন অংশে শ্বসন কেন্দ্র অবস্থিত?
The respiratory centre is located in
(A) সেরিব্রাম / Cerebrum
(B) সেরিবেলাম / Cerebellum
(C) মেডুলা ও পনস / Medulla and Pons
(D) হাইপোথ্যালামাস / Hypothalamus - নিম্নে বিবৃত কোন্ অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ পিটুইটারী দ্বারা নিয়ন্ত্রিত নয় ?
The secretion of which of the following is not under the control of pituitary?
(A) অ্যাড্রিনাল কটেক্স / Adrenal cortex
(B) থাইরয়েড / Thyroid
(C) অ্যাড্রিনাল মেডুলা / Adrenal medulla
(D) শুক্রাশয় / Testis - দেহের তাপ নিয়ন্ত্রণ, নিম্নে বিবৃত কাদের দ্বারা প্রভাবিত হয় ?
The temperature regulation of the body is influenced by
(A) চর্মের তাপ গ্রাহকগুলি / Temperature receptors of the skin
(B) মস্তিষ্কে অবস্থিত তাপ নিয়ন্ত্রক কেন্দ্রে সঞ্চলনকারী রক্তের উষ্ণতা / Temperature of the blood circulating the heat regulation centres of the brain
(C) স্নায়ুজ ও হরমোনীয় নিয়ন্ত্রণ / Both neuronal and hormonal control
(D) উপরে উল্লিখিত সকল মাধ্যম / All of these - যখন রক্তের পি-এইচ (pH) অতিশয় অল্প তখন পার্শ্ববর্তী কৈশিক নালী থেকে নিম্নে বিবৃত কোন আয়ন নেফ্রনে নিঃসৃত হয় ?
When pH of the blood is too low, the ions secreted into the nephron from the surrounding capillaries are
(A) HCO₃⁻
(B) Cl⁻
(C) H⁺ অথবা NH₄⁺ / H⁺ or NH₄⁺
(D) Na⁺ - নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কার্বনিক অ্যানহাইড্রেজের কো-ফ্যাক্টর হিসাবে কাজ করে ?
Which of the following acts as a cofactor of carbonic anhydrase?
(A) Cu
(B) Zn
(C) Fe
(D) Mg - গর্ভাবস্থায় কোন ভিটামিন গ্রহণ স্নায়ু নালিকার ত্রুটি যেমন স্পাইনা বিফিডা-কে প্রতিরোধ করতে সাহায্য করে?
Which vitamin, when consumed during pregnancy, can help to prevent neural tube defects like ‘Spina bifida’?
(A) B6
(B) নিয়াসিন / Niacin
(C) রাইবোফ্লাভিন / Riboflavin
(D) ফোলিক অ্যাসিড / Folic acid - মায়োফাইব্রিলের একটি অংশ যাকে সারকোমিয়ার বলা হয়, সেটির বিস্তৃতি
The segment of myofibril that is called a sarcomere runs from
(A) একটি Z রেখা থেকে পরবর্তী Z রেখা পর্যন্ত / One Z line to the next Z line
(B) একটি H অঞ্চল থেকে পরবর্তী H অঞ্চল পর্যন্ত / One H zone to the next H zone
(C) একটি A ব্যাণ্ড থেকে পরবর্তী A ব্যাণ্ড পর্যন্ত / One A band to the next A band
(D) ঐচ্ছিক পেশীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত / One end of skeletal muscle to the opposite end - অর্গান অব কটির ককলিয়াতে অবস্থিত সংজ্ঞাবহ কেশ কোষগুলি প্রোথিত থাকে
Sensory hair cells of cochlea in organ of Corti are anchored on the —
(A) ব্যাসিলার পর্দায় / Basilar membrane
(B) ভেস্টিবুলার পর্দায় / Vestibular membrane
(C) টেক্টোরিয়াল পর্দায় / Tectorial membrane
(D) টিম্প্যানিক পর্দায় / Tympanic membrane - গ্লোমেরুলার পরিস্রতের বেশির ভাগ পুনর্বিশোষিত হয়
Major portion of glomerular filtrate is reabsorbed in —
(A) হেনলীর লুপ-এ / Loop of Henle
(B) দূর সংবর্ত নালিকায় / Distal convoluted tubule
(C) সংগ্রাহী নালিকায় / Collecting tubule
(D) অগ্র নালিকায় / Proximal tubule - নিম্নলিখিত কার দ্বারা শুক্রাণুর পুষ্টির যোগান হয় ?
Nutrition of spermatozoa is provided by —
(A) শুক্রোৎপাদক নালিকা / Seminiferous tubule
(B) সারটোলি কোষ / Sertoli’s cells
(C) লেডিগ কোষ / Leydig’s cells
(D) উল্লিখিত সবকটি / All of these - বৃদ্ধ বয়সে দৃষ্টির ত্রুটিকে বলা হয়
Visual error in old age is known as —
(A) মায়োপিয়া / Myopia
(B) হাইপারমেট্রোপিয়া / Hypermetropia
(C) প্রেসবায়োপিয়া / Presbyopia
(D) অ্যাস্টিগম্যাটিজম / Astigmatism - নার্ভের অনাবৃত শেষাংশ থেকে উদ্ভূত আবেগ নিম্নলিখিত কোন সংবেদনকে সূচনা করে ?
Which sensation is initiated by the impulse from naked nerve endings?
(A) ঘ্রাণ / Smell
(B) স্পর্শ / Touch
(C) শৈত্য / Cold
(D) বেদনা / Pain - নিম্নলিখিতদের মধ্যে কোনটি প্রোক্যারিওটিক ?
Which one of the following is prokaryote?
(A) ইডোগোনিয়াম / Oedogonium
(B) কনড্রাস ক্রিসপাস / Chondrus crispus
(C) অসিলেটোরিয়া / Oscillatoria
(D) কারা / Cara - কোনটি ইউকার্পিক ছত্রাক ?
Which one is eucarpic fungus?
(A) মিউকর / Mucor
(B) অ্যাসপারজিলাস / Aspergillus
(C) পেনিসিলিয়াম / Penicillium
(D) ফিউসেরিয়াম / Fusarium - ইলেটার দেখতে পাওয়া যায়
Elater is found in —
(A) রিক্সিয়া / Riccia
(B) মারকেনশিয়া / Marchantia
(C) ফিউনেরিয়া / Funaria
(D) স্ফ্যাগনাম / Sphagnum - নিম্নলিখিতদের মধ্যে কোনটি জলে নিমজ্জিত জলজ উদ্ভিদ ?
Which one of the following is submerged aquatic hydrophyte?
(A) আইপোমিয়া / Ipomoea
(B) ইউফরবিয়া / Euphorbia
(C) ইউট্রিকুলেরিয়া বাইফিডা / Utricularia bifida
(D) ডেন্টেলা রেপেনস / Dentella repens - লিগিউল কোথায় দেখা যায় ?
Where do you find ligule?
(A) অ্যাজোলা / Azolla
(B) ইকুইজিটাম / Equisetum
(C) মার্সিলিয়া / Marsilea
(D) সেলাজিনেলা / Selaginella - কোনটি C₄ উদ্ভিদ ?
Which one is a C₄ plant?
(A) ওরাইজা স্যাটিভা / Oryza sativa
(B) জিয়া মেজ / Zea mays
(C) অ্যালিয়াম সেপা / Allium cepa
(D) ম্যান্জিফেরা ইন্ডিকা / Mangifera indica - নিম্নের কোন কোষ অঙ্গাণুতে ক্যাটালেজ উৎসেচক থাকে ?
Which of the following cell organelles contains catalase enzyme?
(A) পারক্সিজোম / Peroxisome
(B) স্ফেরোজোম / Spherosome
(C) গ্লাইঅক্সিজোম / Glyoxysome
(D) লাইসোজোম / Lysosome - ভেসেল বা টাকিয়া বিহীন একটি উদ্ভিদ হল
Which one of the following plants is vessel-less or trachea-less?
(A) কাঁঠাল / Jackfruit
(B) তাল / Fan palm (Tal)
(C) পাইন / Pinus
(D) নিটাম / Gnetum - কোনো কোনো উদ্ভিদের শাখামূল বিশেষ অভিযোজনের ফলে মাধ্যাকর্ষণ শক্তির বিপরীত দিকে খাড়াভাবে বৃদ্ধি পায়। তারা হল
Some of the rootlets are specially adapted as negatively geotropic and are known as —
(A) শ্বাসমূল / Pneumatophores
(B) স্তন্তমূল / Prop roots
(C) ঠেসমূল / Stilt roots
(D) অধিমূল / Buttress roots - নিম্নের কোন ক্ষেত্রে সংক্রামিত ও আক্রান্ত উদ্ভিদ কোষগুলির মৃত্যু ঘটে ?
In which of the following infected plant cells die?
(A) হাইপারট্রফি / Hypertrophy
(B) হাইপোপ্লাস্টি বা আট্রফি / Hypoplasty or Atrophy
(C) নেক্রোসিস / Necrosis
(D) হাইপারপ্লাসিয়া / Hyperplasia - জিমনোস্পার্ম গোষ্ঠীভূক্ত নিটাম উদ্ভিদের স্ত্রীলিঙ্গধর হল
Female gametophyte of Gnetum under gymnosperm family is —
(A) ট্রাইস্পোরিক / Trisporic
(B) টেট্রাস্পোরিক / Tetrasporic
(C) বাইস্পোরিক / Bisporic
(D) মনোস্পোরিক / Monosporic - ছদ্ম কন্দ দেখা যায়
Pseudo-bulb is found in –
(A) অরেসী / Araceae
(B) জিঞ্জিবারেসি / Zingiberaceae
(C) অর্কিডেমী / Orchidaceae
(D) সাইপেরেসী / Cyperaceae - গোলাকার পারফোরেশন প্লেটকে বলে
Rounded perforation plate is –
(A) স্ক্যালারিফর্ম / Scalariform
(B) ফোরামিনেট / Foraminate
(C) রেটিকুলেট / Reticulate
(D) কৃপাকৃতি / Pitted - ইথিলিন উৎপন্ন হয়
Ethylene is produced from –
(A) মিথিওনিন / Methionine
(B) IBA
(C) MCPA
(D) ট্রিপটোফ্যান / Tryptophan - C4 চক্রে প্রথম CO₂ গ্রাহক
First CO₂ acceptor in C4 cycle –
(A) RuBP
(B) PGA
(C) OAA
(D) PEP - গুপ্তবীজীর সস্যকলা
Endosperm of angiosperms is –
(A) Diploid (2n)
(B) Haploid (n)
(C) Triploid (3n)
(D) Tetraploid (4n) - অ্যালিয়াম সেপার ক্রোমোজোম সংখ্যা
Somatic chromosome number of Allium cepa –
(A) 12
(B) 16
(C) 20
(D) 24 - মেটাফেজ ক্রোমোজোমে DNA এর পরিমাণ
Amount of nuclear DNA in metaphase –
(A) 1C
(B) 2C
(C) 3C
(D) 4C - ক্রিস্টি দেখা যায়
Cristae is found in –
(A) ক্লোরোপ্লাস্ট / Chloroplast
(B) নিউক্লিয়াস / Nucleus
(C) কোষ প্রাচীর / Cell wall
(D) মাইটোকন্ড্রিয়া / Mitochondria - এন্ডোস্টাইল কি?
What is endostyle?
(A) অন্তঃত্বকের স্টাইলাস / Stylus in endoderm
(B) মোলাস্কার স্টাইল / Crystalline style in mollusca
(C) অ্যামফিওক্সাসের সিলিয়ারী খাঁজ / Ciliated groove in Amphioxus pharynx
(D) সিলোমের এন্ডোডার্ম / Endodermal derivative in coelom - প্রাণীর কোষঝিল্লি প্রধানত গঠিত
Plasma membrane is mainly made of –
(A) চর্বি / Fat
(B) শর্করা / Carbohydrate
(C) প্রোটিন / Protein
(D) লাইপোপ্রোটিন / Lipo-protein - কোন জিনের ক্ষেত্রে ক্রিস-ক্রস সঞ্চরণ দেখা যায়
Criss-cross inheritance is seen in –
(A) সেক্স ইনফ্লুয়েন্সড জিন / Sex-influenced gene
(B) সেক্স লিংকড জিন / Sex-linked gene
(C) প্রচ্ছন্ন সেক্স লিংকড / Recessive sex-linked gene
(D) প্রকট সেক্স লিংকড / Dominant sex-linked gene - ফ্লাজেলার প্রধান প্রোটিন
Main cytoskeletal protein in flagella –
(A) মায়োসিন / Myosin
(B) অ্যাক্টিন / Actin
(C) গ্লোবিউলিন / Globulin
(D) অ্যালবুমিন / Albumin - সেক্স-লিংকড রোগ
Which one is sex-linked disease –
(A) মায়োপিয়া / Myopia
(B) বসন্ত / Smallpox
(C) স্কার্ভি / Scurvy
(D) বর্ণান্ধতা / Colour blindness - আরশোলার দৃষ্টিকোষ
Visual unit in cockroach’s eye –
(A) কর্ণিয়া / Cornea
(B) রেটিনা / Retina
(C) কোনস্ / Cones
(D) ওমাটিডিয়াম / Ommatidium - ফোরামেন অব প্যানিজা দেখা যায়
Foramen of Panizza is found in –
(A) প্রোটোপটেরাস / Protopterus
(B) মোনোট্রিমস / Monotremes
(C) স্যালামান্ডার / Salamanders
(D) ক্রোকোডাইল / Crocodiles - স্পার্মাটিয়োলেসিস হল
Spermiotelosis is –
(A) স্পার্মাটিড উৎপাদন / Spermatid from spermatogonium
(B) শুক্রাণু উৎপাদন / Spermatozoon from spermatogonium
(C) স্পার্মাটিড থেকে শুক্রাণু / Sperm from spermatid
(D) শুক্রাণুর মৃত্যু / Lysis of growing sperm - টোটিপোটেন্সি কী?
What is totipotency?
(A) পরিণত জীবের একটি কোষের যে-কোনো কোষে পরিবর্তনের ক্ষমতা / The ability of a cell to divide and produce all the differentiated cells in an adult
(B) কোষের বিভব পার্থক্য / Potential difference in a cell
(C) স্নায়ুকোষের আধান পার্থক্য / Charge difference in neuron
(D) সাইন্যাপ্সের স্পন্দন প্রেরণ ক্ষমতা / Synaptic impulse transmission - বাস্তুতন্ত্রের ধারণ ক্ষমতা বলতে কি বোঝায়?
What is meant by carrying capacity in ecosystem?
(A) কোনো বাহনের জীব পরিবহণের ক্ষমতা / The number of organisms which can be conveyed by a vehicle
(B) পরিবেশের ক্ষতি না করে বাস্তুতন্ত্রের জীবধারণ ক্ষমতা / The number of organisms an ecosystem can support without environmental degradation
(C) একটি পরিবেশে কোন একটি প্রজাতির মোট জীবনধারণ ক্ষমতা / The number of organisms of a species that can be supported in a given environment
(D) মহাদেশ ব্যাপী বাস্তুতন্ত্রের জীবধারণ ক্ষমতা / The capacity of the ecosystem to carry over the continent - উড়ুক্কু পতঙ্গদের ডানাগুলি যুক্ত থাকে কার সাথে?
The flying insects bear wings on:
(A) প্রথম বক্ষখণ্ডে / First thoracic segment
(B) দ্বিতীয় ও তৃতীয় বক্ষখণ্ডে / 2nd and 3rd thoracic segments
(C) উদরে / Abdomen
(D) প্রথম ও দ্বিতীয় বক্ষখণ্ডে / First and second thoracic segments - ব্যাঙের ভ্রুণ পরিস্ফুরণের পরবর্তীকালে ব্লাস্টোপোরটি পরিণত হয়ে সৃষ্টি হয়
When embryonic development is completed, the blastopore of frog becomes:
(A) মুখ / Mouth
(B) ক্লোএকা / Cloaca
(C) নাসারন্ধ্র / Nasal pore
(D) জননছিদ্র / Gonopore - ম্যালপিঘিয়ান টিউবুলের মধ্যে সংগৃহীত নাইট্রোজেন ঘটিত বর্জ্য মুক্ত হয়
Nitrogenous wastes in the Malpighian tubules flow into the:
(A) সিলোমে / Coelom
(B) হিমোসিলে / Haemocoel
(C) রক্তনালীতে / Blood vessels
(D) অস্ত্রে / Intestine - নিম্নোক্তদের মধ্যে নিওট্রপিক অঞ্চলভুক্ত প্রাণীরা হল
Which one of the following is a Neotropical fauna?
(A) লামা / Lama
(B) ম্যাক্রোপাস / Macropus
(C) জেব্রা / Zebra
(D) গন্ডার / Rhinoceros - ইম্যুনোলজিকাল পরিহার’ বলতে কি বোঝেন?
What do you mean by ‘immunological evasion’?
(A) পরজীবী দ্বারা ইম্যুনিটি পরিহার / Evasion of immunity by parasites
(B) বাঁচার সম্ভাবনায় পোষকের ইম্যুনিটি পরিহার করার জন্য পরজীবীর একটি কৌশল / A strategy of parasites to evade a host’s immune response for their survival probability
(C) পোষকের ইম্যুনিটি বিস্ফোরণ / Immunological explosion of the host
(D) মানুষের ইম্যুনিটি দ্বারা আত্মরক্ষা না করতে পারা / Inability to provide immune protection in man - টি-লিম্ফোসাইটের একটি সক্ষম অ্যান্টিজেন হল
A potent T-lymphocyte antigen is:
(A) কমপ্লিমেন্ট / Complement
(B) ইন্টারলিউকিন-১ / Interleukin-1
(C) ফাইটোহিমাগ্লুটিনিন / Phytohemagglutinin
(D) এন্ডোটক্সিন / Endotoxin - প্যানক্রিয়াসের ‘আইলেটস অব ল্যাঙ্গারহানস’-এ সংশ্লেষিত ইনসুলিন ও গ্লুকাগন তাদের লক্ষ্য কোষগুলিতে কার মাধ্যমে পৌঁছায়?
Insulin and Glucagon synthesized by the islets of Langerhans in the pancreas reach their target cells via:
(A) রক্ত / Blood
(B) লিম্ফ / Lymph
(C) প্যানক্রিয়াটিক নালী / Pancreatic duct
(D) সিসটিক নালী / Cystic duct - যে প্রাণীর দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার তারতম্যের সঙ্গে সম্পর্কযুক্ত হয়, তাকে বলে
An animal whose body temperature fluctuates with the temperature of its environment is called:
(A) হোমোইয়োথার্ম / A homoeotherm
(B) পয়কিলোথার্ম / A poikilotherm
(C) এক্টোথার্ম / An ectotherm
(D) এন্ড্রোথার্ম / An endotherm