WBCHSE Class 12 3rd Semester Bengali Model Question Paper 2026 |ধর্ম কবিতার নমুনা প্রশ্নপত্র

Written byTrailakya Roy

ধর্ম (কবিতা) – শ্রীজাত

বহু বিকল্পভিত্তিক প্রশ্ন

১. ‘ধর্ম’ কবিতাটির রচয়িতা কে?

ক) শঙ্খ ঘোষ
খ) শ্রীজাত
গ) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
ঘ) জয় গোস্বামী

উত্তর: (খ) শ্রীজাত

২. কবি শ্রীজাতের লেখা প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

ক) অন্ধকার লেখাগুচ্ছ
খ) শেষ চিঠি
গ) ধ্বংস
ঘ) উড়ন্ত সব জোকার

উত্তর: (ঘ) উড়ন্ত সব জোকার

৩. কোন কাব্যগ্রন্থের জন্য শ্রীজাত আনন্দ পুরস্কার পেয়েছিলেন?

ক) উড়ন্ত সব জোকার
খ) কর্কটক্রান্তির দেশ
গ) মেঘবদলের কবি
ঘ) ছাই রঙের গ্রাম

উত্তর: (ক) উড়ন্ত সব জোকার

৪. ‘ধর্ম’ কবিতাটির মূল গ্রন্থ—

ক) অন্ধকার বারান্দা
খ) অন্ধকার লেখাগুচ্ছ
গ) পাগলী তোমার সঙ্গে
ঘ) সাগর থেকে ফেরা

উত্তর: (খ) অন্ধকার লেখাগুচ্ছ

৫. আব্দুল করিম খাঁ ছিলেন একজন প্রখ্যাত—

ক) বিজ্ঞানী
খ) কণ্ঠশিল্পী
গ) নৃত্যশিল্পী
ঘ) চিত্রশিল্পী

উত্তর: (খ) কণ্ঠশিল্পী

৬. আব্দুল করিম খাঁ-র ধর্ম ছিল—

ক) গান গাওয়া
খ) বিজ্ঞানের আবিষ্কার
গ) নতুন নতুন ছবি আঁকা
ঘ) সত্যের বয়ান

উত্তর: (ক) গান গাওয়া

৭. দিগন্ত পেরনো কার ধর্ম?

ক) আইনস্টাইনের
খ) শেক্সপিয়ারের
গ) কবীরের
ঘ) কিটসের

উত্তর: (ক) আইনস্টাইনের

৮. কবীর মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন?

ক) মিথ্যা
খ) অহং
গ) সত্য
ঘ) গান গাওয়া

উত্তর: (গ) সত্য

৯. ভ্যানগঘ-এর ধর্ম কী ছিল?

ক) উন্মাদনা
খ) গান গাওয়া
গ) কবিতা বলা
ঘ) প্রতিবাদ করা

উত্তর: (ক) উন্মাদনা

১০. উন্মাদনা শব্দের অর্থ কী?

ক) উন্মত্ততা
খ) আনন্দিত
গ) শান্তি
ঘ) দুঃখিত

উত্তর: (ক) উন্মত্ততা

১১. লেনিন জন্মেছিলেন যে দেশে তা হল—

ক) ফ্রান্স
খ) জার্মানি
গ) রাশিয়া
ঘ) আমেরিকা

উত্তর: (গ) রাশিয়া

১২. ভস্মের চরিত কার ধর্ম?

ক) জলের
খ) বাতাসের
গ) আগুনের
ঘ) সময়ের

উত্তর: (গ) আগুনের

১৩. অনেক ধর্ম একত্রিত হয়ে কোথায় থাকে?

ক) একই দেহে
খ) একই আকাশে
গ) একই গ্রহে
ঘ) একই হৃদয়ে

উত্তর: (গ) একই গ্রহে

১৪. কবির মতে প্রাতিষ্ঠানিকতা কী?

ক) যা মানুষকে সত্যের পথে চলার শিক্ষা দেয়
খ) যা মানুষকে দখলের কথা শেখায়
গ) যা মানুষকে এক হয়ে থাকতে শেখায়
ঘ) যা মানুষকে মানবতার শিক্ষায় শিক্ষিত করে তোলে

উত্তর: (খ) যা মানুষকে দখলের কথা শেখায়

১৫. কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কী বলেছেন?

ক) প্রতিষ্ঠান বিরোধিতা
খ) প্রতিষ্ঠান নিরপেক্ষতা
গ) প্রতিষ্ঠান সহমর্মিতা
ঘ) প্রতিষ্ঠান আনুগত্য

উত্তর: (ঘ) প্রতিষ্ঠান আনুগত্য

১৬. শ্রমিক শ্রেণির অধিকারের কথা তুলে ধরেছেন—

ক) গার্সিয়া লোরকা
খ) আব্দুল করিম খাঁ
গ) লেনিন
ঘ) ভ্যানগঘ

উত্তর: (গ) লেনিন

১৭. যা আমাদের দখলের কথা শেখায় তা আসলে কী নয়?

ক) সত্য নয়
খ) জ্ঞান নয়
গ) ধর্ম নয়
ঘ) বুদ্ধি নয়

উত্তর: (গ) ধর্ম নয়

১৮. ধর্ম কবিতাটি ‘অন্ধকার লেখাগুচ্ছ’-এর কত সংখ্যক কবিতা?

ক) ১১
খ) ১২
গ) ১৩
ঘ) ১৪

উত্তর: (ঘ) ১৪

১৯. লোরকা কোন দেশের কবি?

ক) স্পেন
খ) ফ্রান্স
গ) সুইডেন
ঘ) লিবিয়া

উত্তর: (ক) স্পেন

২০. ‘ধর্ম’ কবিতা অনুসারে লেনিনের ধর্ম কী ছিল?

ক) নতুন পতাকা
খ) সত্যের বয়ান
গ) নতুন দেশ আবিষ্কার
ঘ) উচ্চশিক্ষার বিকাশ

উত্তর: (ক) নতুন পতাকা

শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও

১. বাতাসের ধর্ম শুধু ________ কখনো।

ক) চলা
খ) ঘুরতে থাকা
গ) না-থামা
ঘ) থমকে যাওয়া

উত্তর: (গ) না-থামা

২. লেনিন ছিলেন ________ মুক্তিদূত।

ক) আমেরিকার
খ) রাশিয়ার
গ) আফ্রিকার
ঘ) ভারতের

উত্তর: (খ) রাশিয়ার

৩. “এ-ওকে সে-তাকে আরো ________ করে দেয়।”

ক) স্থান
খ) জায়গা
গ) যোগাযোগ
ঘ) পথ

উত্তর: (খ) জায়গা

৪. “তোমার ধর্মের পথে কেন ________?”

ক) অন্যায়
খ) অপব্যয়
গ) অবক্ষয়
ঘ) অপচয়

উত্তর: (খ) অপব্যয়

৫. “জেনো সে ধর্মই নয় ________।”

ক) অধর্ম
খ) অবিচার
গ) প্রাতিষ্ঠানিকতা
ঘ) পাপ

উত্তর: (গ) প্রাতিষ্ঠানিকতা

স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও

১. সঠিক মিলটি নির্ণয় করো।

বাম স্তম্ভ:
a) ভস্ম করাই যার ধর্ম
b) শ্রমজীবীদের জন্য লড়াই
c) কাব্যচর্চা যার ধর্ম
d) চিত্রকলা

ডান স্তম্ভ:
i) ভ্যানগঘ
ii) গার্সিয়া লোরকা
iii) আগুন
iv) লেনিন

ক) (a) iii, (b) iv, (c) ii, (d) i
খ) (a) iv, (b) iii, (c) ii, (d) i
গ) (a) ii, (b) iv, (c) iii, (d) i
ঘ) (a) i, (b) ii, (c) iii, (d) iv

উত্তর: (ক) (a) iii, (b) iv, (c) ii, (d) i

সত্য ও মিথ্যাধর্মী সঠিক বিকল্পটি নির্ণয় করো

১. নিচের বিবৃতিগুলির সঠিক সমন্বয় নির্ণয় করো।

বিবৃতি A) এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে।
বিবৃতি B) এ-ওকে সে-তাকে আরো জায়গা করে দেয়।
বিবৃতি C) তোমার ধর্মের পথে কেন অন্যায়?
বিবৃতি D) জেনো সে ধর্মই নয়। আনুষ্ঠানিকতা

ক) A – সত্য, B – সত্য, C – মিথ্যা, D – সত্য
খ) A – সত্য, B – মিথ্যা, C – সত্য, D – মিথ্যা
গ) A – সত্য, B – সত্য, C – মিথ্যা, D – মিথ্যা
ঘ) A – মিথ্যা, B – মিথ্যা, C – সত্য, D – সত্য

উত্তর: (গ) A – সত্য, B – সত্য, C – মিথ্যা, D – মিথ্যা

ব্যাখ্যা: মূল কবিতায় আছে “কেন অপব্যয়”—“অন্যায়” নয়; এবং “প্রাতিষ্ঠানিকতা”—“আনুষ্ঠানিকতা” নয়।

ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো

১. সঠিক ক্রমটি নির্ণয় করো।

i. লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা।
ii. ভ্যানগঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা।
iii. আগুনের ধর্ম আজও ভস্মের চরিত।
iv. গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত।

ক) ii, iv, i, iii
খ) i, ii, iii, iv
গ) iv, iii, i, ii
ঘ) iii, i, ii, iv

উত্তর: (ক) ii, iv, i, iii

২. সঠিক ক্রমটি নির্ণয় করো।

i. আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরনো।
ii. লেনিনের ধর্ম নতুন পতাকা।
iii. এত এত ধর্ম একই গ্রহে থাকে।
iv. আব্দুল করিম খাঁ-র ধর্ম ছিল গান।

ক) iv, i, ii, iii
খ) i, ii, iii, iv
গ) iv, iii, ii, i
ঘ) iii, i, ii, iv

উত্তর: (ক) iv, i, ii, iii

Trailakya Roy

I am Trailakya Roy, an English teacher and passionate education content creator from West Bengal, India. With a deep interest in English language, grammar, and competitive examinations, I strive to make learning simple, effective, and accessible for every student.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!