WBCHSE Class 12 3rd Semester Bengali Model Question Paper 2026 | আদরিণী (গল্প) – প্রভাতকুমার মুখোপাধ্যায়

Written byTrailakya Roy

সঠিক উত্তরটি নির্বাচন করো

১. ‘আদরিণী’ গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
(ক) ভারতী
(খ) সাধনা
(গ) সবুজপত্র
(ঘ) সাহিত্য
উত্তর: (ঘ) সাহিত্য

২. ‘আদরিণী’ গল্পের নামকরণটি—
(ক) ঘটনা প্রধান
(খ) চরিত্র প্রধান
(গ) স্থানপ্রধান
(ঘ) ব্যঞ্জনা প্রধান
উত্তর: (খ) চরিত্র প্রধান

৩. জয়রাম মুখোপাধ্যায় পেশায় ছিলেন—
(ক) নায়েব
(খ) গোমস্তা
(গ) কবিরাজ
(ঘ) মোক্তার
উত্তর: (ঘ) মোক্তার

৪. কুঞ্জবিহারীবাবু পেশায় ছিলেন—
(ক) ডাক্তার
(খ) উকিল
(গ) নায়েব
(ঘ) গায়েন
উত্তর: (খ) উকিল

৫. মেজবাবুর মেয়ের বিয়েতে বাইজি এসেছিল কোথা থেকে?
(ক) কলকাতা থেকে
(খ) লখনউ থেকে
(গ) দিল্লি থেকে
(ঘ) বেনারস থেকে
উত্তর: (ঘ) বেনারস থেকে

৬. জয়রাম মুখোপাধ্যায় কোন দিন ঘটা করে আহ্নিক করতেন?
(ক) শনিবার
(খ) মঙ্গলবার
(গ) বৃহস্পতিবার
(ঘ) রবিবার
উত্তর: (ঘ) রবিবার

৭. জয়রাম মুখোপাধ্যায়ের বয়স—
(ক) পঞ্চাশ ছুঁই ছুঁই
(খ) পঞ্চাশ অতিক্রান্ত
(গ) ষাট
(ঘ) সত্তরের আশেপাশে
উত্তর: (খ) পঞ্চাশ অতিক্রান্ত

৮. জয়রাম মুখোপাধ্যায় বাসাভাড়া নিয়েছিলেন মাসিক—
(ক) পাঁচ সিকায়
(খ) দশ সিকায়
(গ) তেরো সিকায়
(ঘ) পনেরো সিকায়
উত্তর: (গ) তেরো সিকায়

৯. জয়রাম মুখোপাধ্যায়ের মেজাজ ছিল—
(ক) নমনীয়
(খ) দিলখোলা
(গ) স্বভাবকোমল
(ঘ) রুক্ষ
উত্তর: (ঘ) রুক্ষ

১০. যৌবনকালে জয়রাম মুখোপাধ্যায় ছিলেন—
(ক) হুল্লোড়বাজ
(খ) বদরাগী
(গ) বাউন্ডুলে
(ঘ) উচ্ছৃঙ্খল
উত্তর: (খ) বদরাগী

১১. আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের জরিমানা হয়েছিল কত টাকা?
(ক) পাঁচ টাকা
(খ) সাত টাকা
(গ) নয় টাকা
(ঘ) দশ টাকা
উত্তর: (ক) পাঁচ টাকা

১২. পাঁচ টাকা জরিমানার হুকুম রদ করার জন্য জয়রাম মুখোপাধ্যায় কত টাকা খরচ করেছিলেন?
(ক) ১০০০ টাকা
(খ) ১২০০ টাকা
(গ) ১৪০০ টাকা
(ঘ) ১৭০০ টাকা
উত্তর: (ঘ) ১৭০০ টাকা

১৩. জয়রাম মুখোপাধ্যায় অকাতরে কী দান করতেন?
(ক) অর্থ
(খ) জ্ঞান
(গ) অন্ন
(ঘ) ধর্মশিক্ষা
উত্তর: (গ) অন্ন

১৪. জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে তাস-পাশার আসর বসত কবে?
(ক) রবিবার
(খ) শনিবার
(গ) মঙ্গলবার
(ঘ) শুক্রবার
উত্তর: (ক) রবিবার

১৫. “…সব মাটি?” — কে একথা বলেছিলেন?
(ক) নগেন্দ্রবাবু
(খ) কুঞ্জবিহারীবাবু
(গ) জয়রামবাবু
(ঘ) নরেশচন্দ্র
উত্তর: (ক) নগেন্দ্রবাবু

১৬. একজোড়া নতুন বলদ কিনে এনেছিল কে?
(ক) শেখ মনিরুদ্দি
(খ) গোপাল মিস্ত্রি
(গ) হাকিম শেখ
(ঘ) ইমামদ্দি শেখ
উত্তর: (ঘ) ইমামদ্দি শেখ

১৭. “…একটি মাদি হাতি আছে” — কার কাছে হাতিটি ছিল?
(ক) উমাচরণ লাহিড়ি
(খ) হরিচরণ লাহিড়ি
(গ) উমাচরণ মুখুজ্যে
(ঘ) উমাচরণ চৌধুরী
উত্তর: (ক) উমাচরণ লাহিড়ি

১৮. উমাচরণ লাহিড়ি তার হাতির দাম কত চেয়েছিল—
(ক) ২০০০ টাকা
(খ) ৫০০ টাকা
(গ) ৩০০০ টাকা
(ঘ) ৫০০০ টাকা
উত্তর: (ক) ২০০০ টাকা

১৯. হাতির পায়ে জল দিয়ে তাকে বরণ করেছিলেন জয়রাম মুখোপাধ্যায়ের—
(ক) স্ত্রী
(খ) জ্যেষ্ঠা কন্যা
(গ) জ্যেষ্ঠ পুত্রবধূ
(ঘ) কনিষ্ঠা পুত্রবধূ
উত্তর: (গ) জ্যেষ্ঠ পুত্রবধূ

২০. আদরিণীর ললাট রঞ্জিত করে দিয়েছিলেন কে?
(ক) জয়রাম মুখোপাধ্যায়
(খ) বড় বউ
(গ) মাহুত
(ঘ) ছোট বউ
উত্তর: (খ) বড় বউ

২১. জয়রাম মুখোপাধ্যায় নিমন্ত্রণ রক্ষা করে ফিরছিলেন কোথা থেকে?
(ক) বীরগঞ্জ
(খ) পীরগঞ্জ
(গ) যোগেশগঞ্জ
(ঘ) নারায়ণগঞ্জ
উত্তর: (খ) পীরগঞ্জ

২২. জয়রাম মুখোপাধ্যায়ের পুত্রসংখ্যা—
(ক) এক
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার
উত্তর: (গ) তিন

২৩. মূলধনে হাত পড়িতে লাগিল তার কারণ—
(ক) সুদের টাকায় সংসার চলছিল না
(খ) নতুন ব্যাবসা শুরু করেছিলেন
(গ) মাইনের টাকায় সংসার চলছিল না
(ঘ) ছেলেদের চাহিদা মাত্রাছাড়া হয়ে পড়েছিল
উত্তর: (ক) সুদের টাকায় সংসার চলছিল না

২৪. লোকজন জয়রাম মুখোপাধ্যায়কে বলেছিল যে আদরিণীকে বিক্রি করলে তার মাসে বেঁচে যাবে—
(ক) দু-একশো টাকা
(খ) ত্রিশ-চল্লিশ টাকা
(গ) পঞ্চাশ-ষাট টাকা
(ঘ) সত্তর-আশি টাকা
উত্তর: (খ) ত্রিশ-চল্লিশ টাকা

২৫. হাতি ভাড়া দিয়ে জয়রাম মুখোপাধ্যায়ের আয় হত—
(ক) সর্বাধিক ১৫-২০ টাকা
(খ) সর্বাধিক ২০-২৫ টাকা
(গ) সর্বাধিক ১০-১৫ টাকা
(ঘ) সর্বাধিক ৩০-৪০ টাকা
উত্তর: (ক) সর্বাধিক ১৫-২০ টাকা

শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও

১. পাড়ার ________ ডাক্তার ও জুনিয়ার উকিল কুঞ্জবিহারীবাবু জয়রাম মোক্তার-এর কাছে এসেছিলেন।
(ক) রমেন
(খ) নগেন
(গ) হৃদয়
(ঘ) বিশু
উত্তর: (খ) নগেন

২. আমি আজ ________ বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মোক্তার।
(ক) পঞ্চাশ
(খ) চল্লিশ
(গ) তিরিশ
(ঘ) বিশ
উত্তর: (ঘ) বিশ

৩. অতি অল্প কারণে তাঁহার তীব্র ________ উপস্থিত হয়।
(ক) ক্ষোভ
(খ) ক্রোধ
(গ) অভিমান
(ঘ) বিরক্তি
উত্তর: (গ) অভিমান

৪. সন্ধে নাগাদ ________ এসে যাবে এখন।
(ক) চিঠি
(খ) খবর
(গ) গাড়ি
(ঘ) হাতি
উত্তর: (ঘ) হাতি

৫. আমার তো ভাই ________ শোনবার বয়স নয়।
(ক) খেমটা
(খ) আখড়াই
(গ) কালোয়াতি
(ঘ) টপ্পা
উত্তর: (ক) খেমটা

৬. সম্মুখভাগে ________ আছে।
(ক) তিলক
(খ) টাক
(গ) পাকাচুল
(ঘ) তিল
উত্তর: (খ) টাক

৭. ইহার ________ যশোর জেলায়।
(ক) জন্ম
(খ) জমিদারি
(গ) লেখাপড়া
(ঘ) আদিবাস
উত্তর: (ঘ) আদিবাস

৮. আমার স্ত্রীর যতটুকু ________ আছে, হুজুরের তাও নেই দেখছি।
(ক) শিক্ষা
(খ) আইনজ্ঞান
(গ) বিবেচনাবোধ
(ঘ) বাস্তববোধ
উত্তর: (খ) আইনজ্ঞান

৯. জয়রাম মুখোপাধ্যায় বৈঠকখানায় ________ হাত থেকে হুঁকো নিয়ে দু-চারটান দিচ্ছিলেন।
(ক) পেশকারের
(খ) গোমস্তার
(গ) ব্রাহ্মণের
(ঘ) দারোয়ানের
উত্তর: (গ) ব্রাহ্মণের

১০. বীরপুরের উমাচরণ লাহিড়ির একটি ________ হাতি আছে।
(ক) মদ্দা
(খ) মাদি
(গ) বাচ্চা
(ঘ) পূর্ণবয়স্ক
উত্তর: (খ) মাদি

১১. উমাচরণ লাহিড়ীর কর্মচারী ২০০০ টাকা নেওয়ার সময় স্ট্যাম্প কাগজে ________ লিখে দিয়েছিলেন।
(ক) রসিদ
(খ) চুক্তিপত্র
(গ) কবুলতনামা
(ঘ) বকেয়া
উত্তর: (ক) রসিদ

১২. কম্পিত হস্তে তাহার ________ সেই জল একটু একটু ঢালিয়া দিলেন।
(ক) শিরে
(খ) স্কন্ধে
(গ) পদচতুষ্টয়ে
(ঘ) শরীরে
উত্তর: (গ) পদচতুষ্টয়ে

১৩. উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ ________ বৎসর অতীত হইয়াছে।
(ক) একটি
(খ) তিনটি
(গ) চারটি
(ঘ) পাঁচটি
উত্তর: (ঘ) পাঁচটি

১৪. জয়রাম মুখোপাধ্যায়ের ছিল ________ পুত্র।
(ক) দুটি
(খ) তিনটি
(গ) পাঁচটি
(ঘ) একটি
উত্তর: (খ) তিনটি

১৫. এই কথাগুলো শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ________ চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল।
(ক) করুণ
(খ) শীর্ণ
(গ) কোটোরাগত
(ঘ) ডাগর
উত্তর: (ঘ) ডাগর

১৬. ইহার পর আর তিনি ________ যান নাই।
(ক) কাছারি
(খ) কোর্টে
(গ) এজলাসে
(ঘ) আদালতে
উত্তর: (ক) কাছারি

১৭. ________ হাতিটিকে বিক্রি করে ফেলুন।
(ক) মুখুজ্যেমহাশয়
(খ) জয়রামবাবু
(গ) মহারাজ
(ঘ) মোক্তারমশাই
উত্তর: (ক) মুখুজ্যেমহাশয়

১৮. সেখানে বিস্তর গরু বাছুর ঘোড়া হাতি ________ বিক্রয়ার্থে আসে।
(ক) পাখি
(খ) ময়ূর
(গ) সারমেয়
(ঘ) উট
উত্তর: (ঘ) উট

১৯. মেলায় আদরিণীকে নিয়ে যাওয়ার সময়ে মাহুতের সঙ্গী হয়েছিলেন জয়রাম মুখোপাধ্যায়ের ________।
(ক) জ্যেষ্ঠ পুত্র
(খ) মধ্যমপুত্র
(গ) কনিষ্ঠপুত্র
(ঘ) সহকারী
উত্তর: (খ) মধ্যমপুত্র

২০. পূর্ব দিন দুই টাকার ________ আনাইয়া রাখিয়াছিলেন।
(ক) ফুলবেলপাতা
(খ) কলাপাতা
(গ) রসগোল্লা
(ঘ) বাতাসা
উত্তর: (গ) রসগোল্লা

২২. স্নানান্তে আহারে বসিলেন বটে কিন্তু পাতের ________ অধিকাংশই অভুক্ত পড়িয়া রহিল।
(ক) অন্নব্যঞ্জন
(খ) খাবার
(গ) দ্রব্যসামগ্রী
(ঘ) আহার্য
উত্তর: (ক) অন্নব্যঞ্জন

২৩. কল্যাণীর আশীর্বাদের দিন স্থির হয়েছিল ________ মাসে।
(ক) ফাল্গুন
(খ) বৈশাখ
(গ) শ্রাবণ
(ঘ) আশ্বিন
উত্তর: (খ) বৈশাখ

২৪. কথায় বলে ব্রহ্মবাক্য ________।
(ক) বেদবাক্য
(খ) শিরোধার্য
(গ) আপ্তবাক্য
(ঘ) মহাবাক্য
উত্তর: (ক) বেদবাক্য

২৫. ________ সপ্তাহব্যাপী আর এক মেলা হয়।
(ক) হিঙ্গলগঞ্জে
(খ) সামসেরগঞ্জে
(গ) রসুলগঞ্জে
(ঘ) নেপালগঞ্জে
উত্তর: (গ) রসুলগঞ্জে

২৬. বাড়ি থেকে ________ ক্রোশ দূরে গিয়ে আদরিণী অত্যন্ত পীড়িত হয়ে পড়েছিল।
(ক) তিন
(খ) পাঁচ
(গ) সাত
(ঘ) দশ
উত্তর: (গ) সাত

২৭. পীড়িত আদরিণী রাস্তার পাশে একটা ________ শুয়ে পড়েছিল।
(ক) মাঠে
(খ) আমবাগানে
(গ) বাঁশবনে
(ঘ) শালবনে
উত্তর: (খ) আমবাগানে

২৮. আদরিণীর সেই ________ বিশাল দেহখানি আম্রবণের ভিতর পতিত রহিয়াছে।
(ক) কৃষ্ণকায়
(খ) নবজলধরবর্ণ
(গ) নিস্পন্দ
(ঘ) পর্বতপ্রমাণ
উত্তর: (খ) নবজলধরবর্ণ

২৯. এখন হাতি বড়ো হয়েছে ________ হাজার টাকা অনায়াসে পেতে পারবেন।
(ক) এক
(খ) দুই
(গ) আড়াই
(ঘ) তিন
উত্তর: (ঘ) তিন

ক্ষেত্র বিশ্লেষণ ভিত্তিক প্রশ্নের সঠিক বিকল্প নির্ণয় করো

১. “আমি মাথায় এক পাগ বেঁধে, একটি খেলো হুঁকো হাতে করে, লোকজনের অভ্যর্থনা করব, কে খেলে, কে না খেলে দেখব তদারক করে বেড়াব। আর তোমরা বসে শুনবে— পেয়ালা মুঝে ভর দে কেমন? বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা-হা করিয়া হাসিতে লাগিলেন।” জয়রাম মুখোপাধ্যায়ের একথা বলার কারণ—
(ক) তিনি সংগীতপ্রিয় নন
(খ) তিনি অভ্যর্থনা করতে ভালোবাসেন
(গ) তাকে অতিথি আপ্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল
(ঘ) তিনি বয়স্ক মানুষ
উত্তর: (ক) তিনি সংগীতপ্রিয় নন

২. জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, “না গোরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না।” — উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়—
(ক) আভিজাত্যের গৌরব
(খ) ঈর্ষাপরায়ণতা
(গ) দাম্ভিকতা
(ঘ) উগ্রতা
উত্তর: (ক) আভিজাত্যের গৌরব

Trailakya Roy

I am Trailakya Roy, an English teacher and passionate education content creator from West Bengal, India. With a deep interest in English language, grammar, and competitive examinations, I strive to make learning simple, effective, and accessible for every student.

One response to “WBCHSE Class 12 3rd Semester Bengali Model Question Paper 2026 | আদরিণী (গল্প) – প্রভাতকুমার মুখোপাধ্যায়”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!