Skip to content
Toppers File Toppers File Toppers File

Your Study Partner

Toppers File Toppers File Toppers File

Your Study Partner

  • Home
  • Class V English
  • Question Papers
  • Grammar Tests
  • WBSSC OLD Question Paper(2016,2025)
  • Home
  • Class V English
  • Question Papers
  • Grammar Tests
  • WBSSC OLD Question Paper(2016,2025)
  • Home
  • Class V English
  • Question Papers
  • Grammar Tests
  • WBSSC OLD Question Paper(2016,2025)
Toppers File Toppers File Toppers File

Your Study Partner

Toppers File Toppers File Toppers File

Your Study Partner

  • Home
  • Class V English
  • Question Papers
  • Grammar Tests
  • WBSSC OLD Question Paper(2016,2025)
  • Home
  • Class V English
  • Question Papers
  • Grammar Tests
  • WBSSC OLD Question Paper(2016,2025)
Home/Bengali/মাধ্যমিক ২০১৮ বাংলা প্রশ্নপত্র | Madhyamik 2018 Bengali Question paper
BengaliMadhyamikQuestion Papers

মাধ্যমিক ২০১৮ বাংলা প্রশ্নপত্র | Madhyamik 2018 Bengali Question paper

By Trailakya Roy
October 21, 2025 4 Min Read

১. নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো: (১×১৭=১৭)

1.1 সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যেন –
(ক) একদিন
(খ) দুদিন
(গ) চারদিন
(ঘ) পাঁচদিন

1.2 তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদক?
(ক) শুকতারা
(খ) আনন্দ মেলা
(গ) সন্ধ্যা তাঁরা
(ঘ) দেশ

1.3 “দয়ার সাগর ! পরকে সেজে দি, নিজে খাইনে” – বক্তা হলেন –
(ক) জগদীশবাবু
(খ) নিমাইবাবু
(গ) অপূর্ব
(ঘ) গিরিশ মহাপাত্র

1.4 ‘সমুদ্রনৃপতি সুতা’ – কে?
(ক) লক্ষী
(খ) পদ্ম
(গ) উমা
(ঘ) বারুনি

1.5 ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ – কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(ক) নিহিত পাতলা ছায়া
(খ) পাঁজরে দাড়ের শব্দ
(গ) দিনগুলি রাতগুলি
(ঘ) জলই পাষান হয়ে আছে

1.6 “সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবানী” – “সভ্যতার শেষ পূর্ণবানী” –
(ক) বিদ্বেষ ত্যাগ করো
(খ) ক্ষমা করো
(গ) ভালোবাসো
(ঘ) মঙ্গল করো

1.7 ‘Sensitized paper’ – এর অনুবাদ কী লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন?
(ক) স্পর্শকাতর কাগজ
(খ) শুবেদী কাগজ
(গ) সুগ্রাহী কাগজ
(ঘ) বেখ্যাপ্রবন কাগজ

1.8 চারখন্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টদশ শতকে কত টাকা পেয়েছিলেন?
(ক) সাত টাকা
(খ) আট টাকা
(গ) ন-টাকা
(ঘ) দশ টাকা

1.9 ‘শ্রীপান্থ’ ছন্দনামে লিখেছেন –
(ক) অন্নদাশঙ্কর রায়
(খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
(গ) সুনীল গঙ্গোপাধ্যায়
(ঘ) নিখিল সরকার

1.10 ‘রাজায় রাজায় যুদ্ধ হয়’ – এই বাক্যের কর্তাটি হল –
(ক) প্রযোজ্য কর্তা
(খ) ব্যতিহার কর্তা
(গ) সহযোগী কর্তা
(ঘ) সমধতুজ কর্তা

1.11 ‘পরপদটি প্রদান হয় যে সমাসে’ সেটি –
(ক) অব্যয়ীভাব
(খ) তৎপুরুষ
(গ) দ্বিগু
(ঘ) বহুব্রীহি

1.12 ‘রামদাস আর কোনো প্রশ্ন করিল না’ – নিম্নরেখা পদটি যে সমাসের উদাহরণ সেটি হল –
(ক) তৎপুরুষ
(খ) অব্যয়ীভাব
(গ) কর্মধারয়
(ঘ) দ্বিগু

1.13 ‘তোরা সব জয়ধ্বনি কর’ – এটি কোন বাচ্যের উদাহরণ?
(ক) কর্তৃবাচ্য
(খ) কর্মবাচ্য
(গ) ভাববাচ্য
(ঘ) কর্মকর্তৃবাচ্য

1.14 ‘হায়, তোমার এমন দশা কে করলে!’ এটি কী ধরণের বাক্য?
(ক) অনুজ্ঞাসূচক
(খ) বিস্ময়সূচক
(গ) নির্দেশক বাক্য
(ঘ) প্রশ্নবোধক বাক্য

1.15 ‘বয়স ত্রিশ – বত্রিশের অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইলো’। এটি কোন শ্রেণীর বাক্য?
(ক) সরল বাক্য
(খ) জটিল বাক্য
(গ) মিশ্র বাক্য
(ঘ) যৌগিক বাক্য

1.16 ‘মন্দিরে বাজছিলো পূজার ঘন্টা’ – নিম্নরেখা পদটি কোন কারকের উদাহরণ?
(ক) কর্তৃকারক
(খ) করণ কারক
(গ) অপাদান কারক
(ঘ) অধিকরণ কারক

1.17 ‘রবীন্দ্রনাথ ঠাকুর ‘গীতাঞ্জলি’ লিখে নোবেল পুরস্কার পান’ – এই বাক্যের নিম্নরেখা অংশটি হল –
(ক) উদ্দেশ্য
(খ) উদ্দেশ্যের সম্প্রসারক
(গ) বিধেয়
(ঘ) বিধেয়ের সম্প্রসারক

২. কম-বেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও: (১×১৯=১৯)

২.১ যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও: (১×৪=৪)
2.1.1 “তবে এ বস্তূটি পকেটে কেন?” কোন বস্তূটি পকেটে ছিল?
2.1.2 “হরিদার জীবন এই রকম বহুরূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে”। কী রকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে?
2.1.3 “নদেরচাঁদ সব বোঝে” নদেরচাঁদ কী বোঝে?
2.1.4 “একটু কারেকশন করে ইয়ে করে দিলেই ছাপাতে দেওয়া চলে”। কে কী ছাপানোর কথা বলেছেন?
2.1.5 “এসো আমরা কুস্তি লড়ি”। কে, কাকে বলেছিল?

২.২ যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও: (১×৪=৪)
2.2.1 ব্রিদ্রুপ করেছিলে ভীষনকে, – কিভাবে বীদ্রুপ করেছিল?
2.2.2 কে কবে শুনেছে পুত্র, ভেসে শিলা জলে, – বক্তার এমন মন্তব্যের কারণ কী?
2.2.3 “ওরে ওই স্তব্ধ চরাচর”। চরাচর স্তব্ধ কেন?
2.2.4 “রক্ত মুছি শুধু গানের গায়ে” – কথাটির অর্থ কী?
2.2.5 “কন্যারে ফেলিলো যথা” – কন্যাকে কোথায় ফেলা হল?

২.৩ যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও: (১×৩=৩)
2.3.1 আমাদের অলংক্কারীগণ শব্দের ত্রিবিধি কথা বলছেন, শব্দের ত্রিবিধি কথা কী?
2.3.2 “যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ্য করা যাতে পারে” – শ্রেণী দুটি কী?
2.3.3 দুজন সাহিত্যিক এর নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা?
2.3.4 লেখক শ্রীকান্ত ছোটো বেলায় কিসে ‘হোম টাস্ক’ করতেন?

২.৪ যেকোনো আটটি প্রশ্নের উত্তর দাও: (১×৮=৮)
2.4.1 নির্দেশক বাক্যর একটি উদাহরণ দাও?
2.4.2 শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও?
2.4.3 প্রযোজ্য কর্তা কাকে বলে?
2.4.4 নিন্মে লেখা শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো: কহো দাশে লঙ্কার ‘কুশল’?
2.4.5 সমন্দ পদ কাকে বলে?
2.4.6 গৌর অঙ্গ যাহার – ব্যাসবাক্যটির সমাষবদ্ধ করে সমষের নাম লেখো?
2.4.7 কর্মকর্তৃবাচ্য কাকে বলে?
2.4.8 বাবুটির স্বাস্থ গেছে, কিন্তূ শখ ষোলোআনা বজায় আছে | সরল বাক্য পরিণত করো?
2.4.9 আর কোনো ভয় নেই | প্রশ্নবোধকবাক্য পরিবর্তন করো?
2.4.10 বুড়ো মানুষের কথা শুনো | কর্ম বাচ্য পরিণত করো?

৩. প্রসঙ্গ নির্দেশ সহ কমবেশি ৬০টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও: (১×৩=৩)

৩.১ নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
3.1.1 “উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন”। উনি কে? কেন অমৃতকে উনি জড়িয়ে ধরলেন?
3.1.2 ” বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন”। বক্তা কে? তার বাবা কে? কী চাকরি দিয়েছিলেন?

৩.২ নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
3.2.1 ” সব চূর্ণ হয়ে গেলো জলে গেলো আগুনে”। কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? এই পরিণীতির কারণ কী?
3.2.2 আমাদের ইতিহাস নেই – কে, কেন এ কথা বলেছেন?

৪. কমবেশি ১৫০ শব্দে একটি প্রশ্নের উত্তর দাও: (১×৫=৫)

4.1 তপন আর পড়তে পারে না। বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো?
4.2 “অমৃত সত্যি তার বাবা মা কে খুব জ্বালিয়েছিল”। অমৃত কিভাবে বাবা মা কে জ্বালাতেন? অবশেষে তার মা কী করেছিলেন?

৫. কমবেশি ১৫০ শব্দে একটি প্রশ্নের উত্তর দাও: (১×৫=৫)

5.1 আমরাও তবে এইভাবে/এ মুহূর্তে মরে যাবো নাকি”? এমনটা মনে হচ্ছে কেন?
5.2 নমি পুত্র পিতার চরণে, করজোড় কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও? পাঠ্যাংশের অবলম্বনে পিতা পুত্রের কথোপকথন নিজের ভাষায় লিখো?

৬. কমবেশি ১৫০ শব্দে একটি প্রশ্নের উত্তর দাও: (১×৫=৫)

6.1 ‘বাংলা ভাষার বিজ্ঞান’ শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা সম্পর্কে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো?
6.2 আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে”। কোন জিনিস আজকে অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কী? এই বিষয়ে লেখকের মতামত কী?

৭. কমবেশি ১২৫ শব্দে একটি প্রশ্নের উত্তর দাও: (১×৪=৪)

7.1 বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয় – মিলিত হিন্দু – মুসলমানের মাতৃভূমি এই গুলবগ এই বাংলা |” কাদের উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে? এই বক্তব্যর মধ্যে দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট প্রতিফলিত হয়েছে?
7.2 মুন্সীজী, এই পত্রের মর্ম সভাসদ্দের বুঝিয়ে দিন। “কে, কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কী লেখা ছিল?

৮. কমবেশি ১৫০ শব্দে দুটি প্রশ্নের উত্তর দাও: (২×৫=১০)

8.1 কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো?
8.2 “ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি” – বক্তা কে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো?
8.3 ” অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল”। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো?

৯. চলিত গদ্য বঙ্গানুবাদ করো: (১×৪=৪)

The teachers are regarded as the backbone of the society. They build the future citizens of country. They love students as their children. The teachers always encourage and inspire us to be good and great in life.

১০. কমবেশি ১৫০ শব্দে একটি প্রশ্নের উত্তর দাও: (১×৫=৫)

10.1 কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞানমনস্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো?
10.2 তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হল- এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো?

১১. কমবেশি ৪০০ শব্দে একটি প্রশ্নের উত্তর দাও: (১×১০=১০)

11.1 বইপড়া
11.2 বাংলার উৎসব
11.3 পরিবেশ সুরক্ষার ছাত্র সমাজের ভূমিকা
11.4 তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন

Tags:

madhyamik 2018 bengali question answer paper 2018madhyamik 2018 bengali question answer pdfmadhyamik 2018 bengali question pdfmadhyamik 2018 math question paper solvedmadhyamik 2018 বাংলা question papermadhyamik bengali question 2017 2018 2019madhyamik bengali question 2018Madhyamik Bengali Question Paper 2018madhyamik bengali question paper 2018 wbbsemadhyamik history question paper 2018madhyamik question paper 2018 bengaliwbbse 2018 madhyamik question paper
Author

Trailakya Roy

I am Trailakya Roy, an English teacher and passionate education content creator from West Bengal, India. With a deep interest in English language, grammar, and competitive examinations, I strive to make learning simple, effective, and accessible for every student.

Follow Me
Other Articles
Previous

মাধ্যমিক ২০১৮ ইতিহাস প্রশ্নপত্র (WBBSE Madhyamik 2018 History Question Paper)

Next

মাধ্যমিক ২০১৮ ভূগোল প্রশ্নপত্র (WBBSE Madhyamik 2018 Geography Question Paper)

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You May Have Missed

English

Articles MCQ Quiz(9)

ToppersFile
By ToppersFile
August 2, 2025
English

I Travelled among Unknown Men – Mock Test

ToppersFile
By ToppersFile
July 17, 2025
Bengali Madhyamik WBBSE

জ্ঞানচক্ষু -আশাপূর্ণা দেবী SAQ | Class 10 Bangla

ToppersFile
By ToppersFile
September 30, 2025
English

David Copperfield Mock Test Chapter 3

ToppersFile
By ToppersFile
July 15, 2025
Computer

100 Short Questions on Computer / কম্পিউটার থেকে ১০০টি প্রশ্ন

Trailakya Roy
By Trailakya Roy
August 7, 2026
English WBSSC SLST ENGLISH

The Superannuated Man- Charles Lamb full text

ToppersFile
By ToppersFile
June 28, 2025
English

Multiple Choice Questions: Macbeth Act III

Trailakya Roy
By Trailakya Roy
August 3, 2025
Bengali Madhyamik WBBSE

বাংলা ভাষায় বিজ্ঞান – রাজশেখর বসু Quiz | Class 10 Bangla

ToppersFile
By ToppersFile
September 29, 2025
বাংলা ব্যাকরণ

কারক কি? কারকের প্রকারভেদ ও সহজ চেনার উপায়

Trailakya Roy
By Trailakya Roy
August 2, 2026
  • Cookies Policy
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer

ToppersFile.in – a dedicated platform built for students. We understand the challenges of modern education: the endless syllabus, the pressure to perform, and the constant search for reliable, high-quality study materials. That’s why we created ToppersFile.in – to give every learner a fair chance to excel.

Copyright 2026 — Toppers File. Made with ❤️ by Trailakya Roy