2025
PHYSICAL SCIENCE
Time: Three Hours Fifteen Minutes
(First Fifteen Minutes for Reading the Question Paper Only)
Full Marks: 90 (For Regular Candidates) | 100 (For External Candidates)
[কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের ‘ঙ’ বিভাগের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। প্রান্তিক সংখ্যাগুলি প্রশ্নের পূর্ণমান নির্দেশ করছে।]
বিভাগ—ক
১. বহুবিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো : (১ × ১৫ = ১৫)
- প্রদত্ত কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক?
(ক) α-রশ্মি (খ) γ-রশ্মি (গ) β-রশ্মি (ঘ) আলোক রশ্মি - ফিউজ তারের বৈশিষ্ট্য হলো—
(ক) উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক (খ) নিম্ন রোধ, উচ্চ গলনাঙ্ক
(গ) নিম্ন রোধ, নিম্ন গলনাঙ্ক (ঘ) উচ্চ রোধ, উচ্চ গলনাঙ্ক - আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে কয়টি শ্রেণি আছে?
(ক) ৭ (খ) ১৭ (গ) ১৫ (ঘ) ১৮ - প্রদত্ত কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই?
(ক) H2S (খ) CHCl3 (গ) NO2 (ঘ) NaCl - প্রদত্ত কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ-বিশ্লেষ্য?
(ক) CH3COOH (খ) H2SO4 (গ) HNO3 (ঘ) HCl - লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কী রং উৎপন্ন হয়?
(ক) কমলা (খ) বেগুনি (গ) সবুজ (ঘ) গাঢ় নীল - প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক?
(ক) হেমাটাইট (খ) বক্সাইট (গ) ম্যালাকাইট (ঘ) চ্যালকোসাইট - ত্রি-বন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো—
(ক) CH4 (খ) C2H6 (গ) C2H4 (ঘ) C2H2 - গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো—
(ক) অক্সিজেন (খ) হাইড্রোজেন (গ) জলীয় বাষ্প (ঘ) নাইট্রোজেন - STP-তে ২২ গ্রাম CO2-এর আয়তন হলো [C = 12, O = 16]—
(ক) 22.4 L (খ) 11.2 L (গ) 2.24 L (ঘ) 1.12 L - ১০ গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে। [Ca = 40, C = 12, O = 16]—
(ক) 4.4 g (খ) 5.6 g (গ) 10 g (ঘ) 100 g - তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে—
(ক) পরিবাহীর দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্যের ওপর
(খ) পরিবাহীর উপাদানের প্রকৃতির ওপর
(গ) পরিবাহীর দৈর্ঘ্যের ওপর
(ঘ) পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর - আলোর প্রতিসরণের সময় প্রদত্ত কোন রাশিটি অপরিবর্তিত থাকে?
(ক) গতিবেগ (খ) বিস্তার (গ) কম্পাঙ্ক (ঘ) তরঙ্গদৈর্ঘ্য - কোন প্রকার দর্পণে অসদ্, ছোটো এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়?
(ক) সমতল দর্পণ (খ) অবতল দর্পণ (গ) উত্তল দর্পণ (ঘ) অধিবৃত্তাকার দর্পণ - প্রদত্ত কোন এককটি তড়িৎশক্তির একক?
(ক) ওয়াট (খ) ওহম (গ) কিলোওয়াট-ঘণ্টা (ঘ) ভোল্ট
বিভাগ—খ
২. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : (১ × ২১ = ২১)
২.১ তেজস্ক্রিয়তার SI এককটি লেখো।
অথবা,
23592U থেকে একটি β-কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কী পরিবর্তন ঘটবে?
২.২ বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের সামঞ্জস্য বিধান করো :
| স্তম্ভ—১ | স্তম্ভ—২ |
|---|---|
| (i) জার্মান সিলভারে উপস্থিত ধাতু | (a) Li |
| (ii) ইউরেনিয়ামোত্তর মৌল | (b) Zn |
| (iii) ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু | (c) Pu |
| (iv) পর্যায় সারণির দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষার ধাতু | (d) Ni |
২.৩ সত্য বা মিথ্যা লেখো : তড়িদ বিশ্লেষণ সর্বদা জারণ-বিজারণের মাধ্যমে ঘটে।
২.৪ অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ-বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়?
অথবা,
প্রদত্ত কোনটি তড়িৎ-বিশ্লেষ্য লেখো : চিনির জলীয় দ্রবণ, ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড।
২.৫ কী ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের দ্রবণে ডোবানো হয়?
২.৬ হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসাবে ব্যবহৃত হয়?
অথবা,
শূন্যস্থান পূরণ করো : CaC2 + N2 → + C
২.৭ থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়?
২.৮ প্রদত্ত জৈব যৌগটির IUPAC নাম লেখো :
CH3–CH(Br)–CH3
অথবা,
অবস্থানগত সমবয়বতার একটি উদাহরণ দাও।
২.৯ রান্নার পাত্রে ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম লেখো।
২.১০ বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড়-বৃষ্টি ঘটা সম্ভব?
অথবা,
ওজোন স্তরের ঘনত্ব বা গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়?
২.১১ রেফ্রিজারেটর থেকে নির্গত একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।
২.১২ সত্য বা মিথ্যা লেখো : চার্লসের সূত্রানুসারে −273°C তাপমাত্রায় যে-কোনো গ্যাসের আয়তন অসীম হবে।
২.১৩ STP-তে ১৬ গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত?
২.১৪ সত্য বা মিথ্যা লেখো : লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 × 10−5/°C হলে, লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে 3.6 × 10−5/°C।
২.১৫ বিবর্ধক কাচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়?
২.১৬ আলোকরশ্মির প্রতিসরণের সময় আপাতন কোণের কোন্ মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়?
২.১৭ বর্তমানে গৃহস্থালির তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কী ব্যবহার করা হয়?
২.১৮ 220V–100W চিহ্নিত বাতির রোধ কত?
বিভাগ—গ
৩. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : (২ × ৯ = ১৮)
৩.১ এমন দুটি সংকর ধাতুর নাম লেখো যেখানে কপার উপস্থিত। প্রতিটি সংকর ধাতুর একটি করে ব্যবহার উল্লেখ করো। (১ + ১)
অথবা,
খনিজ এবং আকরিকের মধ্যে পার্থক্য উদাহরণসহ বুঝিয়ে লেখো।
৩.২ কীভাবে ইথিলিন থেকে ইথেন রূপান্তর করা যায়?
অথবা,
দুটি জৈব ভঙ্গুর (biodegradable) পলিমারের নাম লেখো।
৩.৩ ওজোন স্তরকে ‘প্রাকৃতিক সৌরপর্দা’ বলা হয় কেন?
অথবা,
বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিনহাউস এফেক্ট কীভাবে সম্পর্কযুক্ত?
৩.৪ 76 cm Hg চাপে ও 27°C তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 200 cc। যদি গ্যাসটির চাপ 38 cm Hg এবং তাপমাত্রা 127°C-এ পরিবর্তিত হয়, তবে গ্যাসটির অন্তিম আয়তন কত হবে?
অথবা,
227°C তাপমাত্রায় এবং 83.14 cm Hg চাপে 14 g নাইট্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করো। [R = 8.314 J·mol−1·K−1]
৩.৫ অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন প্রক্রিয়াটি উপযুক্ত রেখাচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো।
অথবা,
আকাশকে নীল দেখায় কেন তা সংক্ষেপে ব্যাখ্যা করো।
৩.৬ 4 Ω রোধবিশিষ্ট একটি পাতলা তারকে বৃত্তাকারে বাঁকানো হলো। বৃত্তটির যেকোনো ব্যাস বরাবর দুই প্রান্তের তুল্য রোধ নির্ণয় করো।
৩.৭ ক্যালসিয়াম অক্সাইডের (CaO) ইলেকট্রন-ডট গঠন এঁকে দেখাও। [Ca ও O-এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে ২০ ও ৮]
অথবা,
সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্কের চেয়ে অনেকটা বেশি কেন?
৩.৮ প্রদত্ত যৌগগুলির মধ্যে তড়িৎযোজী ও সমযোজী যৌগগুলি পৃথক করো :
LiH, NH3, KCl, C2H6
৩.৯ উত্তপ্ত সোডিয়ামের ওপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কী ঘটবে? সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।
বিভাগ—ঘ
৪. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : (৩ × ১২ = ৩৬)
৪.১ আধুনিক পর্যায় সূত্রটি লেখো। পর্যায় বরাবর শ্রেণি-১ থেকে ২ এবং শ্রেণি-১৩ থেকে ১৭ পর্যন্ত মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তনের প্রবণতা আলোচনা করো। (১ + ২)
অথবা,
পর্যায় সারণিতে হাইড্রোজেনের অবস্থান সংক্ষেপে ব্যাখ্যা করো। পর্যায় সারণির কোন শ্রেণিতে কঠিন, তরল ও গ্যাসীয় মৌল একসাথে অবস্থান করে? (২ + ১)
৪.২ পিতলের চামচে নিকেলের তড়িৎ-লেপনের জন্য ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ-বিশ্লেষ্য হিসেবে কী কী পদার্থ ব্যবহার করা হয়? (১ + ১ + ১)
৪.৩ লেড নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কী ঘটবে? সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো। (২ + ১)
৪.৪ 1, 2-ডাইব্রোমোইথেন এবং 1, 1, 2, 2-টেট্রাব্রোমোইথেনের গঠন সংকেত লেখো। ইথাইল অ্যালকোহলের সঙ্গে অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে 170°C উষ্ণতায় উত্তপ্ত করলে যে জৈব যৌগটি উৎপন্ন হয় তার নাম লেখো। (২ + ১)
অথবা,
CNG-এর একটি ব্যবহার উল্লেখ করো। মানবস্বাস্থ্যে মিথানল এবং ইথানলের একটি করে ক্ষতিকারক প্রভাব লেখো। (১ + ২)
৪.৫ অ্যাভোগ্যাড্রো সূত্রটি বিবৃত করো। শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা হয় কেন তা গাণিতিক যুক্তিসহ দেখাও। (১ + ২)
৪.৬ একটি আবদ্ধ পাত্রে 1 g ম্যাগনেসিয়ামকে 0.5 g অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হলো। কোন বিক্রিয়কটি উদ্বৃত্ত থাকবে এবং উদ্বৃত্ত বিক্রিয়কটির পরিমাণ নির্ণয় করো। [Mg = 24, O = 16]
অথবা,
কত গ্রাম CaCO3-এর সঙ্গে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 g CO2 উৎপন্ন করবে? [Ca = 40, C = 12, O = 16]
৪.৭ রেললাইনের দুটি পাতের সংযোগস্থলে কিছুটা ফাঁক রাখা হয় কেন? কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক (α), ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক (β) এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের (γ) মধ্যে পারস্পরিক সম্পর্কটি লেখো। (২ + ১)
অথবা,
10°C উষ্ণতায় একটি লোহার দণ্ডের দৈর্ঘ্য 20 cm হলে, 110°C তাপমাত্রায় দণ্ডটির দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। [লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক = 36 × 10−6/°C]
৪.৮ প্রমাণ করো যে, সমান্তরাল কাচ ফলকে আপতিত আলোকরশ্মি এবং ফলক থেকে নির্গত আলোকরশ্মি পরস্পরের সমান্তরাল হয়।
অথবা,
একটি প্রিজমের প্রতিসরাঙ্ক μ এবং প্রতিসারক কোণ A। প্রিজমের একটি প্রতিসারক তলে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলো। নির্গত রশ্মির চ্যুতিকোণ D হলে μ, A এবং D-এর মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো।
৪.৯ দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া ত্রুটি কাকে বলে? এই ত্রুটির প্রতিকারে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? (২ + ১)
৪.১০ তিনটি 20 Ω রোধকে শ্রেণি সমবায়ে যুক্ত করে প্রাপ্ত সমবায়টিকে একটি 30 Ω রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। অন্তিম সমবায়টির তুল্য রোধ নির্ণয় করো।
অথবা,
একই মানের তিনটি রোধকে শ্রেণি সমবায়ে যুক্ত করে একটি নির্দিষ্ট বিভবপ্রভেদের উৎসের সঙ্গে যুক্ত করলে 10 W ক্ষমতা ব্যয়িত হয়। রোধ তিনটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে একই বিভবপ্রভেদ প্রয়োগ করলে কত ওয়াট ক্ষমতা ব্যয়িত হবে?
৪.১১ তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো। লেঞ্জের সূত্রটি যে শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে তা যুক্তিসহ প্রতিষ্ঠা করো। (১ + ২)
৪.১২ ভর ত্রুটি (ভর বিচ্যুতি) বলতে কী বোঝায়? হিলিয়াম নিউক্লিয়াসের (42He) ভর বিচ্যুতি কত হবে তা গণনা করো, যদি প্রোটন, নিউট্রন এবং হিলিয়াম নিউক্লিয়াসের ভর যথাক্রমে 1.00728 amu, 1.00867 amu এবং 4.0015 amu হয়। (১ + ২)
