WBSSC 2025 Biology Question Paper

Written byTrailakya Roy

1. বয়স বৃদ্ধির ফলে চোখের অভিযোজন ক্ষমতা হ্রাস পাওয়ার ঘটনাকে বলে

Loss of accommodation power with ageing is called

(A) অ্যাসটিগম্যাটিজম / Astigmatism

(B) প্রেসবায়োপিয়া / Presbyopia

(C) ক্যাটারাক্ট / Cataract

(D) মায়োপিয়া / Myopia

2. নীচের কোনটি পেশীর সারকোটিউবিলার সিস্টেমের অংশ নয়?

Which of the following is not a part of sarcotubular system of muscle?

(A) সারকোপ্লাজমিক রেটিকুলাম / Sarcoplasmic reticulum

(B) T-নালিকা / T-tubules

(C) প্রান্তীয় সিস্টার্ন / Terminal cisternae

(D) এপিমাইসিয়াম / Epimysium

3. নিউক্লিওলাসের প্রধান কাজ কী?

What is the main role of nucleolus?

(A) DNA প্রতিলিপিকরণ / DNA replication

(B) রাইবোজোম সংশ্লেষ / Ribosome synthesis

(C) প্রোটিন প্যাকেজিং / Protein packaging

(D) কোশ বিভাজন / Cell division

4. ব্যাকমেনের বান্ডিল হৃদ্‌স্পন্দন প্রবাহ যে দিকে সঞ্চালিত করে

The Bachmann’s bundle carries cardiac impulse from

(A) হিজের বান্ডিল থেকে পারকিনজি তন্তু / Bundle of His to Purkinje fibre

(B) AV নোড থেকে হিজের বান্ডিল / AV node to Bundle of His

(C) পারকিনজি তন্তু থেকে প্যাপিলারি পেশী / Purkinje fibre to papillary muscle

(D) SA নোড থেকে AV নোড / SA node to AV node

5. ‘পোর্তুগিজ ম্যান অফ্ ওয়ার’ হল

‘Portuguese man of war’ is

(A) Hydra sp.

(B) Physalia sp.

(C) Obelia sp.

(D) Paramoecium sp.

6. বর্ণান্ধতার সংক্রমণ হয়

Inheritance of colour blindness is due to

(A) এক্স লিঙ্কড জিন দ্বারা / X linked gene

(B) এক্স-ওয়াই লিঙ্কড জিন দ্বারা / X-Y linked gene

(C) ওয়াই লিঙ্কড জিন দ্বারা / Y linked gene

(D) অটোজোমাল জিন দ্বারা / Autosomal gene

7. ‘Y’ ক্রোমোজোমে অবস্থিত জিনকে বলা হয়

Genes located on ‘Y’ chromosome is called

(A) মিউট্যান্ট জিন / Mutant gene

(B) সেক্সলিঙ্কড জিন / Sex linked gene

(C) অটোজোমাল জিন / Autosomal gene

(D) হোলানড্রিক জিন / Holandric gene

8. হিউমোরাল অনাক্রম্যতা সম্পূর্ণ হয়

Humoral immunity system is mediated by

(A) T কোশ / T cell

(B) B কোশ / B cell

(C) NK কোশ / NK cell

(D) প্লাজমা কোশ / Plasma cell

9. জীববৈচিত্র্য হ্রাসের কারণ হল

Biodiversity loss occurs due to the reason given below:

(A) বাসস্থানের বিলুপ্তি এবং খণ্ডীকরণ / Habitat loss and fragmentation

(B) অতিরিক্ত ব্যবহার / Over exploitation

(C) সমবিলুপ্তি / Co-extinction

(D) বহিরাগত প্রজাতির আগমন / Alien species invasion

10. মেন্ডেলের দ্বি-সংকর জনন পরীক্ষা এবং স্বাধীন বিন্যাসের সূত্র অনুসারে $F_{2}$ জনুর ফেনোটাইপিক অনুপাত হবে

The phenotypic ratio of $F_{2}$-generation obtained according to Mendel’s dihybrid cross and law of independent assortment is

(A) 9:5:1:1

(B) 9:3:3:1

(C) 9:5:5:2

(D) 9:3:5:2

11. বোম্বে ডাক এবং হিলসা হল

Bombay duck and Hilsha are example of

(A) মিঠা জলের মাছ / fresh water fish

(B) সামুদ্রিক মাছ / marine fish

(C) হাঁসের ব্রিড / breeds of duck

(D) ভেড়ার ব্রিড / breeds of sheep

12. থাইরয়েডের স্বল্পসক্রিয়তা থেকে শিশুদের যে রোগ হয়

The disease caused by hypoactivity of thyroid gland in children

(A) মিক্সিডিমা / Myxoedema

(B) গলগণ্ড / Goitre

(C) ক্রেটিনিজম / Cretinism

(D) অ্যাক্রোমেগালি / Acromegaly

13. B-রক্তের গ্রুপ সম্পন্ন ব্যক্তির সিরামে উপস্থিত অ্যাগ্লুটিনিন —

Serum agglutinin present in a person having blood group-B

(A) শুধুমাত্র আলফা ($\alpha$) / Only alpha ($\alpha$)

(B) শুধুমাত্র বিটা ($\beta$) / Only beta ($\beta$)

(C) আলফা ($\alpha$) এবং বিটা ($\beta$) উভয়ই / Both alpha ($\alpha$) and beta ($\beta$)

(D) কোনো অ্যাগ্লুটিনিন থাকে না / No agglutinin present

14. করপাস লুটিয়াম থেকে ক্ষরিত হরমোনটি হল

Hormone secreted from corpus luteum

(A) ইস্ট্রোজেন / Estrogen

(B) প্রোজেস্টেরন / Progesterone

(C) অক্সিটোসিন / Oxytocin

(D) HCG

15. মেগালোব্লাসটিক অ্যানিমিয়া যে ভিটামিনের অভাবে হয় —

Megaloblastic anaemia is caused by the deficiency of which vitamin:

(A) পাইরিডক্সিন / Pyridoxine

(B) রাইবোফ্ল্যাভিন / Riboflavin

(C) থায়ামিন / Thiamine

(D) সায়ানো কোবালামিন / Cyanocobalamin

16. এক-বীজযুক্ত ক্যারিওপসিস ধরনের ফল দেখতে পাওয়া যায়

One-seeded caryopsis type of fruit is found in

(A) ফ্যাবাসি গোত্রে / Fabaceae

(B) পোয়েসি গোত্রে / Poaceae

(C) সোলানেসি গোত্রে / Solanaceae

(D) রুবিয়েসি গোত্রে / Rubiaceae

17. অ্যাম্বার হল

Amber is

(A) অশ্মীভূত লিগনিন / Fossilized lignin

(B) অশ্মীভূত সুবেরিন / Fossilized suberin

(C) অশ্মীভূত কিউটিন / Fossilized cutin

(D) অশ্মীভূত রজন / Fossilized resin

18. নিম্নলিখিত কোনটি জীবসম্পদের in-situ সংরক্ষণের উদাহরণ?

Which one of the following is an example of in-situ conservation of biological resources?

(A) বটানিক্যাল গার্ডেন / Botanical garden

(B) চিড়িয়াখানা / Zoo

(C) প্রজনন ক্ষেত্র / Breeding center

(D) জাতীয় উদ্যান / National park

19. জরায়ুজ অঙ্কুরোদ্গম যে ধরনের উদ্ভিদে দেখা যায়, তা হল

The group of plants where viviparous germination is found:

(A) লবণাম্বু উদ্ভিদ / Halophytes

(B) জাঙ্গল উদ্ভিদ / Xerophytes

(C) পরাশ্রয়ী উদ্ভিদ / Epiphytes

(D) জলজ উদ্ভিদ / Hydrophytes

20. ‘অ্যারিসটেটল ল্যান্টর্ন’ পাওয়া যায়

‘Aristotle’s lantern’ is found in

(A) একাইনোডার্মাটা / Echinodermata

(B) কর্ডাটা / Chordata

(C) মোলাস্কা / Mollusca

(D) অ্যানিলিডা / Annelida

21. নিম্নলিখিত কোন ভিটামিন অত্যধিক মাত্রায় গ্রহণের ফলে হাইপারভিটামিনোসিস হয়?

Excess consumption of which of the following vitamins causes hypervitaminosis?

(A) ভিটামিন-C / Vitamin-C

(B) ভিটামিন-A / Vitamin-A

(C) ভিটামিন-$B_{1}$ / Vitamin-$B_{1}$

(D) ভিটামিন-$B_{12}$ / Vitamin-$B_{12}$

22. ফ্লেম কোশ পাওয়া যায়

Flame cell is found in

(A) অঙ্গুরীমাল / Annelida

(B) কর্ডাটা / Chordata

(C) পরিফেরা / Porifera

(D) প্লাটিহেলমিনথিস / Platyhelminthes

23. Octopus হল একটি

Octopus is a

(A) স্কুইড / Squid

(B) ডেভিল ফিস / Devil fish

(C) লোকাস্ট / Locust

(D) টাস্ক শেল / Tusk shell

24. উটের কুঁজের যে কলায় জারণের ফলে জল উৎপন্ন হয় সেটি হল

The camel’s hump is composed of a tissue that provides water when oxidised. Mention its source

(A) স্কেলিটাল / Skeletal

(B) অ্যারিওলার / Areolar

(C) মাসকুলার / Muscular

(D) অ্যাডিপোজ / Adipose

25. যে চরিত্রের উপর ভিত্তি করে ভাজক কলাকে পুঞ্জীভূত ভাজক কলা, পাত ভাজক কলা ও পঞ্জিকা/পশুকা ভাজক কলায় শ্রেণিবিভক্ত করা হয়, তা হল

Mass meristem, plate meristem and rib meristem are types of meristematic tissue, which are classified on the basis of

(A) কোশ বিভাজনের তল / Plane of division

(B) উৎপত্তি / Origin

(C) কার্য / Function

(D) উদ্ভিদদেহে অবস্থান / Position in the plant body

26. কোন অণুজীব অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি করে?

Which microbe converts ammonia to nitrite?

(A) Nitrobacter

(B) Nitrosomonas

(C) Thiobacillus

(D) Micrococcus

27. লার্ভা অবস্থায় জননে সক্ষম দশাকে বলা হয়

Reproduction in larval stage is called

(A) পিডোজেনেসিস / Paedogenesis

(B) নিওটেনি / Neoteny

(C) পার্থেনোজেনেসিস / Parthenogenesis

(D) পার্থেনোকার্পি / Parthenocarpy

28. নিম্নোক্ত কোন উৎসেচকটি ক্রেবস্ চক্রের $\text{FADH}_{2}$ উৎপাদনকারী বিক্রিয়ার অনুঘটকরূপে কাজ করে?

Which of the following enzymes catalyzes the $\text{FADH}_{2}$-producing reaction of Kreb’s cycle?

(A) $\alpha$-কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেজ / $\alpha$-ketoglutarate dehydrogenase

(B) সাক্সিনেট ডিহাইড্রোজিনেজ / Succinate dehydrogenase

(C) ম্যালেট ডিহাইড্রোজিনেজ / Malate dehydrogenase

(D) আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ / Isocitrate dehydrogenase

29. প্রান্তীয় স্নায়ুতন্ত্রে মায়োলিন উৎপাদনকারী স্নায়ুকোশ —

Neural cell responsible for myelin formation in peripheral nervous system

(A) শোয়ান কোশ / Schwann cell

(B) অ্যাসট্রোসাইট / Astrocyte

(C) অলিগোডেনড্রোগ্লিয়া / Oligodendroglia

(D) পিরামিডাল কোশ / Pyramidal cell

30. ব্যক্তবীজী উদ্ভিদের শস্যটি হল

The endosperm in Gymnosperm is

(A) 2n

(B) 3n

(C) n

(D) 4n

31. কোন ধরনের উদ্ভিদে সাধারণত CAM সালোকসংশ্লেষ দেখা যায়?

Which plant group commonly shows CAM photosynthesis?

(A) জলজ উদ্ভিদ / Hydrophytes

(B) পরাশ্রয়ী উদ্ভিদ / Epiphytes

(C) জাঙ্গল উদ্ভিদ / Xerophytes

(D) লবণাম্বু উদ্ভিদ / Halophytes

32. কোয়ানোসাইট কোশের অপর নাম

Choanocyte cells are also called as

(A) ফ্লাজেলেটেড কোশ / Flagellated cell

(B) কলার কোশ / Collar cell

(C) অ্যামিবয়েড কোশ / Amoeboid cell

(D) এপিডার্মাল কোশ / Epidermal cell

33. পর্ব ‘পরিফেরা’-র শ্রেণিবিন্যাসের ভিত্তি হল

Phylum ‘Porifera’ is classified based on

(A) শাখাবিন্যাস / Branching

(B) প্রতিসমতা / Symmetry

(C) স্পিকিউলস / Spicules

(D) জনন / Reproduction

34. সিগনেট রিং দশা পাওয়া যায়

Signet ring stage is found in

(A) Plasmodium vivax

(B) Giardia intestinalis

(C) Leishmania donovani

(D) Trypanosoma gambiense

35. উৎসেচকের সক্রিয়তার ওপর প্রভাব বিস্তার করে না এমন একটি শর্ত হল

Factor that does not influence enzyme activity

(A) যৌগকের গাঢ়ত্ব / Substrate concentration

(B) বিক্রিয়ালব্ধ পদার্থের গাঢ়ত্ব / Product concentration

(C) মাধ্যমের pH / pH of the medium

(D) মাধ্যমের অসমোলারিটি / Osmolarity of the medium

36. ‘ক্ষুধা-কেন্দ্র’ মস্তিষ্কের যে অংশে অবস্থিত —

The part of the brain in which ‘feeding centre’ is located —

(A) থ্যালামাস / Thalamus

(B) হাইপোথ্যালামাস / Hypothalamus

(C) বেসাল গ্যাংগ্লিয়া / Basal ganglia

(D) অ্যামিগডালা / Amygdala

37. PCR প্রক্রিয়ায় ব্যবহৃত Taq পলিমারেজের উৎস হল

Taq Polymerase enzyme is used in PCR is isolated from

(A) Thermus aquaticus

(B) Salmonella typhimurium

(C) Escherichia coli

(D) Vibrio cholerae

38. মসৃণ পেশী সম্বন্ধে নিম্নের কোন বক্তব্যটি সঠিক?

Which of the following statement is true for smooth muscle?

(A) এটি একটি ঐচ্ছিক পেশী / It is a voluntary muscle

(B) এটি মোটর নার্ভের উদ্দীপনায় সঙ্কুচিত হয় / It can contract in response to motor nerve stimulation

(C) এটি সরেখ পেশী / It is a striated muscle

(D) এটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত / It is controlled by autonomic nervous system

39. নিম্নলিখিত কার মধ্যে পলিপ দশা থাকে না?

Which group does not contain polyp stage?

(A) অ্যানথোজোয়া / Anthozoa

(B) হাইড্রোজোয়া / Hydrozoa

(C) সাইফোজোয়া / Scyphozoa

(D) ক্যালকেরিয়া / Calcarea

40. ফাইলোজেনেটিক শ্রেণিবিন্যাস পদ্ধতি যার ওপর ভিত্তি করে প্রস্তাবিত হয়েছে, তা হল

Phylogenetic classification is based on

(A) অঙ্গসংস্থান / Morphology

(B) অভিব্যক্তির ধারা / Evolutionary history

(C) জননাঙ্গের বৈশিষ্ট্য / Reproductive features

(D) বীজের গঠন / Seed structure

41. নিম্নোক্ত কোন রঞ্জক-উৎপাদনকারী উদ্ভিদটি ফ্যাবাসি গোত্রের অন্তর্ভুক্ত?

Which of the following dye-yielding plants belongs to Fabaceae family?

(A) Crocus sativus

(B) Indigofera tinctoria

(C) Lawsonia inermis

(D) Rubia tinctorum

42. বৃক্ক থেকে উৎপন্ন হয় এমন একটি হরমোন

A hormone produced by kidney

(A) গ্যাস্ট্রিন / Gastrin

(B) অ্যালডোস্টেরন / Aldosterone

(C) এরিথ্রোপোয়েটিন / Erythropoietin

(D) ADH

43. যে অণুজীবের দ্বারা নাইট্রোজেন বিমুক্তিকরণ ঘটে, তা হল

The micro-organism which mediates denitrification is

(A) Nitrosomonas

(B) Azotobacter

(C) Thiobacillus

(D) Rhizobium

44. মিশ্রখাদ্যের শ্বসন অনুপাত —

Respiratory quotient (R.Q.) of mixed diet —

(A) 0.85

(B) 0.70

(C) 1.00

(D) 0.95

45. লোহিত রক্তকণিকাকে 0.9% NaCl দ্রবণে নিমজ্জিত করলে কী হবে?

What will happen if RBC is immersed in 0.9% NaCl solution?

(A) লোহিতরক্তকণিকা ফুলে উঠবে / RBC will swell

(B) লোহিতরক্তকণিকা কুঞ্চিত হবে / RBC will shrink

(C) লোহিতরক্তকণিকার আকারের কোনো পরিবর্তন হবে না / No change in shape of RBC

(D) হিমোলাইসিস হবে / Hemolysis will occur

46. পটকা (Air bladder) পাওয়া যায়

Air bladder is present in

(A) Scoliodon sp.

(B) Exocoetus sp.

(C) Trygon sp.

(D) Pristis sp.

47. ব্রায়োফাইটাতে প্রতিটি শুক্রাণুতে ফ্ল্যাজেল্লার সংখ্যা

In Bryophytes, number of flagella present in each antherozoid is

(A) 1

(B) 4

(C) অসংখ্য / Many

(D) 2

48. একটি কৃত্রিম উদ্ভিদ হরমোন যেটি আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয়

A synthetic plant hormone used as herbicide is

(A) IAA

(B) $\text{GA}_{3}$

(C) 2, 4-D

(D) Kinetin

49. মৎস্য চাষ সম্পর্কিত অধ্যয়নকে বলা হয়

The study of fish culture is called

(A) অফিওলজি / Ophiology

(B) ইকথায়োলজি / Ichthyology

(C) হারপেটোলজি / Herpetology

(D) পিসিকালচার / Pisciculture

50. মাইক্রোফাইব্রিল বা অণুতন্তু যা দিয়ে তৈরি, তা হল

Microfibrils are comprised of

(A) $(1\rightarrow3)\ \beta\text{-D}$ গ্লুকান শৃঙ্খল / $(1\rightarrow3)\ \beta\text{-D}$ Glucan chain

(B) $(1\rightarrow4)\ \beta\text{-D}$ গ্লুকান শৃঙ্খল / $(1\rightarrow4)\ \beta\text{-D}$ Glucan chain

(C) $\alpha\text{-L}$ অ্যারাবিনোজ / $\alpha\text{-L}$ Arabinose

(D) $\beta\text{-D}$ গ্যালাকটোজ / $\beta\text{-D}$ Galactose

51. পৌষ্টিকনালীতে কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচকটি হল

The enzyme involved in digestion of carbohydrate inside the alimentary tract is

(A) নিউক্লিওটাইডেজ / Nucleotidase

(B) কার্বক্সিপেপটাইডেজ / Carboxypeptidase

(C) অ্যামাইলেজ / Amylase

(D) জিলাটিনেজ / Gelatinase

52. কুফারের কোশ পাওয়া যায়

Kupffer cell is found in

(A) অগ্ন্যাশয়ে / Pancreas

(B) যকৃতে / Liver

(C) প্যারোটিড গ্রন্থিতে / Parotid gland

(D) বৃহদন্ত্রে / Large intestine

53. হিমোগ্লোবিনের $\text{O}_{2}$-বিয়োজন লেখচিত্র —

The shape of $\text{O}_{2}$-dissociation curve of hemoglobin —

(A) ডিম্বাকার / Oval

(B) সিগময়েড আকার / Sigmoid

(C) বৃত্তাকার / Circular

(D) হাইপারবলিক আকার / Hyperbolic

54. অজৈব ছত্রাকনাশকের একটি উদাহরণ হল

Example of an inorganic fungicide is

(A) জিরাম (জারলেট) / Ziram (Zerlate)

(B) বোর্দো মিশ্রণ / Bordeaux mixture

(C) জিনেব (ডাইথেন Z-78) / Zineb (Dithane Z-78)

(D) ফেরবাম (ফেরমেট) / Ferbam (Fermate)

55. যখন এক-গর্ভপত্রী ও এক-প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের সংযুক্ত কিনারা বা অঙ্কীয় সংযোগ থেকে একটি অমরা উৎপন্ন হয় তখন সেই অমরাবিন্যাসটিকে বলা হয়

When single placenta develops along the junction of two fused margins of a monocarpellary single-chambered ovary, it is called

(A) প্রান্তীয় অমরাবিন্যাস / Marginal placentation

(B) বহুপ্রান্তীয় অমরাবিন্যাস / Parietal placentation

(C) অক্ষীয় অমরাবিন্যাস / Axile placentation

(D) মূলীয় অমরাবিন্যাস / Basal placentation

56. স্বাভাবিক প্রশ্বাসের পর বলপ্রযুক্ত প্রশ্বাস দ্বারা সর্বোচ্চ যে পরিমাণ অতিরিক্ত বায়ু গ্রহণ করা যায়, তাকে বলে

Volume of air that can be inspired by maximum effort above the tidal volume is called

(A) সংরক্ষিত নিশ্বাসবায়ুর পরিমাণ / Expiratory Reserve Volume (ERV)

(B) সংরক্ষিত প্রশ্বাসবায়ুর পরিমাণ / Inspiratory Reserve Volume (IRV)

(C) কার্যকরী অবশিষ্ট ধারকত্ব / Functional Residual Capacity (FRC)

(D) অবশিষ্ট বায়ুর পরিমাণ / Residual Volume (RV)

57. বাস্ট তন্তু যে উদ্ভিদকলার অংশ তা হল

Bast fibres are components of

(A) জাইলেম কলা / Xylem tissue

(B) ভাজক কলা / Meristematic tissue

(C) ফ্লোয়েম কলা / Phloem tissue

(D) নিঃস্রাবী কলা / Secretory tissue

58. নিম্নলিখিত কোন প্রাণীটি চামড়ার সাহায্যে শ্বসন করে?

Which of the following organisms breath from skin?

(A) সাপ / Snake

(B) কেঁচো / Earthworm

(C) হনুমান / Monkey

(D) মানুষ / Human

59. বেট্স কোশ পাওয়া যায়

Betz cell is found in

(A) পনস / Pons

(B) থ্যালামাস / Thalamus

(C) লঘু মস্তিষ্ক / Cerebellum

(D) গুরু মস্তিষ্ক / Cerebrum

60. যে পদ্ধতির মাধ্যমে স্বপরাগযোগ নিশ্চিত করা যায়, সেটি হল

A process ensuring self-pollination is

(A) ডাইকোগ্যামি / Dichogamy

(B) সেল্ফ স্টেরিলিটি / Self-sterility

(C) ক্লাইস্টোগ্যামি / Cleistogamy

(D) হার্কোগ্যামি / Herkogamy

Trailakya Roy

I am Trailakya Roy, an English teacher and passionate education content creator from West Bengal, India. With a deep interest in English language, grammar, and competitive examinations, I strive to make learning simple, effective, and accessible for every student.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry! Content is protected !!