শিশু বিকাশ (Child Development) notes | WB TET
১. বিকাশের ধারণা (Concept of Development)
বৃদ্ধি (Growth) হলো দৈহিক পরিবর্তন — উচ্চতা, ওজন ইত্যাদি। এটি পরিমাণগত (Quantitative) এবং একটি নির্দিষ্ট বয়সে এসে থেমে যায়।
বিকাশ (Development) হলো কার্যকরী বা মানসিক পরিবর্তন — বুদ্ধি, ভাষা, সামাজিক আচরণ ইত্যাদি। এটি গুণগত (Qualitative) এবং সারাজীবন চলতে থাকে। বিকাশ কখনো উন্নতির দিকে, কখনো অবনতির দিকেও হতে পারে।
মনে রাখো: সব বিকাশেই পরিবর্তন থাকে, কিন্তু সব পরিবর্তনই বিকাশ নয়।
বিকাশ একটি ব্যক্তিগত প্রক্রিয়া (Individual Process): প্রতিটি শিশু নিজের মতো করে বিকশিত হয়। কেউ ৮ মাসে হাঁটে, কেউ ১১ মাসে — কিন্তু ১৫ মাসে দুজনেই সমান হয়ে যায়।
২. শিশু বিকাশের নীতি (Principles of Child Development)
১. জিনগত ক্রম (Genetic Sequence): বিকাশ একটি নির্দিষ্ট ক্রম অনুসরণ করে —
- শিরোদেশীয়-পুচ্ছদেশীয় (Cephalocaudal): মাথা থেকে পায়ের দিকে বিকাশ হয়।
- কেন্দ্রাভিমুখী (Proximodistal): শরীরের কেন্দ্র থেকে প্রান্তের দিকে বিকাশ হয়।
২. সবাই আলাদা (All Individuals are Different): দুইজন মানুষ কখনো পুরোপুরি এক নয়।
৩. বিভিন্ন অঙ্গ ভিন্ন হারে বাড়ে: মস্তিষ্ক দ্রুত বাড়ে, জননাঙ্গ পরে বাড়ে।
৪. দক্ষতা স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ পায়: শিশু নতুন দক্ষতা পেলে বারবার তা অনুশীলন করে।
৫. প্রতিটি পর্যায়ের নিজস্ব বৈশিষ্ট্য আছে: যেমন — নখ কামড়ানো, অতিরিক্ত প্রশ্ন করা।
৬. বিকাশ ধারাবাহিক (Continuous): আগের বিকাশ পরের বিকাশের ভিত্তি তৈরি করে।
৭. মানুষ একটি ঐক্যবদ্ধ সত্তা (Unified Whole): সব দিক মিলেই ব্যক্তিত্ব গঠন করে।
৩. শিশু বিকাশের পর্যায় (Stages of Child Development)
জন্মপূর্ব (Prenatal): গর্ভধারণ থেকে জন্ম। ভ্রূণকাল (Embryonic) ০–৮ সপ্তাহ। ভ্রূণ (Fetus) ৮ সপ্তাহ–জন্ম।
নবজাতক (Neonatal): জন্ম–১৫ দিন।
শৈশব (Infancy): ১৫ দিন–২ বছর।
প্রারম্ভিক শৈশব (Early Childhood): ২–৬ বছর।
মধ্যম শৈশব (Middle Childhood): ৬–১২ বছর।
কিশোর (Adolescence): ১২–১৮ বছর।
মূল বৈশিষ্ট্য: নবজাতক ৯০% সময় ঘুমায় বা কাঁদে; শেখার সহজাত ক্ষমতা আছে। শৈশবে দ্রুত মোটর বিকাশ (Motor Development) — বসা, হাঁটা, ধরা। প্রারম্ভিক শৈশবে কল্পনা অসীম; ৫ বছর বয়সে মস্তিষ্ক ৯০% পূর্ণ; ৪ বছরেই হাতের পছন্দ (Hand Preference) স্থির হয়। মধ্যম শৈশবে ধীর কিন্তু স্থির বৃদ্ধি; বন্ধুত্ব ও সমবয়সীদের সাথে তুলনা শুরু। কিশোরে যৌন পরিপক্বতা; বিমূর্ত চিন্তা (Abstract Thinking) শুরু; মানসিক দ্বন্দ্ব বেশি।
৪. বিকাশের দিকগুলি (Aspects of Development)
১. দৈহিক ও মোটর বিকাশ (Physical & Motor): শরীরের আকার ও নড়াচড়ার নিয়ন্ত্রণ। স্থূল মোটর (Gross Motor) — দৌড়, লাফ; সূক্ষ্ম মোটর (Fine Motor) — আঙুল, চোখ-হাত সমন্বয়।
২. জ্ঞানমূলক বিকাশ (Cognitive): মনোযোগ, স্মৃতি, চিন্তা, সমস্যা সমাধান, বুদ্ধি। প্রাথমিক পর্যায়ে চিন্তা হয় বস্তুভিত্তিক; ১১–১২ বছরের পর বিমূর্ত চিন্তা আসে।
৩. ভাষা বিকাশ (Language): কাঁদা → বকবক (Babbling) → প্রথম শব্দ → হলোফ্রেজ (Holophrase) → টেলিগ্রাফিক বক্তব্য (Telegraphic Speech)। অনুকরণ ও পুনর্বলন (Reinforcement) -এর মাধ্যমে ভাষা শেখে।
৪. সামাজিক বিকাশ (Social): পরিবার → সমবয়সী → দলগত আনুগত্য। নিজের সম্পর্কে ধারণা (Self-Concept) গড়ে ওঠে।
৫. আবেগীয় বিকাশ (Emotional): আনন্দ, ভয়, রাগ, উদ্বেগ। ইতিবাচক আত্মধারণা (Positive Self-Concept) অত্যন্ত জরুরি।
৬. প্রেরণামূলক বিকাশ (Motivational): প্রথমে শারীরবৃত্তীয় চাহিদা (খাদ্য, জল), পরে মনস্তাত্ত্বিক চাহিদা (ভালোবাসা, সাফল্য)।
৭. সমন্বিত ব্যক্তিত্ব (Integrated Personality): সব দিক পরস্পর সম্পর্কিত — একটির বিকাশ অন্যটিকে প্রভাবিত করে।
৫. বিকাশকে প্রভাবিত করার উপাদান (Factors Affecting Child Development)
বংশগতি (Heredity): পিতা-মাতার কাছ থেকে পাওয়া জিন (Gene) ও ক্রোমোজোম (Chromosome) — ২৩ জোড়া। বালক/বালিকা নির্ধারিত হয় পিতার X বা Y ক্রোমোজোম দ্বারা।
পরিবেশ (Environment): পরিবার, সমাজ, পুষ্টি, সংস্কৃতি, আর্থ-সামাজিক অবস্থা, স্কুল।
বিতর্ক: গেসেল (Gesell) — বংশগতিই সব; ওয়াটসন (Watson) — পরিবেশই সব। প্রকৃতপক্ষে উভয়ের মিথস্ক্রিয়াই বিকাশ নির্ধারণ করে।
৬. শিক্ষকের জন্য গুরুত্বপূর্ণ কথা
শিশুকে বয়স অনুযায়ী প্রত্যাশা করো — ৬–৭ বছরের আগে লেখা শেখানো উচিত নয়। খেলার মাধ্যমে শেখাও — ‘চক অ্যান্ড টক’ পদ্ধতি নয়। শিশুকে কথা বলার সুযোগ দাও — শুধু শোনা নয়। সাফল্যের অভিজ্ঞতা বেশি দাও, ব্যর্থতা কম — আত্মবিশ্বাস গড়ে উঠবে।
পরীক্ষার টিপ: বিকাশ = গুণগত + সারাজীবন; বৃদ্ধি = পরিমাণগত + সীমিত।
Leave a Reply