WBSSC 2025 History (9-10) Question Paper
WBSSC 2025 History (9-10) Question Paper
- মহম্মদ বিন তুঘলক দিল্লি থেকে কোথায় তাঁর রাজধানী স্থানান্তরিত করেছিলেন?
(A) আগ্রা
(B) দৌলতাবাদ
(C) ঢোলপুর
(D) হিসার - প্রথম বিশ্বযুদ্ধের সূচনার তাৎক্ষণিক কারণ কী ছিল?
(A) আর্চডিউক ফার্দিনান্দের হত্যা
(B) লেনিনের কারাদণ্ড
(C) আলফ্রেড নোবেলের ডায়নামাইট আবিষ্কার
(D) লয়েড জর্জের আকস্মিক মৃত্যু - কবে রুশ-ফরাসি দ্বৈতচুক্তি স্বাক্ষরিত হয়েছিল?
(A) 1894 খ্রিস্টাব্দে
(B) 1895 খ্রিস্টাব্দে
(C) 1896 খ্রিস্টাব্দে
(D) 1899 খ্রিস্টাব্দে - ফরাসি বিপ্লবের (1789 খ্রিস্টাব্দ) সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
(A) চতুর্দশ লুই
(B) ষোড়শ লুই
(C) নেপোলিয়ন
(D) দশম চার্লস - সুরাট অধিবেশনে (1907 খ্রিস্টাব্দে) ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
(A) বাল গঙ্গাধর তিলক
(B) লালা লাজপত রায়
(C) রাসবিহারী ঘোষ
(D) চিত্তরঞ্জন দাশ - হিন্দু মেট্রোপলিটান কলেজ কবে স্থাপিত হয়?
(A) 1817 খ্রিস্টাব্দে
(B) 1819 খ্রিস্টাব্দে
(C) 1851 খ্রিস্টাব্দে
(D) 1853 খ্রিস্টাব্দে - কোন কোন বছরে পাণিপথের তিনটি যুদ্ধ সংঘটিত হয়েছিল?
(A) 1526, 1562 ও 1661 খ্রিস্টাব্দে
(B) 1526, 1565 ও 1716 খ্রিস্টাব্দে
(C) 1526, 1556 ও 1761 খ্রিস্টাব্দে
(D) 1526, 1556 ও 1575 খ্রিস্টাব্দে - ভারত ছাড়ো আন্দোলনের খসড়া কার্যবিবরণী কে তৈরি করেন?
(A) সর্দার প্যাটেল
(B) জওহরলাল নেহরু
(C) আচার্য কৃপালনি
(D) পট্টভি সীতারামাইয়া - কোন বেদে ‘গায়ত্রী মন্ত্র’-এর প্রথম উল্লেখ পাওয়া যায়?
(A) ঋগ্বেদ
(B) সামবেদ
(C) যজুর্বেদ
(D) অথর্ববেদ - কার শাসনকালে স্যার টমাস রো ভারতে আসেন?
(A) আলাউদ্দিন খিলজি
(B) শামসুদ্দিন ইলিয়াস শাহ
(C) আকবর
(D) জাহাঙ্গীর - ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
(A) কস্তুরবা গান্ধী
(B) সরোজিনী নায়ডু
(C) অ্যানি বেসান্ত
(D) অরুণা আসফ আলি - দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য আক্রমণ করেন?
(A) বলবন
(B) রাজিয়া
(C) কুতুবউদ্দিন আইবক
(D) আলাউদ্দিন খিলজি - উডের ডেসপ্যাচ কোন বছর প্রকাশিত হয়?
(A) 1854 খ্রিস্টাব্দে
(B) 1855 খ্রিস্টাব্দে
(C) 1857 খ্রিস্টাব্দে
(D) 1858 খ্রিস্টাব্দে - নিম্নোক্তদের মধ্যে কে ‘প্রেসের মুক্তিদাতা’ রূপে পরিচিত?
(A) উইলিয়াম জোন্স
(B) লর্ড ওয়েলেসলি
(C) চার্লস মেটকাফ
(D) লর্ড মিন্টো - কোন সুলতান দাসদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ তৈরি করেছিলেন?
(A) ইলতুৎমিস
(B) রাজিয়া
(C) ফিরোজ তুঘলক
(D) মহম্মদ বিন তুঘলক - কলকাতায় কবে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল?
(A) 1770 খ্রিস্টাব্দে
(B) 1774 খ্রিস্টাব্দে
(C) 1776 খ্রিস্টাব্দে
(D) 1857 খ্রিস্টাব্দে - মালিক কাফুর কে ছিলেন?
(A) আলাউদ্দিন খিলজির সমর আধিকারিক
(B) উড়িষ্যার শাসক
(C) ঔরঙ্গজেবের মন্ত্রী
(D) উপরের কোনোটিই নয় - নিম্নলিখিত সংবাদপত্রগুলির মধ্যে কোনটি বিপিনচন্দ্র পাল সম্পাদনা করতেন?
(A) ইয়ং ইন্ডিয়া
(B) ইয়ং বেঙ্গল
(C) নিউ ইন্ডিয়া
(D) নতুন পত্র - নিম্নলিখিত নেতাদের মধ্যে কে হোমরুল লীগে যোগদান করেন?
(A) মহম্মদ ইকবাল
(B) মহম্মদ আলি জিন্না
(C) সৈয়দ আহমেদ খান
(D) আবুল কালাম আজাদ - গাথা সপ্তশতীর লেখক কে?
(A) হাল
(B) বরাহমিহির
(C) সন্ধ্যাকর নন্দী
(D) ব্রহ্মাগুপ্ত - হরপ্পা সভ্যতায় কোন ধাতু অজানা ছিল?
(A) তামা
(B) ব্রোঞ্জ
(C) সোনা
(D) লোহা - ‘মুক্তিদাতা জার’ কাকে বলা হয়?
(A) দ্বিতীয় নিকোলাস
(B) দ্বিতীয় আলেকজাণ্ডার
(C) ক্যাথরিন দ্য গ্রেট
(D) প্রথম আলেকজাণ্ডার - থিওসফিক্যাল সোসাইটি-র প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(A) বাল গঙ্গাধর তিলক
(B) অ্যানি বেসান্ত
(C) মহাত্মা গান্ধী
(D) বিপিনচন্দ্র পাল - বিম্বিসার কোন রাজবংশের শাসক ছিলেন?
(A) হর্যঙ্ক
(B) শিশুনাগ
(C) মৌর্য
(D) কলচুরি - নিম্নলিখিতদের মধ্যে কে ‘ক্যাবিনেট মিশন’-এর সদস্য ছিলেন না?
(A) স্ট্যাফোর্ড ক্রিপস
(B) এ. ভি. আলেকজান্ডার
(C) সিরিল র্যাডক্লিফ
(D) পেথিক লরেন্স - সন্ত্রাসের রাজত্বকালে জ্যাকোবিন ক্লাবের প্রধান নেতা কে ছিলেন?
(A) রোবসপিয়র
(B) জাঁ পল মারা
(C) হিবার্ট
(D) দাঁত - জাতক সাহিত্যে কতগুলি গিল্ডের কথা বলা হয়েছে?
(A) 15
(B) 18
(C) 25
(D) 30 - বাংলার কোন নবাব তাঁর রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেছিলেন?
(A) মির কাশিম
(B) মিরজাফর
(C) সিরাজ উদ্ দৌলা
(D) সুজাউদ্দিন - বিক্রমশীলা মহাবিহার-এর প্রতিষ্ঠাতা কে?
(A) গোপাল
(B) ধর্মপাল
(C) দেবপাল
(D) রামপাল - কালিবঙ্গান কোন নদীতীরে অবস্থিত?
(A) ঝিলম
(B) ঘর্ঘরা
(C) রাভি
(D) শতদ্রু - দিল্লির সুলতানদের মধ্যে প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন?
(A) কুতুবউদ্দিন আইবক
(B) ইলতুৎমিস
(C) নাসিরুদ্দিন মাহমুদ
(D) গিয়াসউদ্দিন বলবন - আগ্রা নগরী কে প্রতিষ্ঠা করেন?
(A) সিকান্দর লোদি
(B) বাহলুল লোদি
(C) ইব্রাহিম লোদি
(D) আকবর - ‘স্পেনীয় ক্ষত’ কোন যুদ্ধকে বলা হয়?
(A) ওয়াটারলুর যুদ্ধ
(B) পেনিনসুলার যুদ্ধ
(C) ট্রাফালগারের যুদ্ধ
(D) উপরের কোনোটিই নয় - তানসেনের প্রকৃত নাম কী ছিল?
(A) রাজবাহাদুর
(B) রামতনু পাণ্ডে
(C) এনায়েত খান
(D) মকরন্দ পাণ্ডে - সেডানের যুদ্ধে কোন দেশ পরাজিত হয়?
(A) প্রাশিয়া
(B) অস্ট্রিয়া
(C) রাশিয়া
(D) ফ্রান্স - জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
(A) লর্ড মেয়ো
(B) লর্ড রিপন
(C) লর্ড ডাফরিন
(D) লর্ড ল্যান্সডাউন - ‘জিন্দাপীর’ কাকে বলা হত?
(A) আকবর
(B) শাহজাহান
(C) জাহাঙ্গীর
(D) ঔরঙ্গজেব - ‘পাট্টা’ ও ‘কবুলিয়ৎ’ কে প্রবর্তন করেছিলেন?
(A) আলাউদ্দিন খিলজি
(B) মহম্মদ বিন তুঘলক
(C) শের শাহ
(D) আকবর - কে ‘মহামল্ল’ উপাধি গ্রহণ করেন?
(A) মহেন্দ্রবর্মন
(B) অমোঘবর্মন
(C) রাজেন্দ্রবর্মন
(D) প্রথম নরসিংহবর্মন - হর্ষবর্ধন পাঁচ বছর অন্তর কোথায় সম্মেলনের আয়োজন করেছিলেন?
(A) নাসিক
(B) পৈঠান
(C) গোয়ালিয়র
(D) প্রয়াগ - হরপ্পা সভ্যতার একটি পোড়ামাটির লাঙল কোথায় আবিষ্কৃত হয়েছিল?
(A) মহেঞ্জোদারো
(B) বানাওয়ালি
(C) কালিবঙ্গান
(D) লোথাল - নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ত্রিশক্তি চুক্তির অন্তর্ভুক্ত ছিল না?
(A) জার্মানি
(B) অস্ট্রিয়া
(C) ইটালি
(D) রাশিয়া - কোন জ্ঞানদীপ্ত চিন্তাবিদ এনসাইক্লোপেডিয়া (বিশ্বকোষ) সংকলন করেন?
(A) ভলতেয়ার
(B) রুশো
(C) মন্টেস্কু
(D) দিদেরো - বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন?
(A) অ্যানি বেসান্ত
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) সর্দার বল্লভভাই প্যাটেল
(D) মদনমোহন মালব্য - নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কে অমৃতসরের স্বর্ণমন্দির নির্মাণে জমিদান করেছিলেন?
(A) বাবর
(B) হুমায়ুন
(C) আকবর
(D) ঔরঙ্গজেব - নিম্নলিখিত আক্রমণকারীদের মধ্যে কে দিল্লি থেকে ময়ূর সিংহাসন নিয়ে চলে গিয়েছিলেন?
(A) গজনীর মাহমুদ
(B) চেঙ্গিস খান
(C) নাদির শাহ
(D) আহমদ শাহ আব্দালি - টিলসিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়?
(A) 1802 খ্রিস্টাব্দে
(B) 1804 খ্রিস্টাব্দে
(C) 1807 খ্রিস্টাব্দে
(D) 1812 খ্রিস্টাব্দে - ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল?
(A) গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ, বম্বে
(B) সংস্কৃত কলেজ, কলকাতা
(C) সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা
(D) র্যাভেনশ’ কলেজ, কটক - ভারতে কবে রেলপথের সূচনা হয়েছিল?
(A) 1853 খ্রিস্টাব্দে
(B) 1862 খ্রিস্টাব্দে
(C) 1872 খ্রিস্টাব্দে
(D) 1881 খ্রিস্টাব্দে - ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয়?
(A) ঋগ্বেদ
(B) সামবেদ
(C) যজুর্বেদ
(D) অথর্ববেদ - কোন সুলতান অশোকের স্তম্ভ দিল্লিতে এনেছিলেন?
(A) আলাউদ্দিন খিলজি
(B) গিয়াসউদ্দিন তুঘলক
(C) মহম্মদ বিন তুঘলক
(D) ফিরোজ শাহ তুঘলক - দিব্য (দিব্যোক) কোন বিদ্রোহের নেতা ছিলেন?
(A) কায়স্থ
(B) কৈবর্ত
(C) সন্ন্যাসী
(D) হুন - রাসবিহারী বসু কোন ছদ্মনামে জাপান চলে যেতে পেরেছিলেন?
(A) মানবেন্দ্রনাথ ভট্টাচার্য
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) রাসবিহারী ঘোষ
(D) পি. এন. টেগোর - গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেছিলেন?
(A) সারনাথ
(B) শ্রাবস্তী
(C) পাটলিপুত্র
(D) গয়া - কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথমবার অনশনকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন?
(A) আহমেদাবাদ সুতাকল ধর্মঘট
(B) রাওলাট সত্যাগ্রহ
(C) অসহযোগ আন্দোলন
(D) বারদৌলি সত্যাগ্রহ - ত্রিশক্তি সংগ্রামের সঙ্গে নিম্নলিখিত কোন রাজবংশ জড়িত ছিল না?
(A) পাল
(B) প্রতিহার
(C) রাষ্ট্রকূট
(D) চোল - সর্বপ্রথম কোন সময় বংশানুক্রমিক হয়?
(A) পরবর্তী বৈদিক যুগ
(B) মৌর্য যুগ
(C) গুপ্ত পরবর্তী যুগ
(D) সুলতানি আমল - কোন সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজিক কুঠি প্রতিষ্ঠা করে?
(A) 1649 খ্রিস্টাব্দে
(B) 1650 খ্রিস্টাব্দে
(C) 1651 খ্রিস্টাব্দে
(D) 1652 খ্রিস্টাব্দে - আজাজ হিন্দ ফৌজ কবে কোহিমা দখল করেছিল?
(A) 1942 খ্রিস্টাব্দে
(B) 1944 খ্রিস্টাব্দে
(C) 1945 খ্রিস্টাব্দে
(D) 1947 খ্রিস্টাব্দে - কোন রাজার শাসনকালে পারসিক দূত আবদুর রাজ্জাক ‘ভারত’ ভ্রমণ করেছিলেন?
(A) দেব রায়
(B) কৃষ্ণদেব রায়
(C) দ্বিতীয় দেব রায়
(D) বীর বিজয়