Skip to content
Toppers File Toppers File Toppers File

Your Study Partner

Toppers File Toppers File Toppers File

Your Study Partner

  • Home
  • Class V English
  • Question Papers
  • Grammar Tests
  • WBSSC OLD Question Paper(2016,2025)
  • Home
  • Class V English
  • Question Papers
  • Grammar Tests
  • WBSSC OLD Question Paper(2016,2025)
  • Home
  • Class V English
  • Question Papers
  • Grammar Tests
  • WBSSC OLD Question Paper(2016,2025)
Toppers File Toppers File Toppers File

Your Study Partner

Toppers File Toppers File Toppers File

Your Study Partner

  • Home
  • Class V English
  • Question Papers
  • Grammar Tests
  • WBSSC OLD Question Paper(2016,2025)
  • Home
  • Class V English
  • Question Papers
  • Grammar Tests
  • WBSSC OLD Question Paper(2016,2025)
Home/Bengali/Madhyamik Bengali Question Paper 2020
BengaliMadhyamik Questions

Madhyamik Bengali Question Paper 2020

By ToppersFile
June 24, 2025 6 Min Read
Exam NameMadhyamik Pariksha (Secondary Examination)
SubjectBengali
Year2020
BoardWest Bengal Board of Secondary Education (WBBSE)
Class10 (Madhyamik)
Paper TypeQuestion Paper
LanguageBengali
Time Duration3 Hours 15 Minutes

১. সঠিক উত্তরটি নির্বাচন করো। (১৭ × ১=১৭)

১.১ পুলিশ সেজে হরিদা  দাঁড়িয়েছিলেন।

(ক) জগদীশবাবুর বাড়ি।
(খ) চকের বাসস্ট্যান্ডে।
(গ) দয়ালবাবুর লিচুবাগানে।
(ঘ) চায়ের দোকানে।

১.২ নদের চাঁদের বয়স-

(ক) পঁচিশ বছর।
(খ) ত্রিশ বছর।
(গ) পঁয়ত্রিশ বছর।
(ঘ) চল্লিশ বছর।

১.৩ ছোটোমাসি তপনের থেকে কত বছরের বড়ো?

(ক) বছর পাঁচেকের।
(খ) বছর আষ্টেকের।
(গ) বছর দশেকের।
(ঘ) বছর বারোর।

১.৪ ‘অভিষেক’ শীর্ষক কাব্যাংশটি ‘মেঘনাদবধকাব্য’- এর কোন্ সর্গ থেকে নেওয়া হয়েছে? 

(ক) প্রথম সর্গ।
(খ) তৃতীয় সর্গ।
(গ) নবম সর্গ।
(ঘ) পঞ্চম সর্গ।

১.৫ “তারা আর স্বপ্ন দেখতে পারল না।”- কারা স্বপ্ন দেখতে পারল না?

(ক) সেই মেয়েটি।
(খ) গির্জার নান।
(গ) কবিতার কথক।
(ঘ) শান্ত হলুদ দেবতারা।

১.৬ “গান বাঁধবে সহস্র উপায়ে”-কে গান বাঁধবে?

(ক) চিল।
(খ) কোকিল।
(গ) শকুন।
(ঘ) ময়ূর।

১.৭ পালকের কলমের ইংরেজি নাম হ’ল –

(ক) স্টাইলাস।
(খ) ফাউন্টেন পেন।
(গ) কুইল।
(ঘ) রিজার্ভার পেন।

১.৮ কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন—

(ক) প্রাবন্ধিক।
(খ) দার্শনিক।
(গ) গল্পকার।
(ঘ) নাট্যকর।

১.৯ “হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড”- উক্তিটি

(ক) রবীন্দ্রনাথের।
(খ) বঙ্কিমচন্দ্রের।
(গ) কালিদাসের।
(ঘ) বিদ্যাসাগরের।

১.১০ অনুসর্গের দৃষ্টান্ত কোনটি-

(ক) জন্য।
(খ) খানা।
(গ) টি।
(ঘ) গাছা।

১.১১ দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে –

(ক) পূর্ব পদের।
(খ) উভয় পদের।
(গ) পর পদের।
(ঘ) অন্য পদের।

১.১২ ‘ইসাবের মেজাজ চড়ে গেল – নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ?

(ক) কর্ম কারক।
(খ) করণ কারক।
(গ) কর্তৃ কারক।
(ঘ) অপাদান কারক।

১.১৩ ‘ফেলাইলা কনক-বলয় দূরে’ – নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ তা হল-

(ক) তৎপুরুষ।
(খ) অব্যয়ীভাব।
(গ) বহুব্রীহি।
(ম) মধ্যপদলোপী কর্মধারয়।

১.১৪ ‘বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না’— এটি কী ধরনের বাকা ?

(ক) অনুজ্ঞাসূচক বাক্য।
(খ) নির্দেশক বাক্য।
(গ) বিস্ময়সূচক বাক্য।
(ঘ) প্রশ্নবোধক বাক্য।

১.১৫ ‘আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এককণা ধূলি।’ এটি কোন শ্রেণির বাক্য ?

(ক) সরল বাক্য।
(খ) যৌগিক বাক্য।
(গ) জটিল বাক্য।
(ঘ) মিশ্র বাক্য।

১.১৬ ‘জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান’—বাক্যটির ভাববাচ্যের রূপ হ’ল—

(ক) জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয়।
(খ) জগদীশবাবুর দ্বারা সিঁড়ি ধরে নামা হয়।
(গ) জগদীশবাবু সিঁড়ি ধরে নামেন।
(ঘ) জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে আসেন।

১.১৭ ‘নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে’ —– এটি কোন বাচ্যের উদাহরণ—

(ক) কর্মবাচ্য।
(খ) ভাববাচ্য।
(গ) কর্তৃবাচ্য।
(ঘ) কর্ম-কর্তৃবাচ্য।

২. কম-বেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও: (১৯×১=১৯)

২.১ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও: (৪×১=৪)

২.১.১ “বড়ো ভয় করিতে লাগিল নদেরচাদের “–নদেরচাদের কেন ভয় করতে লাগল?

উ:- ক্ষোভে রোষে উন্মত্ত জলরাশির দিকে দৃষ্টিপাত করে তার ভয় করতে লাগল।

২.১.২ “অমৃত ফতোয়া জারি করে দিল,” – অমৃত কী ‘ফতোয়া’ জারি করেছিল?

উ:- ঠিক ইসাবের মতো জামাটি না পেলেও ইস্কুলে যাবে না, অমৃত এই ফতোয়া জারি করেছিল।

২.১.৩ “বুড়োমানুষের কথাটা শুনো।”-বুড়োমানুষের কোন কথা শুনতে বলা হয়েছে?

উ:- বুড়োমানুষ অর্থাৎ নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে “আর গাঁজা খেও না ” এই কথাটি শুনতে বলেছিলেন।

২.১.৪ “আপনি কি ভগবানের চেয়েও বড়ো?”- বক্তা এইকথা কাকে বলেছিলেন?

উ:- বক্তা অর্থাৎ বিরাগী জগদীশবাবুকে এইকথা বলেছিলেন।

২.১.৫ “আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন।”—বস্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের?

উ:- যেদিন বক্তা অর্থাৎ তপন নিজের লেখা গল্পটি মুদ্রিত আকারে হাতে পেয়েছিল।

২.২ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও: (৪×১=৪)

২.২.১ “এল ওরা লোহার হাতকড়ি নিয়ে “— ওরা কারা?

উ:- ওরা বলতে ঔপনিবেশিক শক্তিকে বোঝানো হয়েছে।

২.২.২ “হায়, বিধি বাম মম প্রতি”।-বক্তার এমন মন্তব্যের কারণ কী?

উ:- দেবতাদের অনুগ্রহে রাম-লক্ষণ মরেও বেঁচে উঠেছিল। এইজন্য রাক্ষসরাজ রাবণ এরকম মন্তব্য করেছেন।

২.২.৩ “তোমায় নিয়ে বেড়াবে গান” – গান কোথায় বেড়াবে?

উ:- নদীতে, দেশ-গায়ে বেড়াবে গান।

২.২.৪ “ধ্বংস দেখে ভয় কেন তোর?”—কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন?

উ:- কবি সাধারণ মানুষের উদ্দেশ্যে এই প্রশ্ন করেছেন।

২.২.৫ ‘সিন্ধুতীরে রহিছে মাঞ্জস।” – “মাঞ্জস’ শব্দের অর্থ কী?

উ:- ‘মাঞ্জস’ শব্দের অর্থ ভেলা।

২.৩. যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : (৩×১=৩)

২.৩.১ “তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি।” কী নিয়ে লেখকদের প্রথম ‘লেখালেখি’ ?

উ:- বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি এবং লেখার জন্য কলাপাতা- এই নিয়ে লেখকদের প্রথম লেখালেখি।

২.৩.২. “লাঠি তোমার দিন ফুরাইয়াছে।” কথাটি কে বলেছিলেন?

উ:- কথাটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা।

২.৩.৩”এতে রচনা উৎকট হয় ” — রচনা ‘উৎকট’ হয় কীসে?

উ:- লেখক যদি ইংরেজিতে তার বক্তব্য ভাবেন এবং সেটিকে যথাযথ বাংলা অনুবাদ করে প্রকাশ করতে চান, তখন রচনা উৎকট হয়।

২.৩.৪ প্রয়োজনমতো বাংলা শব্দ পাওয়া না গেলে কী করা উচিত বলে লেখক মনে করেছেন?

উ:- প্রয়োজনমতো বাংলা শব্দ পাওয়া না গেলে ইংরেজি শব্দই বাংলা বানানে লেখা উচিত বলে লেখক মনে করেছেন।

২.৪. যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও: (৮×১=৮)

২.৪.১ তির্যক বিভক্তি কাকে বলে?

উ:- যেসব বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাদেরকে তির্যক বিভক্তি বলে।

২.৪.২. সম্বন্ধ পদ কারক নয় কেন?

উ:- বাক্যের অন্তর্গত যে নামপদের ক্রিয়াপদের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক থাকে না, বরং অন্য কোনো নামপদের সঙ্গে সম্বন্ধ থাকে তাকে সম্বন্ধ পদ বলে।

২.৪.৩ অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও ।

উ:- উপকূল= কূলের সমীপে (অব্যয়ীভাব সমাস)

২.৪.8. নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও।

উ:- রিয়া গান গাইলে অঙ্কিতা আবৃত্তি করবে – এই বাক্যে শ্রেয়া হল নিরপেক্ষ কর্তা।

২.৪.৫ নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো: “পৃথিবী হয়তো বেঁচে আছে।”

উ:- পৃথিবী- কর্তৃকারক, শূন্য বিভক্তি।

২.৪.৬ উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো : “ওরা ভয়ে কাঠ হয়ে গেল।”

উ:- উদ্দেশ্য- ‘ওরা’, বিধেয়- ‘ভয়ে কাঠ হয়ে গেল’।

২.৪.৭ সূর্য পশ্চিমদিকে উদিত হয়। বাক্যনির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে?

উ:- এখানে বাক্যনির্মাণের যে শর্টটি লঙ্ঘন করা হয়েছে তা হল- যোগ্যতা।

২.৪.৮ ‘বহুরূপী’—শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম করো।

উ:- বহুরূপী= বহু রূপ আছে যার (বহুব্রীহি সমাস)।

২.৪.৯ ‘কলম তাদের কাছে আজ অস্পৃশ্য।’— জটিল বাক্যে পরিবর্তন করো।

উ:- তাদের কাছে আজ যা অস্পৃশ্য তা হল কলম। (জটিল বাক্য)

২.৪.১০ ‘নদীর ধারে তার জন্ম হইয়াছে’—কর্তৃবাচ্যে পরিণত করো।

উ:- তিনি নদীর ধারে জন্মাইয়াছেন। (কর্তৃবাচ্য)

৩. প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও :

৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : (৩+৩=৬)

৩.১.১ “ছেলেদুটোর সবই একরকম, তফাত শুধু এই যে” ছেলেদুটি কে কে? তাদের মধ্যে তফাত কোথায়?  (১ + ২)

৩.১.২ “সে ভয়ানক দুর্লভ জিনিস।”— কোন জিনিসের কথা বলা হয়ছে। তা দুর্লভ কেন ? (১+২)

৩.২. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : (১×৩=৩)

৩.২.১ “এসো যুগান্তের কবি, ” – “যুগান্তের কবি’কে কেন আহবান করা হয়েছে?

৩.২.২ “ সে জানত না আমি আর কখনো ফিরে আসব না।”– ‘সে’ কে? ‘আমি আর কখনো ফিরে আসব না’ বলার কারণ কী?

৪. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :  ৫

৪.১ “ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে।”- কে, কাকে শিখিয়েছে? ‘খাটি জিনিস’ বলতে কী বোঝানো হয়েছে?

৪.২ “তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিনাইয়া হাসি গোপন করিল”– কে হাসি গোপন করল? তার হাসি পাওয়ার কারণ কী? 

৫. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫

৫.১ “অভিষেক করিলা কুমারে।”—কুমার’ কে? পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করে। (১+৪)

৫.২ “আয় আরো বেঁধে বেঁধে থাকি”– কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো।

৬. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫

৬.১ “বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় এখনও নানারকম বাধা আছে।”- লেখক কোন ধরনের বাধার কথা বলেছেন? ৫

৬.২. আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা । ” — বক্তার আসল নাম কী? তাঁর ফাউন্টেন কেনার ঘটন সংক্ষেপে বিবৃত করো।

৭. কম-বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ৪

৭.১ “এইবার হয় তো শেষ যুদ্ধ!”—কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে ‘শেষ যুদ্ধ’ বলেছেন কেন? ১+৩

৭.২ “দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাঁহাপনা।”-বক্তা কে? তাঁরা কেন দরবার ত্যাগ করতে চান? (১+৩)

৮. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :

৮.১ “ফাইট কোনি, ফাইট”-সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ‘ফাইটা করতে হয়েছিল, নিজের ভাষায় লেখ।

৮.২ “ক্ষিদ্দা, এবার আমরা কী খাব?”— বক্তা কে? উদ্দিষ্ট ব্যক্তি কীভাবে তাদের সাহায্য করেছেন। (১+৪)

৮.৩ “খাওয়ার আমার লোভ নেই। ডায়েটিং করি।”—  বক্তা কে? তার ডায়েটিং-এর পরিচয় দাও। (১+৪)

৯. চলতি গদ্যে বঙ্গানুবাদ করো : ৪

Home is the first school where the child learns his first lesson. He sees, hears and begins to learn at home. In a good home honest and healthy men are made. Bad influence at home spoils a child

উ:- বাড়ি হল প্রথম স্কুল যেখানে শিশু তার প্রথম পাঠ শেখে। সে বাড়িতে দেখে, শুনে এবং শিখতে শুরু করে। একটি ভালো বাড়িতে একটি সৎ ও সুস্থ মানুষ তৈরি হয়। বাড়ির খারাপ প্রভাব একটি শিশুকে নষ্ট করে দেয়।

১০. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: (৫×১=৫)

১০.১ মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বে – এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো।

১০.২ তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হ’ল- এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।

১১. কম-বেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো : ১০

১১.১ বিজ্ঞানের ভালো মন্দ

১১.২ একটি ভ্রমণের অভিজ্ঞতা

১১.৩ আমাদের পরিবেশ: সমস্যা ও প্রতিকার

১১.৪ খেলাধূলা ও ছাত্রসমাজ

Tags:

Bengali First Language Question 2020Bengali Madhyamik Model Question 2020Class 10 Bengali Question Paper 2020Madhyamik 2020 Bengali MCQMadhyamik 2020 Previous Year PaperMadhyamik Bengali Grammar 2020Madhyamik Bengali Question Paper 2020Madhyamik Bengali Suggestion 2020WBBSE Bengali Question 2020WBBSE Bengali Question PDF 2020West Bengal Class 10 Bengali Paper 2020বাংলা সাজেশন ২০২০মাধ্যমিক ২০২০ প্রশ্নমাধ্যমিক বাংলা এমসিকিউ ২০২২মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২৫
Author

ToppersFile

Follow Me
Other Articles
Previous

Madhyamik 2019 Bengali Question Paper Download

Next

Madhyamik Bengali Question Paper 2022

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You May Have Missed

English WBSSC SLST ENGLISH

David Copperfield by Charles Dickens | 32 MCQs (Set 1)

ToppersFile
By ToppersFile
June 26, 2025
WBSSC SLST ENGLISH

Free Quiz on Riders to the Sea (Set 3)

ToppersFile
By ToppersFile
June 8, 2025
English

Subject-Verb Agreement Quiz: Test Your Knowledge

ToppersFile
By ToppersFile
July 31, 2025
English

English Grammar Articles and Preposition Mock Test

ToppersFile
By ToppersFile
August 1, 2025
বাংলা

MADHYAMIK 2026 GEOGRAPHY QUESTION PAPER

Trailakya Roy
By Trailakya Roy
August 4, 2026
English

Articles MCQ Quiz (7)

Trailakya Roy
By Trailakya Roy
August 2, 2025
Quiz

Quiz on Rabindranath Tagore (50 questions)

ToppersFile
By ToppersFile
June 3, 2025
Bengali WBBSE

অদল বদল – পান্নালাল প্যাটেল MCQ

ToppersFile
By ToppersFile
August 21, 2025
Bengali Madhyamik WBBSE

সিরাজদ্দৌলা (নাটক) – শচীন্দ্রনাথ সেনগুপ্ত Quiz Set 1 | Class 10 Bangla

ToppersFile
By ToppersFile
September 29, 2025
  • Cookies Policy
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer

ToppersFile.in – a dedicated platform built for students. We understand the challenges of modern education: the endless syllabus, the pressure to perform, and the constant search for reliable, high-quality study materials. That’s why we created ToppersFile.in – to give every learner a fair chance to excel.

Copyright 2026 — Toppers File. Made with ❤️ by Trailakya Roy