Skip to content
Toppers File Toppers File Toppers File

Your Study Partner

Toppers File Toppers File Toppers File

Your Study Partner

  • Home
  • Class V English
  • Question Papers
  • Grammar Tests
  • WBSSC OLD Question Paper(2016,2025)
  • Home
  • Class V English
  • Question Papers
  • Grammar Tests
  • WBSSC OLD Question Paper(2016,2025)
  • Home
  • Class V English
  • Question Papers
  • Grammar Tests
  • WBSSC OLD Question Paper(2016,2025)
Toppers File Toppers File Toppers File

Your Study Partner

Toppers File Toppers File Toppers File

Your Study Partner

  • Home
  • Class V English
  • Question Papers
  • Grammar Tests
  • WBSSC OLD Question Paper(2016,2025)
  • Home
  • Class V English
  • Question Papers
  • Grammar Tests
  • WBSSC OLD Question Paper(2016,2025)
Home/Bengali/Madhyamik 2018 Bengali Question Paper Download
BengaliMadhyamik Questions

Madhyamik 2018 Bengali Question Paper Download

By ToppersFile
June 24, 2025 4 Min Read

মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র – ২০২২

Exam NameMadhyamik Pariksha (Secondary Examination)
SubjectBengali
Year2018
BoardWest Bengal Board of Secondary Education (WBBSE)
Class10 (Madhyamik)
Paper TypeQuestion Paper
LanguageBengali
Time Duration3 Hours 15 Minutes

১. নীচের প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো : (১×১৭ = ১৭)

১.১ সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান –
ক) একদিন খ) দুদিন গ) চারদিন ঘ) পাঁচদিন

১.২ তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদক–
ক) শুকতারা খ) আনন্দ মেলা গ) সন্ধ্যা তাঁরা ঘ) দেশ

১.৩ “দয়ার সাগর! পরকে সেজে দি, নিজে খাইনে” – বক্তা হলেন –
ক) জগদীশবাবু খ) নিমাইবাবু গ) অপূর্ব ঘ) গিরিশ মহাপাত্র

১.৪ ‘সমুদ্রনৃপতি সুতা’ – কে?
ক) লক্ষী খ) পদ্ম গ) উমা ঘ) বারুনি

১.৫ “আয় আরো বেঁধে বেঁধে থাকি” – কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক) নিহিত পাতলা ছায়া খ) পাঁজরে দাড়ের শব্দ গ) দিনগুলি রাতগুলি ঘ) জলই পাষান হয়ে আছে

১.৬ “সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবানী” – সভ্যতার শেষ পূর্ণবানী –
ক) বিদ্বেষ ত্যাগ করো খ) ক্ষমা করো গ) ভালোবাসো ঘ) মঙ্গল করো

১.৭ ‘Sensitized paper’ – এর অনুবাদ কী লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন?
ক) স্পর্শকাতর কাগজ খ) শুবেদী কাগজ গ) সুগ্রাহী কাগজ ঘ) বেখ্যাপ্রবণ কাগজ

১.৮ চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন?
ক) সাত টাকা খ) আট টাকা গ) ন-টাকা ঘ) দশ টাকা

১.৯ ‘শ্রীপান্থ’ ছদ্মনামে লিখেছেন –
ক) অন্নদাশঙ্কর রায় খ) বলাইচাঁদ মুখোপাধ্যায় গ) সুনীল গঙ্গোপাধ্যায় ঘ) নিখিল সরকার

১.১০ “রাজায় রাজায় যুদ্ধ হয়” – এই বাক্যের কর্তাটি হল –
ক) প্রযোজ্য কর্তা খ) ব্যতিহার কর্তা গ) সহযোগী কর্তা ঘ) সমধতুজ কর্তা

১.১১ পরপদটি প্রদান হয় যে সমাসে সেটি –
ক) অধ্যায়ীভাব খ) তৎপুরুষ গ) দ্বিগু ঘ) বহুব্রীহি

১.১২ “রামদাস আর কুনো করিল না” – নীচেরেখা পদটি যে সমাসের উদাহরণ সেটি হল –
ক) তৎপুরুষ খ) অব্যয়ীভাব গ) কর্মধারয় ঘ) দ্বিগু

১.১৩ “তোরা সব জয়ধ্বনি কর” – এটি কোন বাচ্যের উদাহরণ –
ক) কর্তৃবাচ্য খ) কর্মবাচ্য গ) ভাববাচ্য ঘ) কর্মকর্তৃবাচ্য

১.১৪ “হায়, তোমার এমন দশা কে করলে!” – এটি কী ধরণের বাক্য?
ক) অনুজ্ঞাসূচক খ) বিস্ময়সূচক গ) নির্দেশক বাক্য ঘ) প্রশ্নবোধক বাক্য

১.১৫ “বয়স ত্রিশ – বোত্রিসের অধিক নয়, কিন্তূ ভারী রোগ দেখাইলো” – এটি কোন শ্রেণীর বাক্য?
ক) সরল বাক্য খ) জটিল বাক্য গ) মিশ্র বাক্য ঘ) যৌগিক বাক্য

১.১৬ “মন্দিরে বাজছিলো পূজার ঘন্টা” – নীচেরেখা পদটি কোন কারকের উদাহরণ?
ক) কর্তৃকারক খ) করণ কারক গ) অপাদান কারক ঘ) অধিকরণ কারক

১.১৭ “রবীন্দ্রনাথ ঠাকুর ‘গীতাঞ্জলি’ লিখে নোবেল পুরস্কার পান” – এই বাক্যের নীচেরেখা অংশটি হল –
ক) উদ্দেশ্য খ) উদ্দেশ্যের সম্প্রসারক গ) বিধেয় ঘ) বিধেয়ের সম্প্রসারক


২. কম-বেশি ২০ শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : (১×১৯ = ১৯)

২.১ যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও : (১×৪ = ৪)
২.১.১ “তবে এ বস্তুটি পকেটে কেন?” – কোন বস্তুটি পকেটে ছিল?
২.১.২ “হরিদার জীবন এই রকম বহুরূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে” – কী রকম খেলা?
২.১.৩ “নদেরচাঁদ সব বোঝে” – নদেরচাঁদ কী বোঝে?
২.১.৪ একটু কারেকশন করে ইয়ে করে দিলেই ছাপাতে দেওয়া চলে – কে কী ছাপানোর কথা বলেছেন?
২.১.৫ “এসো আমরা কুস্তি লড়ি” – কে কাকে বলেছিল?

২.২ যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও : (১×৪ = ৪)
২.২.১ বিদ্রুপ করেছিলে ভীষণকে – কীভাবে বিদ্রুপ করেছিল?
২.২.২ “কে কবে শুনেছে পুত্র, ভেসে শিলা জলে” – এমন মন্তব্যের কারণ কী?
২.২.৩ “ওরে ওই স্তব্ধ চরাচর” – চরাচর শব্দ কেন?
২.২.৪ “রক্ত মুছি শুধু গানের গায়ে” – কথাটির অর্থ কী?
২.২.৫ “কন্যারে ফেলিলো যথা” – কন্যাকে কোথায় ফেলা হল?

২.৩ যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : (১×৩ = ৩)
২.৩.১ শব্দের ত্রিবিধি কী?
২.৩.২ বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ কারা পড়ে – শ্রেণী দুটি কী?
২.৩.৩ দুজন সাহিত্যিকের নাম বলো যাঁরা ফাউন্টেন পেন সংগ্রহ করতেন।
২.৩.৪ শ্রীকান্ত ছোটোবেলায় কীভাবে হোমটাস্ক করতেন?

২.৪ যেকোনো আটটি প্রশ্নের উত্তর দাও : (১×৮ = ৮)
২.৪.১ নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও।
২.৪.২ শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও।
২.৪.৩ প্রযোজ্য কর্তা কাকে বলে?
২.৪.৪ “কহো দাশে লঙ্কার কুশল” – ‘কুশল’ শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করো।
২.৪.৫ সমাসপদ কাকে বলে?
২.৪.৬ “গৌর অঙ্গ যাহার” – সমাস করে নাম লেখো।
২.৪.৭ কর্মকর্তৃবাচ্য কাকে বলে?
২.৪.৮ “বাবুটির স্বাস্থ গেছে, কিন্তু শখ ষোলোআনা বজায় আছে” – সরল বাক্যে রূপান্তর করো।
২.৪.৯ “আর কোনো ভয় নেই” – প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করো।
২.৪.১০ “বুড়ো মানুষের কথা শুনো” – কর্মবাচ্যে রূপান্তর করো।


৩. প্রসঙ্গ নির্দেশসহ কমবেশি ৬০ শব্দে উত্তর দাও : (১×৩ = ৩)

৩.১ যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৩.১.১ “উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন” – উনি কে? কেন জড়িয়ে ধরলেন?
৩.১.২ “বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন” – বক্তা কে? তার বাবা কে? কী চাকরি?

৩.২ যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৩.২.১ “সব চূর্ণ হয়ে গেলো জলে, আগুনে” – কী কী চূর্ণ? কেন?
৩.২.২ “আমাদের ইতিহাস নেই” – কে, কেন বলেছে?


৪. কমবেশি ১৫০ শব্দে একটি প্রশ্নের উত্তর দাও : (১×৫ = ৫)
৪.১ তপনের পড়তে না পারার কারণ বিশ্লেষণ করো।
৪.২ অমৃত কীভাবে বাবা-মাকে জ্বালাতেন? শেষে মা কী করলেন?


৫. কমবেশি ১৫০ শব্দে একটি প্রশ্নের উত্তর দাও : (১×৫ = ৫)
৫.১ “আমরাও তবে এইভাবে/এই মুহূর্তে মরে যাবো নাকি?” – এমন ভাবনার কারণ কী?
৫.২ নমি ও পুত্রের পরিচয় দাও। তাদের কথোপকথন নিজের ভাষায় লেখো।


৬. কমবেশি ১৫০ শব্দে একটি প্রশ্নের উত্তর দাও : (১×৫ = ৫)
৬.১ ‘বাংলা ভাষার বিজ্ঞান’ প্রবন্ধে পরিভাষা বিষয়ে লেখকের মতামত আলোচনা করো।
৬.২ “আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে” – কী কী অবলুপ্ত? কেন? লেখকের মতামত কী?


৭. কমবেশি ১২৫ শব্দে একটি প্রশ্নের উত্তর দাও : (১×৪ = ৪)
৭.১ “বাংলা শুধু হিন্দুর নয়, মুসলমানেরও নয়” – কারা উদ্দেশ্য? বক্তার বৈশিষ্ট কী?
৭.২ “মুন্সীজী, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন” – কে, কাকে, কী লেখা ছিল?


৮. কমবেশি ১৫০ শব্দে দুটি প্রশ্নের উত্তর দাও : (২×৫ = ১০)
৮.১ ‘কোনি’ উপন্যাস থেকে ক্ষিতিশ সিংহের চরিত্র বিশ্লেষণ করো।
৮.২ “ওটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি” – বক্তা কে? ব্যাখ্যা করো।
৮.৩ কোনি কীভাবে বাংলা দলে স্থান পেল?


৯. চলিত গদ্য বঙ্গানুবাদ করো : (১×৪ = ৪)
The teachers are regarded as the backbone of the society. They build the future citizens of the country. They love students as their children. The teachers always encourage and inspire us to be good and great in life.


১০. কমবেশি ১৫০ শব্দে একটি প্রশ্নের উত্তর দাও : (১×৫ = ৫)
১০.১ কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞানমনস্কতা নিয়ে দুই বন্ধুর কাল্পনিক সংলাপ রচনা করো।
১০.২ পাঠাগার উদ্বোধন উপলক্ষে প্রতিবেদন লেখো।


১১. কমবেশি ৪০০ শব্দে একটি প্রশ্নের উত্তর দাও : (১×১০ = ১০)
১১.১ বই পড়ো
১১.২ বাংলার উৎসব
১১.৩ পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা
১১.৪ বিদ্যালয় জীবনের প্রথম দিন

Tags:

Bengali Class 10 Question 2018Bengali Composition Madhyamik 2018Bengali First Language 2018Bengali Long Question 2018Bengali Paper 2018 PDFBengali Rapid Reader Questions 2018Madhyamik 2018 Bengali MCQMadhyamik 2018 Previous Year PaperMadhyamik Bengali Grammar 2018Madhyamik Bengali Question Paper 2018Madhyamik Bengali Suggestion 2018WBBSE Bengali Part A and B 2018WBBSE Bengali Question 2018মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২৫মাধ্যমিক বাংলা সাজেশন ২০২২
Author

ToppersFile

Follow Me
Other Articles
Previous

Madhyamik 2017 Bengali Question Paper Download

Next

Madhyamik 2019 Bengali Question Paper Download

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You May Have Missed

বাংলা ব্যাকরণ

বাংলা সমার্থক শব্দের তালিকা (Important Bengali Synonyms)

Trailakya Roy
By Trailakya Roy
August 2, 2026
Class V English

Beyond Barriers | Class 5 English Solutions

ToppersFile
By ToppersFile
June 16, 2025
English

The World is Too Much with us Mock Test

ToppersFile
By ToppersFile
July 22, 2025
WBSSC

WBSSC 2016 Education Question Paper(11-12)

Trailakya Roy
By Trailakya Roy
August 9, 2026
English Madhyamik WBBSE

The Cat – Andrew Barton Paterson | WBBSE Class 10 English Solutions

ToppersFile
By ToppersFile
September 14, 2025
English WBSSC SLST ENGLISH

WBSSC English(11-12) Mock Test(2)

ToppersFile
By ToppersFile
June 26, 2025
English Grammar

Narration Change Exercises (Imperative Sentences)

Trailakya Roy
By Trailakya Roy
August 2, 2026
English

David Copperfield – Chapter III (“I Have a Change”) – MCQs

Trailakya Roy
By Trailakya Roy
August 5, 2025
Class V English WBBSE

India: Superpower in Cricket | Class V English

ToppersFile
By ToppersFile
June 3, 2025
  • Cookies Policy
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer

ToppersFile.in – a dedicated platform built for students. We understand the challenges of modern education: the endless syllabus, the pressure to perform, and the constant search for reliable, high-quality study materials. That’s why we created ToppersFile.in – to give every learner a fair chance to excel.

Copyright 2026 — Toppers File. Made with ❤️ by Trailakya Roy