WBSSC 2025 Bengali Question Paper (9-10)
- যে গ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য একাডেমী পুরস্কার পান, তার নাম
(A) পাতার পোশাক
(B) আমি কী রকম ভাবে বেঁচে আছি
(C) যেতে পারি কিন্তু কেন যাব
(D) হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান - ‘বল মা, আমি দাঁড়াই কোথা’ পদের রচয়িতা
(A) কমলাকান্ত চক্রবর্তী
(B) রামপ্রসাদ সেন
(C) ভারতচন্দ্র রায়
(D) রাম বসু - ‘চিহ্ন’ উপন্যাসটির রচয়িতার নাম —
(A) মানিক বন্দ্যোপাধ্যায়
(B) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(C) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
(D) সমরেশ বসু - ‘আলো মুই জানি না, জানিলে যাইতাম না কদম্বের তলে’— এই পদটির পদকর্তার নাম হল
(A) বিদ্যাপতি
(B) বাসু ঘোষ
(C) চণ্ডীদাস
(D) জ্ঞানদাস - ‘কালপেঁচার বৈঠক’ গ্রন্থের রচয়িতার নাম —
(A) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(B) কালীপ্রসন্ন সিংহ
(C) বিনয় ঘোষ
(D) সুমন্ত বন্দ্যোপাধ্যায় - “রবীন্দ্রনাথ থেকে বারোটা উদ্ধৃতি দিলুম, কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম __ নামে।” শূন্যস্থানে বসবে —
(A) বার্ট্রান্ড রাসেলের
(B) বার্নার্ড শ’র
(C) টি. এস. এলিয়েটের
(D) শেলির - ‘নাম রেখেছি কোমলগন্ধার’ কাব্যগ্রন্থের রচয়িতার নাম —
(A) বিষ্ণু দে
(B) বুদ্ধদেব বসু
(C) সুধীন্দ্রনাথ দত্ত
(D) অমিয় চক্রবর্তী - সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম —
(A) কাল মধুমাস
(B) পদাতিক
(C) ফুল ফুটুক না ফুটুক
(D) দ্রৌপদীর শাড়ি - ‘টংলিং’-এর লেখকের নাম
(A) সুচিত্রা ভট্টাচার্য
(B) বাণী বসু
(C) আশািপূর্ণা দেবী
(D) লীলা মজুমদার - আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল
(A) বল পেন
(B) রিজার্ভার পেন
(C) খাগের কলম
(D) পালের কলম - কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত চৈতন্যজীবনীকাব্যের নাম —
(A) চৈতন্যমঙ্গল
(B) চৈতন্যবিজয়
(C) শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত
(D) শ্রীশ্রীচৈতন্যভাগবত - ‘আদিত্যবার শ্রীপঞ্চমী পুণ্য মাঘ মাস’-এ জন্ম নিয়েছিলেন
(A) মালাধর বসু
(B) বড়ু চণ্ডীদাস
(C) কৃত্তিবাস ওঝা
(D) মুকুন্দ চক্রবর্তী - ‘ডাব’ শব্দটি হল একটি
(A) তদ্ভব শব্দ
(B) অর্ধতৎসম শব্দ
(C) দেশি শব্দ
(D) বিদেশি শব্দ - উর্বশী ও পুরূরবা কালিদাসের যে নাটকের চরিত্র, তার নাম —
(A) মালতীমাধব
(B) বিক্রমোর্বশীয়
(C) মালবিকাগ্নিমিত্রম্
(D) রঘুবংশম - ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের শেষ খণ্ডের নাম —
(A) তাম্বুলখণ্ড
(B) রাধাবিরহ
(C) ছত্ৰখণ্ড
(D) বংশীখণ্ড - ‘নব নব সৃষ্টি’ রচনাটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তার নাম
(A) চতুরঙ্গ
(B) পঞ্চতন্ত্র
(C) চাচাকাহিনী
(D) দেশে-বিদেশে - “ওই নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড়” — পঙক্তিটি যে কবিতা থেকে নেওয়া হয়েছে, সেটি হল
(A) কলিগঞ্জে ঝড় বৃষ্টি
(B) আফ্রিকা
(C) প্রলয়োল্লাস
(D) সিন্ধুতীরে - সমরেশ বসুর যে উপন্যাসে রোহিতন চরিত্রটি আছে, তার নাম
(A) তিন পুরুষ
(B) জগদ্দল
(C) মহাকালের রথের ঘোড়া
(D) বি. টি. রোডের ধারে - “প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই ____ কাছ থেকে।” শূন্যস্থানে বসবে —
(A) তারক চাটুজ্যের
(B) তারক বাঁড়ুজ্যের
(C) তারকনাথ পালিিতের
(D) তারকেশ্বর সিংহের - হিংস্ + অ-এর সন্ধিবদ্ধ রূপ —
(A) হিংসা
(B) সিংহ
(C) হিংস্ৰ
(D) হিংস - মুক্তা > মুকুতা ধ্বনিপরিবর্তনের রীতিটি হল
(A) স্বরসঙ্গতি
(B) স্বরভক্তি
(C) সমীভবন
(D) স্বরলোপ - “সমুদ্রপারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল __” শূন্যস্থানে বসবে —
(A) পূজার ঘণ্টা
(B) কাঁসর ঘণ্টা
(C) শঙ্খধ্বনি
(D) উলুধ্বনি - ‘Apple of Discord’-এর ভাবনায় প্রাণিত হয়ে মধুসূদন দত্তের লেখা নাটকটি হল
(A) পদ্মাবতী
(B) শমিষ্ঠা
(C) মায়াকানন
(D) কৃষ্ণকুমারী - রবীন্দ্রনাথের ‘মেঘদূত’ প্রবন্ধটি যে মূল গ্রন্থের অন্তর্গত, তার নাম
(A) প্রাচীন সাহিত্য
(B) সাহিত্যের পথে
(C) সাহিত্য
(D) কালান্তর - ভিখারি > ভিখিরি, স্বরধ্বনির এই পরিবর্তনকে রীতিকে বলা হয়
(A) প্রগত স্বরসঙ্গতি
(B) পরাগত স্বরসঙ্গতি
(C) মধ্যগত স্বরসঙ্গতি
(D) অন্যান্য স্বরসঙ্গতি - ‘রেসারেকশন’ উপন্যাসের রচয়িতার নাম —
(A) আন্তন চেকব
(B) পাবলো নেরুদা
(C) লিও টলস্টয়
(D) ম্যাক্সিম গোর্কি - বুধ্-ধাতুর সঙ্গে শানচ্ প্রত্যয়যোগে নিষ্পন্ন শব্দ —
(A) বুদ্ধিমান
(B) বিদ্যমান
(C) বর্তমান
(D) বর্ধমান - বিজয় গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যের নাম —
(A) মনসাবিজয়
(B) পদ্মাপুরাণ
(C) মনসাচরিত
(D) মনসার ভাসান - ‘… যে মেয়েটি এইমাত্র আশ্চর্য সাঁতার দিল …’ তার নাম হল
(A) কনকচাঁপা পাল
(B) হিয়া মিত্র
(C) রমা যোশি
(D) কনকচাঁপা রায় - ফিজ্দার সম্পূর্ণ নাম হল
(A) ক্ষিতীশ সরকার
(B) ক্ষিতীশ সিংহ
(C) ক্ষিতিমোহন সেন
(D) ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর - বাক্যনির্মাণের শর্ত হিসেবে যেটি উপযুক্ত নয়, সেটি হল
(A) আসত্তি
(B) আকাঙ্ক্ষা
(C) যোগ্যতা
(D) সম্পৃক্ততা - ‘আসরার-ই-খুদি’ (১৯১৫) গ্রন্থটির রচয়িতা
(A) কবীর
(B) প্রেমচন্দ
(C) রুমি
(D) ইকবাল - গিরিশচন্দ্র ঘোষের লেখা ‘প্রফুল্ল’ নাটকের প্রকাশকাল
(A) ১৮৭৬ সাল
(B) ১৮৮৯ সাল
(C) ১৮৭২ সাল
(D) ১৮৮০ সাল - “কিশোরের পায়ে দলা মুখা ঘাস __ বটের ফলের …” শূন্যস্থানে বসবে —
(A) সাদা সাদা
(B) সবুজ সবুজ
(C) নীল নীল
(D) লাল লাল - ‘চৌ’ (চার) মাথার সমাহার — এই ব্যাসবাক্যটির সমাস হল
(A) ব্যাপ্তি তৎপুরুষ
(B) সংখ্যাবাচক বহুত্রীহি
(C) সমাহার অর্থে দ্বিগু
(D) তদ্ধিতার্থিক দ্বিগু - ‘লয়লা’ চরিত্রটি দ্বিজেন্দ্রলাল রায়ের যে নাটকে রয়েছে, সেটি হল
(A) মেবারপতন
(B) মীরকাসিম
(C) সাজাহান
(D) নূরজাহান - অভয়-কামিনী প্রণয় প্রসঙ্গ রয়েছে যে প্রহসনে, তার নাম
(A) অলীকবাবু
(B) একেই কি বলে সভ্যতা
(C) জামাই বারিক
(D) কুলীন কুলসর্বস্ব - ‘চৈতন্যভাগবত’ গ্রন্থের খণ্ডসংখ্যা —
(A) তিন
(B) পাঁচ
(C) সাত
(D) চার - ‘আমার __ যন্ত্র আজ তৈরি শেষ হলো’ শূন্যস্থানে বসবে —
(A) স্নাফ গান
(B) কার্বোথিন
(C) অরনিথন
(D) অ্যানাইহিলিন - ‘ডাকঘর’ নাটকের প্রথম প্রকাশ
(A) ১৮৮৬ সাল
(B) ১৯০২ সাল
(C) ১৯১২ সাল
(D) ১৯১০ সাল - ‘রক্তকরবী’ নাটকটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল, তার নাম
(A) প্রবাসী
(B) বিচিত্রা
(C) ভারতবর্ষ
(D) সবুজপত্র - ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যটির পালাসংখ্যা —
(A) কুড়ি
(B) চব্বিশ
(C) আঠাশ
(D) বাইশ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণচরিত্র’ গ্রন্থের প্রথম প্রকাশকাল
(A) ১৮৭২ সাল
(B) ১৮৮৪ সাল
(C) ১৮৯২ সাল
(D) ১৮৮৬ সাল - চর্যাপদের টীকাকারের নাম —
(A) কানা হরিদত্ত
(B) হরপ্রসাদ শাস্ত্রী
(C) প্রবোধচন্দ্র বাগচী
(D) মুনিদত্ত - গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন
(A) মালাধর বসু
(B) ঘনরাম চক্রবর্তী
(C) রামপ্রসাদ সেন
(D) কেতকাদাস ক্ষেমানন্দ - সৈয়দ আলাওয়ালের ‘পদ্মাবতী’ কাব্যটি রচনার ক্ষেত্রে পৃষ্ঠপোষক ছিলেন
(A) জায়সী
(B) সোলেমান
(C) চন্দ্র সুধর্মী
(D) মাগন ঠাকুর - তাড়নজাত ধ্বনির একটি নিদর্শন হল
(A) ড়
(B) র
(C) ণ
(D) ঢ় - ‘বীরঙ্গনা কাব্য’ গ্রন্থের পত্রসংখ্যা —
(A) তেরো
(B) পনেরো
(C) বারো
(D) এগারো - ‘বিষবৃক্ষ’ উপন্যাসের গ্রন্থাকারে প্রথম প্রকাশকাল
(A) ১৮৭০ সাল
(B) ১৮৭৮ সাল
(C) ১৮৭৩ সাল
(D) ১৮৮৬ সাল - কর্মকর্তৃবাচ্যের উদাহরণ হল
(A) বৃষ্টি পড়ছে।
(B) আমরা হাঁটছি।
(C) ছেলেটির খাওয়া হয়েছে।
(D) থাকা হয় কোথায়? - ‘রাজপথ’ শব্দটির ব্যাসবাক্য হল
(A) রাজার পথ
(B) রাজার জন্য নির্মিত পথ
(C) রাজা ও পথ
(D) পথের রাজা - ‘অসুখী একজন’ কবিতাটির মূল রচয়িতার নাম —
(A) শক্তি চট্টোপাধ্যায়
(B) জয় গোস্বামী
(C) নীরেন্দ্রনাথ চক্রবর্তী
(D) পাবলো নেরুদা - ‘দুগ্ধ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে হয়
(A) দুগ্ + ধ
(B) দুগ + ত
(C) দুহ্ + ত
(D) দুহ্ + ধ - পরশুরাম রচিত একটি গল্প —
(A) ভুসুলমামার বাড়ি
(B) কচু-সংসদ
(C) ডাক্তারের বউ
(D) অগ্রদানী - “সে তো অন্যদসঙ্গল এ আছে”— নিম্নরেখ পদের কারক —
(A) স্থানাধিকরণ
(B) কালাধিকরণ
(C) ভাবাধিকরণ
(D) অধিকরণের বীপ্সা - গাব্রিয়েল গারসিয়া মার্কেজ নোবেল পুরস্কার পেয়েছিলেন
(A) ১৯৮০ সালে
(B) ১৯৮২ সালে
(C) ১৯৮৭ সালে
(D) ১৯৯০ সালে - ‘রামায়ণ’ সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেন
(A) ভানুভক্ত
(B) গোপীনাথ মোহান্তি
(C) আইয়াপ্পা পানিকর
(D) অমৃতা প্রীতম - ‘দ্বিতীয় বিদ্যাসাগর’ বলা হয়
(A) নরত্তম দাস-কে
(B) গোবিন্দদাস-কে
(C) জ্ঞানদাস-কে
(D) বলরামদাস-কে - নামধাতুজ ক্রিয়ার একটি দৃষ্টান্ত —
(A) পড়ালেন
(B) উত্তরিল
(C) ফুঁসছে
(D) মানুষ হ - চন্দ্রনাথের দাদার নাম —
(A) নিশীকান্ত
(B) দিননাথ
(C) নিশানাথ
(D) নিশাকর