WBSSC 2025 History Question Paper (11-12)
- মহমেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ কোন বছরে প্রতিষ্ঠিত হয়?
In which year was the Muhammadan Anglo-Oriental College established?
(A) 1817 খ্রিস্টাব্দে / 1817 A.D.
(B) 1864 খ্রিস্টাব্দে / 1864 A.D.
(C) 1865 খ্রিস্টাব্দে / 1865 A.D.
(D) 1875 খ্রিস্টাব্দে / 1875 A.D. - মহাভারত আদিতে কী নামে পরিচিত ছিল?
What was the Mahabharata originally known as?
(A) বিজয়কথা / Vijayakatha
(B) বৃহৎকথা / Brihatkatha
(C) জয়সংহিতা / Jayasamhita
(D) বৃহৎসংহিতা / Brihatsamhita - দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Where was the Second Buddhist Council held?
(A) জলন্ধর / Jalandhar
(B) রাজগীর / Rajagriha
(C) পাটলিপুত্র / Pataliputra
(D) বৈশালী / Vaisali - ‘ভারত ছাড়ো’ আন্দোলনের পরে কোন মিশন/কমিশন ভারতে এসেছিল?
Which Mission/Commission visited India following the ‘Quit India’ Movement?
(A) ক্রিপস মিশন / Cripps Mission
(B) মন্ত্রী (ক্যাবিনেট) মিশন / Cabinet Mission
(C) সাইমন কমিশন / Simon Commission
(D) হান্টার কমিশন / Hunter Commission - প্যারিস শান্তি সম্মেলন (1919 খ্রিস্টাব্দ)-এ কতগুলি দেশ যোগ দিয়েছিল?
How many countries participated in the Paris Peace Conference (1919 A.D.)?
(A) 18 / 18
(B) 20 / 20
(C) 26 / 26
(D) 32 / 32 - শশাঙ্কের রাজধানীর নাম কী?
What was the capital of Sasanka?
(A) সমতট / Samatata
(B) কর্ণসুবর্ণ / Karnasuvarna
(C) লক্ষ্মণাবতী / Laksmanavati
(D) দিনাজপুর / Dinajpur - কোন উপন্যাস থেকে ‘অনুশীলন সমিতি’-র নাম নেওয়া হয়েছিল?
From which novel was the name ‘Anushilan Samiti’ adopted?
(A) গোরা / Gora
(B) পথের দাবী / Pather Dabee
(C) দুর্গেশনন্দিনী / Durgeshnandini
(D) আনন্দমঠ / Anandamath - নিম্নলিখিত আজাদ হিন্দ ফৌজের আধিকারিকদের মধ্যে কে আজাদ হিন্দ ফৌজের (লালকেল্লার) বিচারের সম্মুখীন হননি?
Who, among the following officers of the Azad Hind Fauj, did not face the Red Fort Trials?
(A) গুরুদয়াল সিংহ / Gurdayal Singh
(B) প্রেম সেহগল / Prem Sehgal
(C) মোহন সিংহ / Mohan Singh
(D) শাহনওয়াজ খান / Shahnawaz Khan - গুপ্ত সাম্রাজ্যের পতনে কোন শক্তির উল্লেখযোগ্য ভূমিকা ছিল?
Which power played an important role in the downfall of the Guptas?
(A) চালুক্য / Chalukya
(B) পল্লব / Pallava
(C) গ্রিক / Greek
(D) হুন / Huna - 1757 সালে সিরাজ-উদ-দৌলা কোন ব্রিটিশ বাণিজ্য কুঠী আক্রমণ করেছিলেন?
Which British factory did Siraj-ud-Daulah attack in 1757?
(A) ঢাকা / Dhaka
(B) কলকাতা / Calcutta
(C) কাশিমবাজার / Kasimbazar
(D) মুর্শিদাবাদ / Murshidabad - শাহজাহান তাঁর কোন ছেলেকে ‘শাহ ইকবাল’ উপাধি দেন?
To which of his sons did Shah Jahan give the title of ‘Shah Iqbal’?
(A) দারা শিকোহ্ / Dara Shikoh
(B) শাহ সুজা / Shah Shuja
(C) ঔরঙ্গজেব / Aurangzeb
(D) মুরাদ / Murad - খানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়?
When was the Battle of Khanua fought?
(A) 1525 খ্রিস্টাব্দে / 1525 A.D.
(B) 1526 খ্রিস্টাব্দে / 1526 A.D.
(C) 1527 খ্রিস্টাব্দে / 1527 A.D.
(D) 1528 খ্রিস্টাব্দে / 1528 A.D. - বিজয়নগরের কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন?
To which dynasty did Krishnadeva Raya of Vijaynagar belong?
(A) সালুভা / Saluva
(B) তুলুভা / Tuluva
(C) সঙ্গম / Sangama
(D) অরবিডু / Aravidu - গ্যাস্টিনের চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
When was the Treaty of Gastein signed?
(A) 1863 খ্রিস্টাব্দে / 1863 A.D.
(B) 1864 খ্রিস্টাব্দে / 1864 A.D.
(C) 1865 খ্রিস্টাব্দে / 1865 A.D.
(D) 1866 খ্রিস্টাব্দে / 1866 A.D. - দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটায় সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণ, সেটি হল
The single most important factor that strained the USA-USSR relations following the World War II was
(A) জার্মানির ভবিষ্যৎ বিষয়ে তাদের মতানৈক্য / their disagreement about the future of Germany
(B) ইটালির হস্তক্ষেপ / Intervention of Italy
(C) সুয়েজ সংকট / Suez Crisis
(D) উপরের কোনোটিই নয় / None of the above - কোন বছরে স্বামী বিবেকানন্দ তাঁর বিখ্যাত শিকাগো বক্তৃতা প্রদান করেন?
In which year did Swami Vivekananda deliver his famous Chicago Address?
(A) 1891 খ্রিস্টাব্দে / 1891 A.D.
(B) 1893 খ্রিস্টাব্দে / 1893 A.D.
(C) 1895 খ্রিস্টাব্দে / 1895 A.D.
(D) 1896 খ্রিস্টাব্দে / 1896 A.D. - কোন কংগ্রেস সভাপতি ক্রিপস মিশন এবং লর্ড ওয়াভেল উভয়ের সঙ্গেই দৌত্য করেন?
Which Congress President negotiated with both Cripps Mission and Lord Wavell?
(A) আবুল কালাম আজাদ / Abul Kalam Azad
(B) জওহরলাল নেহরু / Jawaharlal Nehru
(C) জে. বি. কৃপালনী / J. B. Kripalani
(D) সি. রাজাগোপালাচারী / C. Rajagopalachari - সুফি সাধক নিজামউদ্দিন আউলিয়ার সঙ্গে কোন সুলতানের বিরোধ হয়েছিল?
Which Sultan had a dispute with the Sufi Saint Nizamuddin Auliya?
(A) জালালউদ্দিন খিলজি / Jalaluddin Khilji
(B) গিয়াসউদ্দিন তুঘলক / Ghiyasuddin Tughlaq
(C) ফিরোজ শাহ তুঘলক / Firoz Shah Tughlaq
(D) মহম্মদ বিন তুঘলক / Muhammad Bin Tughlaq - দিল্লির কোন সুলতান দেবগিরিতে তাঁর রাজধানী স্থানান্তরিত করেছিলেন?
Which Sultan of Delhi shifted his capital to Devagiri?
(A) আলাউদ্দিন খিলজি / Alauddin Khilji
(B) ইব্রাহিম লোদি / Ibrahim Lodi
(C) মহম্মদ বিন তুঘলক / Muhammad bin Tughlaq
(D) কুতুবুদ্দিন আইবক / Qutbuddin Aibak - ফেব্রুয়ারি বিপ্লবের পরে কে ফ্রান্সের শাসক হন?
Who became the ruler of France after the February Revolution?
(A) নেপোলিয়ন বোনাপার্ট / Napoleon Bonaparte
(B) লুই ফিলিপ / Louis Philippe
(C) দশম চার্লস / Charles X
(D) লুই নেপোলিয়ন / Louis Napoleon - দি ইন্ডিয়ান মুসলমানস্ (The Indian Mussalmans) গ্রন্থটির লেখক কে?
Who was the author of The Indian Mussalmans?
(A) রমেশচন্দ্র মজুমদার / Ramesh Chandra Majumdar
(B) উইলিয়াম উইলসন হান্টার / William Wilson Hunter
(C) সৈয়দ আহমেদ খান / Syed Ahmed Khan
(D) ইরফান হাবিব / Irfan Habib - মেটারনিখ কে ছিলেন?
Who was Metternich?
(A) অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী (চ্যান্সেলর) / Prime Minister (Chancellor) of Austria
(B) ফ্রান্সের প্রধানমন্ত্রী / Prime Minister of France
(C) ইংল্যান্ডের প্রধানমন্ত্রী / Prime Minister of England
(D) রাশিয়ার যুবরাজ / Prince of Russia - নিম্নলিখিত হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোথায় পোতাশ্রয়ের সাক্ষ্য পাওয়া যায়?
Which of the following Harappan sites provides evidence of a dockyard?
(A) ধোলাভিরা / Dholavira
(B) কালিবঙ্গান / Kalibangan
(C) লোথাল / Lothal
(D) হরপ্পা / Harappa - মহাবীরের প্রতীক কী?
What is the symbol of Mahavira?
(A) গাভী / Cow
(B) ব্যাঘ্র / Tiger
(C) সিংহ / Lion
(D) হস্তী / Elephant - সুলতানি যুগে কোন জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থার প্রচলন হয়?
Which popular medical system was introduced during the Sultanate period?
(A) আয়ুর্বেদ / Ayurveda
(B) অ্যালোপ্যাথি / Allopathy
(C) হোমিওপ্যাথি / Homoeopathy
(D) ইউনানি / Unani - দিল্লি সুলতানির ‘প্রকৃত স্থাপয়িতা’ কাকে মনে করা হয়?
Who is considered as the ‘real founder’ of the Delhi Sultanate?
(A) কুতুবুদ্দিন আইবক / Qutbuddin Aibak
(B) বলবন / Balban
(C) রাজিয়া / Razia
(D) ইলতুৎমিস / Iltutmish - আ নেশন ইন মেকিং গ্রন্থটি কার লেখা?
Who wrote the book A Nation in Making?
(A) সুরেন্দ্রনাথ ব্যানার্জী / Surendranath Banerjee
(B) সুরেন্দ্রনাথ সেন / Surendranath Sen
(C) সুরেন্দ্রনাথ ঠাকুর / Surendranath Tagore
(D) এঁদের কেউই নন / None of the above - মাজমা-উল-বাহরেন গ্রন্থটির লেখক কে?
Who was the author of Majma-ul-Bahrain?
(A) দারা শিকোহ্ / Dara Shikoh
(B) ইবন বতুতা / Ibn Batuta
(C) জিয়াউদ্দিন বারনি / Ziauddin Barani
(D) গুলবদন বেগম / Gulbadan Begum - নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কার নামে ফতেহাবাদে একটি মসজিদ আছে?
Which of the following Mughal rulers has a mosque in his name at Fatehabad?
(A) আকবর / Akbar
(B) বাবর / Babar
(C) হুমায়ুন / Humayun
(D) জাহাঙ্গির / Jahangir - কোন বছর সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
In which year was the All India Muslim League founded?
(A) 1906 খ্রিস্টাব্দে / 1906 A.D.
(B) 1908 খ্রিস্টাব্দে / 1908 A.D.
(C) 1912 খ্রিস্টাব্দে / 1912 A.D.
(D) 1913 খ্রিস্টাব্দে / 1913 A.D. - বাহমনি রাজধানী কোথায় ছিল এবং পরবর্তীকালে তা কোথায় স্থানান্তরিত হয়?
Where was the Bahamani capital and where was it later shifted?
(A) গুলবর্গা থেকে বিদার / Gulbarga to Bidar
(B) বিদার থেকে গুলবর্গা / Bidar to Gulbarga
(C) এটি সর্বদা গোলকোন্ডাতেই ছিল। / It was always at Golconda.
(D) উপরের কোনোটিই নয় / None of the above - ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের কোন শিয়া রাজ্য অধিকার করেন?
Which Shia kingdom in the Deccan was occupied by Aurangzeb?
(A) জৌনপুর / Jaunpur
(B) কাঞ্চী / Kanchi
(C) বিজাপুর / Bijapur
(D) দৌলতাবাদ / Daulatabad - নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি চোল প্রশাসনের অন্তর্ভুক্ত নয়?
Which of the following institutions was not a part of the Chola administration?
(A) সভা / Sabha
(B) সমিতি / Samiti
(C) উর / Ur
(D) নগরম / Nagaram - জার্মানির ঐক্যসাধনে বিসমার্কের কৌশলকে কী বলা হয়?
What is Bismarck’s strategy for German unification called?
(A) কুলটুরকাম্পফ / Kulturkampf
(B) রিয়েলপলিটিক / Realpolitik
(C) লেবেনস্রাউম / Lebensraum
(D) রিৎসক্রিগ / Blitzkrieg - ভারতের কোন অঞ্চলে সাতবাহন বংশের উত্থান ঘটেছিল?
In which region of India did the rise of the Satavahana dynasty take place?
(A) তামিলনাডু / Tamil Nadu
(B) অন্ধ্রপ্রদেশ / Andhra Pradesh
(C) গুজরাট / Gujarat
(D) রাজস্থান / Rajasthan - তুর্কি ভাষায় ‘ইলতুৎমিস’ শব্দের অর্থ কী?
What is the meaning of the word ‘Iltutmish’ in Turkish language?
(A) ধ্বংসকারী / Destroyer
(B) সাম্রাজ্যের পালনকর্তা / Guardian of the Empire
(C) সৈন্য / Soldier
(D) দাস সুলতান / Das Sultan - মধ্যযুগে বাংলার কোন কবি ‘গুণরাজ খান’ উপাধি পান?
Which poet in medieval Bengal received the title ‘Gunaraj Khan’?
(A) আবুল ফজল / Abul Fazl
(B) মালাধর বসু / Maladhar Basu
(C) ফৈজি / Faizi
(D) ইবন বতুতা / Ibn Batuta - নিম্নলিখিতদের মধ্যে কে ‘সোমপ্রকাশ’ সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন?
Who, among the following, was associated with the newspaper ‘Somprakash’?
(A) দয়ানন্দ সরস্বতী / Dayanand Saraswati
(B) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর / Iswar Chandra Vidyasagar
(C) রাজা রামমোহন রায় / Raja Rammohan Roy
(D) সুরেন্দ্রনাথ ব্যানার্জী / Surendranath Banerjee - নেপোলিয়ন কার সঙ্গে ‘কনকরডাট’ স্বাক্ষর করেন?
With whom did Napoleon sign the ‘Concordat’?
(A) জার প্রথম আলেক্সান্ডার / Czar Alexander I
(B) অষ্টাদশ লুই / Louis XVIII
(C) জোসেফ বোনাপার্ট / Joseph Bonaparte
(D) পোপ সপ্তম পায়াস / Pope Pius VII - 1792 খ্রিস্টাব্দে কাদের মধ্যে শ্রীরঙ্গপত্তনমের চুক্তি স্বাক্ষরিত হয়?
Between whom was the Treaty of Seringapatam signed in 1792 A.D.?
(A) বালাজি বাজি রাও এবং ব্রিটিশ / Balaji Baji Rao and the British
(B) টিপু সুলতান এবং ব্রিটিশ / Tipu Sultan and the British
(C) হায়দার আলি এবং ব্রিটিশ / Hyder Ali and the British
(D) রানি লক্ষ্মীবাঈ এবং ব্রিটিশ / Rani Lakshmibai and the British - নিম্নলিখিত তারিখগুলির মধ্যে কবে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়ায় অরন্ধন (উপবাস) পালন করা হয়েছিল?
On which of the following dates was fasting (arandhana / upavasa) observed in response to Bengal Partition?
(A) 15 অক্টোবর, 1905 খ্রিস্টাব্দে / 15 October, 1905 A.D.
(B) 18 অক্টোবর, 1905 খ্রিস্টাব্দে / 18 October, 1905 A.D.
(C) 16 অক্টোবর, 1905 খ্রিস্টাব্দে / 16 October, 1905 A.D.
(D) 20 অক্টোবর, 1905 খ্রিস্টাব্দে / 20 October, 1905 A.D. - 1936 খ্রিস্টাব্দে কে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি প্রতিষ্ঠা করেন?
Who founded the Independent Labour Party in 1936 A.D.?
(A) এম. এ. জিন্নাহ / M. A. Jinnah
(B) এম. কে. গান্ধী / M. K. Gandhi
(C) বি. আর. আম্বেদকর / B. R. Ambedkar
(D) এম. এন. রায় / M. N. Roy - রাণা প্রতাপের পিতার নাম কী?
What is the name of the father of Rana Pratap?
(A) সংগ্রাম সিংহ / Sangram Singh
(B) রতন সিংহ / Ratan Singh
(C) জয় সিংহ / Jay Singh
(D) উদয় সিংহ / Uday Singh - 1911 খ্রিস্টাব্দের কোন চুক্তির মাধ্যমে তুরস্ক ইটালিকে ত্রিপোলি ছেড়ে দিয়েছিল?
By which Treaty did Turkey leave Tripoli to Italy in 1911?
(A) লুসানের চুক্তি / Treaty of Lausanne
(B) মিলানের চুক্তি / Treaty of Milan
(C) রোমের চুক্তি / Treaty of Rome
(D) আঙ্কারার চুক্তি / Treaty of Ankara - নিম্নলিখিতদের মধ্যে কে লক্ষ্মণসেনের সমসাময়িক ছিলেন না?
Who, among the following, was not a contemporary of Laksmana Sena?
(A) ধোয়ী / Dhoyi
(B) জয়দেব / Jayadev
(C) হলায়ুধ মিশ্র / Halayudha Mishra
(D) কৃত্তিবাস ওঝা / Krittibas Ojha - দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির লেখক কে?
Who is the author of the book The Social Contract?
(A) জে. জে. রুশো / J. J. Rousseau
(B) টমাস মোর / Thomas More
(C) ভলতেয়ার / Voltaire
(D) মন্তেস্কু / Montesquieu - কোন রাজার পৃষ্ঠপোষকতায় সাঁচী স্তূপ নির্মিত হয়েছিল?
Under the patronage of which king was the Sanchi Stupa constructed?
(A) চন্দ্রগুপ্ত মৌর্য / Chandragupta Maurya
(B) বিন্দুসার / Bindusara
(C) অশোক / Asoka
(D) বৃহদ্রথ / Brihadratha - নিম্নলিখিতদের মধ্যে কে আর্যদের আদি বাসস্থান বিষয়ে লিখেছিলেন?
Who, among the following, wrote on the original homeland of the Aryans?
(A) শঙ্করাচার্য / Sankaracharya
(B) অ্যানি বেসান্ত / Annie Besant
(C) স্বামী বিবেকানন্দ / Swami Vivekananda
(D) বাল গঙ্গাধর তিলক / Bal Gangadhar Tilak - নিম্নলিখিত পশুগুলির মধ্যে কোনটি হরপ্পার কোনো সীলে উৎকীর্ণ হয়নি?
Which one of the following animals is not depicted on any Harappan seal?
(A) বৃষ / Bull
(B) হস্তী / Elephant
(C) অশ্ব / Horse
(D) মেষ / Sheep - 1939 সালে সুভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন?
Which political party was founded by Subhas Chandra Bose in 1939?
(A) ইন্ডিয়ান ফ্রিডম পার্টি / Indian Freedom Party
(B) আজাদ হিন্দ ফৌজ / Azad Hind Fauj
(C) রেভোলিউশনারি ফ্রন্ট / Revolutionary Front
(D) ফরওয়ার্ড ব্লক / Forward Bloc - রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Who was the founder of the Rashtrakuta dynasty?
(A) দন্তিদুর্গ / Dantidurga
(B) অবন্তীবর্মন / Avantivarman
(C) প্রথম কৃষ্ণ / Krishna I
(D) রুদ্রদামন / Rudradaman - সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন?
Who was known as Frontier Gandhi?
(A) আব্বাস তৈয়বজি / Abbas Tyabji
(B) খান আব্দুল গফফর খান / Khan Abdul Ghaffar Khan
(C) সি. রাজাগোপালাচারী / C. Rajagopalachari
(D) মীরা বেহন / Mira Behn - 1800 খ্রিস্টাব্দে নেপোলিয়ন কোন অর্থনৈতিক সংস্থা প্রতিষ্ঠা করেন?
Which financial institution did Napoleon establish in 1800 A.D.?
(A) ইম্পিরিয়াল ট্রেজারি / Imperial Treasury
(B) ব্যাঙ্ক দ্য ফ্রান্স / Banque de France
(C) প্যারিস ক্রেডিট ব্যুরো / Paris Credit Bureau
(D) ন্যাশনাল রিজার্ভ ব্যাঙ্ক / National Reserve Bank - সার্ভেন্টস্ অব ইন্ডিয়া সোসাইটি (Servants of India Society) কে প্রতিষ্ঠা করেন?
Who founded the Servants of India Society?
(A) সত্যেন্দ্রনাথ ব্যানার্জী / Satyendranath Banerjee
(B) লালা লাজপত রায় / Lala Lajpat Rai
(C) গোপাল কৃষ্ণ গোখলে / Gopal Krishna Gokhale
(D) রবীন্দ্রনাথ ঠাকুর / Rabindranath Tagore - নিম্নলিখিতদের মধ্যে কে স্বরাজ্য দলের সঙ্গে যুক্ত ছিলেন না?
Who among the following was NOT associated with Swaraj Party?
(A) মোতিলাল নেহরু / Motilal Nehru
(B) সি. আর. দাশ / C. R. Das
(C) এন. সি. কেলকর / N. C. Kelkar
(D) রাজেন্দ্র প্রসাদ / Rajendra Prasad - 1830 খ্রিস্টাব্দের বিপ্লবের পরে ফ্রান্সের শাসক কে হন?
Who became the ruler of France after the Revolution of 1830?
(A) তৃতীয় নেপোলিয়ন / Napoleon III
(B) অষ্টাদশ লুই / Louis XVIII
(C) লুই ফিলিপ / Louis Philippe
(D) মেটারনিখ / Metternich - কোন লেখ থেকে আমরা কলিঙ্গরাজ খারবেল সম্পর্কে জানতে পারি?
Which inscription informs us about Kharavela, the king of Kalinga?
(A) আইহোল / Aihole
(B) নাসিক / Nasik
(C) হাতিগুম্ফা / Hathigumpha
(D) এলাহাবাদ / Allahabad - হরপ্পা সভ্যতার বিশাল স্নানাগারটি কোথায় অবস্থিত ছিল?
Where was the Great Bath of the Harappan Civilisation located?
(A) হরপ্পা / Harappa
(B) মহেঞ্জোদারো / Mohenjodaro
(C) লোথাল / Lothal
(D) কালিবঙ্গান / Kalibangan - কোন বছর আকবর প্রথমবারের মতো জিজিয়া কর বিলোপ করেন?
In which year did Akbar abolish the Jizya tax for the first time?
(A) 1564 খ্রিস্টাব্দে / 1564 A.D.
(B) 1565 খ্রিস্টাব্দে / 1565 A.D.
(C) 1566 খ্রিস্টাব্দে / 1566 A.D.
(D) 1567 খ্রিস্টাব্দে / 1567 A.D. - কোন আইনের দ্বারা সতীদাহ প্রথা অবলুপ্ত হয়েছিল?
By which law was the custom of Sati abolished?
(A) 1829-এর রেগুলেশন XVII / Regulation XVII of 1829
(B) 1833-এর রেগুলেশন XX / Regulation XX of 1833
(C) 1856-র Act XV / Act XV of 1856
(D) উপরের কোনোটিই নয় / None of the above
Leave a Reply