WBSSC 2025 Bengali Question Paper (11-12)
- নীচের যে স্বরধ্বনিদুটি সংযুক্ত করলে এমন একটি যৌগিক স্বরধ্বনি হয়, যার লিখিত রূপ বাংলাভাষায় আছে সেটি হল
(A) আ + ই
(B) উ + ই
(C) ও + উ
(D) এ + উ - ‘গুরু’ নাট্যাংশে অচলায়তনের আচার্যের নাম
(A) অদীনপুণ্য
(B) সূতসোম
(C) মহাপঞ্চক
(D) দাদাঠাকুর - ‘নিরুদ্দেশ’ গল্পে শোভনের পূর্বপুরুষেরা ছিলেন
(A) কৃষিজীবী
(B) জমিদার
(C) স্বাধীনতা-সংগ্রামী
(D) নায়েব - একটি প্রাচীন ভারতীয় লিপির নাম
(A) ব্রাহ্মী
(B) ফিনিশীয়
(C) কিউনিফর্ম
(D) সিরিলীয় - ‘কার্টেন রেইজার’ পরিভাষাটি যে মাধ্যমে ব্যবহৃত হয়, সেটি হল
(A) নাটক
(B) উপন্যাস
(C) ছোটগল্প
(D) কবিতা - ‘রক্তের অক্ষরে দেখিলাম _‘, ‘রূপনারাণের কূলে’ কবিতায় কবি যা দেখলেন, সেটি হল
(A) আপনার বেদনা
(B) আপনার রূপ
(C) আপনার স্বপ্ন
(D) আপনার জগৎ - বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে
(A) ভাষার অতীত নিয়ে।
(B) সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে।
(C) বিভিন্ন ভাষার সাদৃশ্য নিয়ে।
(D) ভাষার ভবিষ্যৎ নিয়ে। - কাশ্মীরের কবি বিলহন রচিত সংস্কৃত খণ্ডকাব্যের নাম
(A) রসমঞ্জরী
(B) নাগাষ্টক
(C) মহারাষ্ট্র পুরাণ
(D) চৌর-পঞ্চাশিকা - ‘ভাত’ গল্পে উচ্ছবকে বড় বাড়িতে যে নিতে এসেছিল
(A) ভজন চাকর
(B) বাসিনী
(C) তান্ত্রিক
(D) ছোট বউ - সমরেশ বসু রচিত ‘দেখি নাই ফিরে’ যাঁর অবলম্বনে রচিত, তাঁর নাম
(A) বিনোদবিহারী মুখোপাধ্যায়
(B) নন্দলাল বসু
(C) অবনীন্দ্রনাথ ঠাকুর
(D) রামকিঙ্কর বেইজ - কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কার করেন যে বিজ্ঞানী, তার নাম
(A) চুনীলাল বসু
(B) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
(C) নীলরতন সরকার
(D) রাধাগোবিন্দ কর - “কা-আ তরুবর পঞ্চবি ডাল” পদটির কর্তা
(A) সরহপাদ
(B) কাহ্নপাদ
(C) লুইপাদ
(D) ভুসুকুপাদ - ‘কল্লোল’ পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত ‘কল্লোল’ শীর্ষক কবিতাটির লেখক—
(A) প্রেমেন্দ্র মিত্র
(B) গোকুলচন্দ্র নাগ
(C) দীনেশরঞ্জন দাস
(D) বুদ্ধদেব বসু - ‘মেঘনাদবধ কাব্য’ একটি
(A) আলঙ্কারিক মহাকাব্য
(B) জাত মহাকাব্য
(C) গীতিকাব্য
(D) এলিজি - ‘বাকি ইতিহাস’ একটি
(A) নাট্যকাব্য
(B) অ্যাবসার্ড নাটক
(C) গীতিনাট্য
(D) পৌরাণিক নাটক - ‘বৈমাত্রেয়’ শব্দের প্রকৃতি-প্রত্যয় হল
(A) বিমাতা + এয়
(B) বৈমাত্র + এয়
(C) বিমাত্র + এয়
(D) বিমাতৃ + ঢেয় - মধ্যভারতীয় আর্যভাষার শেষ স্তরের নাম হল
(A) অবহট্ট
(B) ছান্দস
(C) অপভ্রংশ
(D) প্রাকৃত - ‘দ্য লেডি উইথ দ্য ডগ’ গল্পের রচয়িতা হলেন
(A) ল্যাংস্টন হিউজ
(B) আর্নেস্ট হেমিংওয়ে
(C) গি দ্য মোপাঁসা
(D) আন্তন চেকভ - অমৃতা প্রীতম রচিত বিখ্যাত উপন্যাস—
(A) তমস
(B) গোদান
(C) পিঞ্জর
(D) ময়লা আঁচল - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘ঊর্মিমুখর’ যে ধরনের রচনা
(A) কাব্য
(B) গল্প
(C) ভ্রমণকাহিনি
(D) দিনলিপি - ‘র্’ ধ্বনিটি
(A) পার্শ্বিক ধ্বনি
(B) নাসিক্য ধ্বনি
(C) কম্পিত ধ্বনি
(D) উষ্ম ধ্বনি - দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়ের ‘চা-কর দর্পণ’ নাটকটি প্রকাশিত হয়
(A) ১৯০৭ খ্রিস্টাব্দে
(B) ১৮৭৫ খ্রিস্টাব্দে
(C) ১৯০৯ খ্রিস্টাব্দে
(D) ১৯১০ খ্রিস্টাব্দে - ‘যেখানে ছিল শহর / সেখানে ছড়িয়ে রইল _‘ শূন্যস্থানে বসবে
(A) ধুলোবালি
(B) ধুলোমাটি
(C) কাঠকয়লা
(D) বালুকণা - ‘কর্তার ভূত’ গল্পে ভুতুড়ে জেলখানার দারোগা ছিল
(A) ভূতের রায়ত
(B) ভূতের নায়েব
(C) ভূতের গোমস্তা
(D) জমিদার - বসন্তসেনা এবং চারুদত্ত শূদ্রকের যে নাটকের চরিত্র, তার নাম
(A) মালতীমাধব
(B) মৃচ্ছকটিক
(C) মুদ্রারাক্ষস
(D) মালবিকাগ্নিমিত্র - লন্ডনে প্রোফেসর শঙ্কু যে কবির বাড়ি দেখতে গিয়েছিলেন—
(A) ইয়েট্স
(B) শেলি
(C) কীট্স
(D) ওয়ার্ডসওয়ার্থ - তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন
(A) স্যার উইলিয়ম জোনস
(B) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(C) সুকুমার সেন
(D) গোপাল হালদার - আর্নেস্ট হেমিংওয়ের নোবেল পুরস্কার প্রাপ্তির সাল—
(A) ১৯৫৪
(B) ১৯৫২
(C) ১৯৫০
(D) ১৯৬৪ - ‘অব মথুরাপুর মাধব গেল। / গোকুল মাণিক কো হরি নেল।।’ যে পর্যায়ের পদ, তার নাম
(A) ভাবসম্মেলন
(B) আক্ষেপানুরাগ
(C) অভিসার
(D) মাথুর - ‘তাবিজ’ শব্দটি যে ভাষা থেকে বাংলায় এসেছে, সেটি হল
(A) আরবি
(B) ফারসি
(C) পোর্তুগিজ
(D) ওলন্দাজ - বাংলা কয়্যার সংগীতের প্রবর্তক হলেন
(A) শিবদাস বন্দ্যোপাধ্যায়
(B) মোহিনী চৌধুরী
(C) ভি. বালসারা
(D) সলিল চৌধুরী - পশ্চিমবঙ্গ থেকে দাবায় প্রথম গ্র্যান্ডমাস্টার হন
(A) দিব্যেন্দু বড়ুয়া
(B) সূর্যশেখর গাঙ্গুলি
(C) সন্দীপন চন্দ
(D) বিশ্বনাথন আনন্দ - ‘নানা রঙের দিন’ নাটকের অভিনেতা রজনীকান্তর বয়স হল
(A) ৪৬
(B) ৬৪
(C) ৬৬
(D) ৬৮ - ‘হাসিখুশি’ গ্রন্থটির রচয়িতা হলেন
(A) কামিনী রায়
(B) কুসুমকুমারী দেবী
(C) সুকুমার রায়
(D) যোগীন্দ্রনাথ সরকার - ‘পড়শী যদি আমায় ছুঁত’— পড়শী ছুলে যা হবে —
(A) যম-যাতনা দূর হবে
(B) সুবুদ্ধির বিকাশ হবে
(C) ভালোবাসার বিকাশ হত
(D) মন-প্রাণ জুড়িয়ে যেত - ‘কোনি’ উপন্যাসে কোনির ভাইয়ের নাম—
(A) গোপাল
(B) কান্তি
(C) চণ্ডু
(D) ভাদু - ‘মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল’ একটি
(A) গোয়েন্দা গল্প
(B) নাটক
(C) কাব্য
(D) উপন্যাস - অভিধানবিজ্ঞানের পথিকৃৎ হলেন
(A) হরিচরণ বন্দ্যোপাধ্যায়
(B) যাস্ক
(C) স্যামুয়েল জনসন
(D) নোয়াম চমস্কি - উপেন্দ্রনাথ দাসের লেখা ‘সুরেন্দ্র বিনোদিনী’ নাটকটি প্রকাশিত হয়
(A) ১৮৭৫ খ্রিস্টাব্দে
(B) ১৮৭৬ খ্রিস্টাব্দে
(C) ১৮৭৭ খ্রিস্টাব্দে
(D) ১৮৭৮ খ্রিস্টাব্দে - মূর্খ > মুখু — এটি যে সমীভবনের উদাহরণ, সেটি হল
(A) প্রগত
(B) পরাগত
(C) বিষমী
(D) অন্যোন্য - ‘এই বর্শায় বিদ্ধ করিব’— নিম্নরেখ শব্দটি যে কারক—
(A) যন্ত্রাত্মক করণ
(B) উপায়াত্মক করণ
(C) হেতুময় করণ
(D) লক্ষণাত্মক করণ - ঠাকুমা মহাভারত পড়েন— রেখাঙ্কিত পদটি
(A) কর্মকর্তৃবাচ্য
(B) ভাববাচ্য
(C) কর্মবাচ্য
(D) কর্তৃবাচ্য - ‘বত্রিশ সিংহাসন’ গ্রন্থের রচয়িতা
(A) উইলিয়ম কেরি
(B) রামরাম বসু
(C) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
(D) রাজীবলোচন মুখোপাধ্যায় - ‘রাজসিংহ’ যে শ্রেণির সার্থক উপন্যাস হিসেবে চিহ্নিত, সেটি হল
(A) সামাজিক উপন্যাস
(B) আঞ্চলিক উপন্যাস
(C) ঐতিহাসিক উপন্যাস
(D) চেতনাপ্রবাহরীতির উপন্যাস - ‘ছাতির বদলে হাতি’ রচনায় যে বন্দরের উল্লেখ আছে, তার নাম
(A) গোপালগঞ্জ বন্দর
(B) তাম্রলিপ্ত বন্দর
(C) হালুয়াঘাট বন্দর
(D) হলদিঘাট বন্দর - খেতুরি মহোৎসবে অভিনন্দিত হয়েছিলেন যে বৈষ্ণব কবি—
(A) বিদ্যাপতি
(B) চণ্ডীদাস
(C) গোবিন্দদাস
(D) বলরাম দাস - ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পের শুরুতে যে দুটি বারের উল্লেখ আছে, সে দুটি হল
(A) রবি ও শনি
(B) সোম ও মঙ্গল
(C) শনি ও মঙ্গল
(D) বুধ ও শুক্র - ‘রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো’ — ‘শিকার’ কবিতায় যার কথা এখানে বলা হয়েছে—
(A) সূর্যের আলোর রং
(B) হৃদয়ের আলোর রং
(C) আকাশের রং
(D) দেশোয়ালিদের জ্বালানো আগুনের রং - ‘পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ / কত _ গড়ে ইতিহাস’ শূন্যস্থানে বসবে
(A) নূতন
(B) সহস্র
(C) প্রাচীন
(D) বিপুল - সমান উদর যার সহোদর, এটি যে সমাসের উদাহরণ—
(A) মধ্যপদলোপী বহুব্রীহি
(B) সমানাধিকরণ বহুব্রীহি
(C) সহার্থক বহুব্রীহি
(D) নঞর্থক বহুব্রীহি - ‘অলৌকিক’ রচনা অনুসারে ‘সাকা’ হলে বাড়িতে যা হয়—
(A) অরন্ধন
(B) রন্ধন
(C) উৎসব
(D) বলবান জামাতা - ‘চর্যাপদ’-এ বর্ণিত ডোম ও নিষাদের বৃত্তি ছিল
(A) নৌকো চালানো
(B) পালকি বহন করা
(C) পৌরোহিত্য করা
(D) বাণিজ্য করা - ‘ফুলের ফসল’ কাব্যগ্রন্থের রচয়িতার নাম
(A) যতীন্দ্রনাথ সেনগুপ্ত
(B) মোহিতলাল মজুমদার
(C) সত্যেন্দ্রনাথ দত্ত
(D) বুদ্ধদেব বসু - ‘শৈলী’ শব্দের অর্থ—
(A) সৃষ্টি
(B) রচনারীতি
(C) কৌশল
(D) ভাষা - ভাগবতের যে দুটি স্কন্দ অবলম্বনে ‘শ্রীকৃষ্ণবিজয়’ রচিত, সে দুটি হল
(A) নবম ও দশম
(B) দশম ও একাদশ
(C) একাদশ ও দ্বাদশ
(D) দশম ও দ্বাদশ - প্রভাতকুমার মুখোপাধ্যায়ের ‘দয়াময়ী’ চরিত্রটি যে গল্পে রয়েছে—
(A) দেবী
(B) আদরিণী
(C) রসময়ীর রসিকতা
(D) বিবাদ - ‘বীরাঙ্গনা কাব্য’-এর অন্তর্গত ‘নীলধ্বজের প্রতি জনা’-র পত্রসংখ্যা
(A) সপ্তম
(B) নবম
(C) ত্রয়োদশ
(D) একাদশ - ‘নদীর বিদ্রোহ’ গল্পে যে ট্রেন নদের চাঁদকে পিষে দিয়ে চলে গিয়েছিল, সেটি হল
(A) ৫ নং ডাউন প্যাসেঞ্জার ট্রেন
(B) ৪ নং আপ প্যাসেঞ্জার ট্রেন
(C) লালগোলা এক্সপ্রেস
(D) ৭ নং ডাউন প্যাসেঞ্জার ট্রেন - উনিশ শতকে নাট্যনিয়ন্ত্রণ আইন কার্যকর হয়েছিল
(A) ১৮৭৬ সালে
(B) ১৮৭২ সালে
(C) ১৮৭৪ সালে
(D) ১৮৮০ সালে - মৃণাল সেন পরিচালিত একটি ছবি
(A) নীল আকাশের নীচে
(B) অশনি সংকেত
(C) গঙ্গা
(D) তিতাস একটি নদীর নাম
Leave a Reply