Skip to content
Toppers File Toppers File Toppers File

Your Study Partner

Toppers File Toppers File Toppers File

Your Study Partner

  • Home
  • Class V English
  • Question Papers
  • Grammar Tests
  • WBSSC OLD Question Paper(2016,2025)
  • Home
  • Class V English
  • Question Papers
  • Grammar Tests
  • WBSSC OLD Question Paper(2016,2025)
  • Home
  • Class V English
  • Question Papers
  • Grammar Tests
  • WBSSC OLD Question Paper(2016,2025)
Toppers File Toppers File Toppers File

Your Study Partner

Toppers File Toppers File Toppers File

Your Study Partner

  • Home
  • Class V English
  • Question Papers
  • Grammar Tests
  • WBSSC OLD Question Paper(2016,2025)
  • Home
  • Class V English
  • Question Papers
  • Grammar Tests
  • WBSSC OLD Question Paper(2016,2025)
Home/Bengali/গল্প বুড়ো – সুনির্মল বসু প্রশ্ন ও উত্তর | Class 5 Bangla
BengaliClass V

গল্প বুড়ো – সুনির্মল বসু প্রশ্ন ও উত্তর | Class 5 Bangla

By ToppersFile
June 6, 2025 3 Min Read

✍️ গল্পবুড়ো – প্রশ্ন ও উত্তর


🔹 ১. ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখোঃ

১.১ ‘উত্তুরে হাওয়া’ বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে। এমন ভাবে _____ (গ্রীষ্ম/ শরৎ/ শীত/ বর্ষা) কালে হাওয়া বয়।
উত্তরঃ ‘উত্তুরে হাওয়া’ বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে। এমন ভাবে শীত কালে হাওয়া বয়।

১.২ থুথ্থুড়ে শব্দটির অর্থ _____ (চনমনে/ জড়সড়ো/ জ্ঞানী/ নড়বড়ে)।
উত্তরঃ থুথ্থুড়ে শব্দটির অর্থ নড়বড়ে।

১.৩ রূপকথার গল্পে যেটি থাকে না _____ (দত্যি-দানো/ পক্ষীরাজ/ রাজপুত্তুর/ উড়োজাহাজ)।
উত্তরঃ রূপকথার গল্পে যেটি থাকে না উড়োজাহাজ।

১.৪ রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। (আশাপূর্ণা দেবী/ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার/ সত্যজিৎ রায়/ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)।
উত্তরঃ রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।


🔹 ২. সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ

২.১ লেখালিখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন?
উত্তরঃ লেখালিখি ছাড়াও সুনির্মল বসু ভালো ছবি আঁকতে পারতেন।

২.২ তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো।
উত্তরঃ তাঁর লেখা দুটি বইয়ের নাম হল ‘ছানাবড়া’ ও ‘হইচই’।


🔹 ৩. এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন করোঃ

  • থা রূ ক প → রূপকথা
  • র ত্তু জ রা পু → রাজপুত্তুর
  • জ ক্ষী রা প → পক্ষীরাজ
  • ব প ম ন ন → মনপবন
  • জ গু বি আ → আজগুবি

🔹 ৪. অন্তমিল আছে এমন পাঁচজোড়া শব্দ কবিতা থেকে খুঁজে লেখোঃ

উত্তরঃ
১. বাঁধা – ধাঁধা
২. ঝোলা – ভোলা
৩. যক্ষিরাজ – পক্ষীরাজ
৪. ঝলমলে – টলটলে
৫. নন্দিনী – বন্দিনি


🔹 ৫. বাক্য বাড়াওঃ

৫.১ শীতকালে হাওয়া বইছে। (কেমন হাওয়া?)
উত্তরঃ শীতকালে উত্তুরে হাওয়া বইছে।

৫.২ গল্পবুড়ো ডাকছে। (কেমন বুড়ো?)
উত্তরঃ থুথ্থুড়ে গল্পবুড়ো ডাকছে।

৫.৩ গল্পবুড়োর মুখ ব্যথা। (মুখ ব্যথা কেন?)
উত্তরঃ চেঁচিয়ে ডাক পেড়ে গল্পবুড়োর মুখ ব্যথা।

৫.৪ গল্পবুড়োর ঝোলা আছে। (কোথায় ঝোলা?)
উত্তরঃ গল্পবুড়োর কাঁধে ঝোলা আছে।

৫.৫ দেখবি যদি, আয়। (কীভাবে আসবে?)
উত্তরঃ দেখবি যদি জলদি আয়।


🔹 ৬. ‘ক’ এর সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখঃ

কখ
তল্পিঝোলা
রূপকথা কাল্পনিক গল্প
ভোরে বিহানে
পবনবাতাস
সত্বরদ্রুত

🔹 ৭. ‘ডাকছে রে’ আর ‘ডাক ছেড়ে’ শব্দজোড়ার মধ্যে কী পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখাওঃ

উদাহরণঃ গোপাল আমাকে ডাকছে রে। শিয়ালটি ডাক ছেড়ে হুক্কাহুয়া করছে।


🔹 ৮. শব্দঝুড়ির থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখোঃ

শব্দঝুড়িঃ উত্তুরে, থুথ্থুড়ে, তল্পি, ঝোলা, জলদি, আজগুবি, সত্বর, শীত, রাজপুত্তুর, কারখানা

বিশেষ্য বিশেষণ
তল্পিউত্তুরে
ঝোলাথুথুরে
শীতজলদি
রাজপুত্তুরআজগুবি
কারখানা সত্বর

🔹 ৯. ‘পক্ষীরাজ’ এর মতো (ক্+ষ্=‘ক্ষ্’) রয়েছে এমন পাঁচটি শব্দ তৈরি করোঃ

উত্তরঃ
১. যক্ষিরাজ
২. পক্ষী
৩. রক্ষী
৪. পরীক্ষা
৫. ক্ষত্রিয়


🔹 ১০. ক্রিয়ার নীচে দাগ দাওঃ

১০.১ বইছে হাওয়া উত্তুরে।
👉 ক্রিয়া – বইছে

১০.২ ডাক ছেড়ে সে ডাকছে রে।
👉 ক্রিয়া – ডাক ছেড়ে, ডাকছে

১০.৩ আয় রে ছুটে ছোট্টরা।
👉 ক্রিয়া – আয়, ছুটে

১০.৪ দেখবি যদি জলদি আয়।
👉 ক্রিয়া – দেখবি, আয়

১০.৫ চেঁচিয়ে যে তার মুখ ব্যথা।
👉 ক্রিয়া – চেঁচিয়ে


🔹 ১১. তোমার দৃষ্টিতে গল্পবুড়োর সাজ-পোশাকটি কেমন হবে, তা একটি ছবিতে আঁকোঃ

👉 এই প্রশ্নের ছবিটি তোমরা নিজেরা আঁকবে।


🔹 ১২. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখোঃ

১২.১ গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে?
উত্তরঃ শীতের ভোরে, যখন উত্তুরে হাওয়া বয় তখন গল্পবুড়ো গল্প শোনাতে আসে।

১২.২ গল্পবুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে?
উত্তরঃ গল্পবুড়োর ঝোলায় দত্যি, দানব, যক্ষিরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ, আজগুবি কারখানা, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট ও কেশবতী নন্দিনীর গল্প রয়েছে।

১২.৩ গল্পবুড়ো শীতকালের ভোরে ছোটোদের কীভাবে ঘুম থেকে ওঠাতে চায়?
উত্তরঃ গল্পবুড়ো হাঁক দিয়ে ‘রূপকথা চাই, রূপকথা’ বলে ডেকে ছোটোদের ঘুম থেকে ওঠাতে চায়।

১২.৪ ‘রূপকথা’র কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে?
উত্তরঃ কবিতাটিতে দত্যি, দানব, যক্ষিরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ ইত্যাদি রূপকথার বিষয় রয়েছে।

১২.৫ গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না?
উত্তরঃ যারা গল্পবুড়োর ডাক শুনেও ঘুম থেকে উঠে ছুটে আসবে না, গল্পবুড়ো তাদের গল্প শোনাবে না।


🔹 ১৩. তোমার পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখোঃ

👉 এই প্রশ্নের উত্তর তোমরা নিজেরা লিখবে।


Tags:

BANGLAgolpoburoNotesfactoryগল্পগুলো কবিতার প্রশ্ন উত্তর পিডিএফগল্পবুড়ো কবিতাগল্পবুড়ো কবিতার প্রশ্ন উত্তরপঞ্চম শ্রেণির বাংলাপঞ্চম শ্রেণির বাংলা পাতাবাহার
Author

ToppersFile

Follow Me
Other Articles
Previous

The Fly- Katherine Mansfield | Wbssc English MCQs

Next

বুনো হাঁস | লীলা মজুমদার | প্রশ্ন ও উত্তর (Class 5 Bengali)

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You May Have Missed

WBSSC

WBSSC 2016 Philosophy XI-XII Question Paper

Trailakya Roy
By Trailakya Roy
August 12, 2026
English

Articles MCQ Quiz(5)

ToppersFile
By ToppersFile
August 2, 2025
English

Articles MCQ Quiz (8)

ToppersFile
By ToppersFile
August 2, 2025
WBSSC

WBSSC 2025 Bengali Question Paper (9-10)

Trailakya Roy
By Trailakya Roy
August 16, 2026
Bengali Madhyamik WBBSE

বহুরূপী -সুবোধ ঘোষ SAQ | Class 10 Bangla

Trailakya Roy
By Trailakya Roy
October 3, 2025
Life Science Madhyamik Madhyamik Questions

মাধ্যমিক ২০২৫ জীবনবিজ্ঞান প্রশ্নপত্র PDF | Madhyamik Life Science Question Paper 2025

ToppersFile
By ToppersFile
June 7, 2025
Bengali Madhyamik WBBSE

অভিষেক (কবিতা) মাইকেল মধুসূদন দত্ত Quiz | Class 10 Bangla

ToppersFile
By ToppersFile
September 27, 2025
English

David Copperfield Mock Test Chapter 1

ToppersFile
By ToppersFile
July 15, 2025
Class VI English

It All Began with Drip-Drip | Class 6 English Solutions | Bengali Meaning, Questions and Answers | WBBSE

ToppersFile
By ToppersFile
June 18, 2025
  • Cookies Policy
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer

ToppersFile.in – a dedicated platform built for students. We understand the challenges of modern education: the endless syllabus, the pressure to perform, and the constant search for reliable, high-quality study materials. That’s why we created ToppersFile.in – to give every learner a fair chance to excel.

Copyright 2026 — Toppers File. Made with ❤️ by Trailakya Roy